এক্সপ্লোর

Humayun Kabir: মুর্শিদাবাদে ঘুণ ছড়াচ্ছে, তৃণমূলের মধ্যে অহঙ্কার জন্মাচ্ছে : বিস্ফোরক TMC বিধায়ক হুমায়ুন কবীর

Humayun Kabir Attacks TMC: ভোটের মুখে হুমায়ুন কবীরের মন্তব্যে অস্বস্তিতে তৃণমূল, বিতর্ক শুরু হতেই কী প্রতিক্রিয়া ভরতপুরের তৃণমূল বিধায়কের ?

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) মুখে ফের বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বললেন, 'মুর্শিদাবাদে ঘুণ ছড়াচ্ছে। তৃণমূলের মধ্যে অহঙ্কার জন্মাচ্ছে।' যার জেরে ভোটের মুখে অস্বস্তিতে পড়েছে তৃণমূল। বিতর্ক শুরু হতেই অবশ্য সাফাই দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক (Humayun Kabir)। 

ভরতপুর তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, 'এই ঘুণ কিন্তু মুর্শিদাবাদ জেলায় ছড়াচ্ছে। তৃণমূলের মধ্যে অহঙ্কার জন্মাচ্ছে।' ফের স্বমহিমায় তৃণমূলের হুমায়ুন কবীর। এবার তাঁর গলায় সতর্কবাণী।যার জেরে ভোটের মুখে অস্বস্তিতে তৃণমূল। একদিকে বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ও অন্যদিকে মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের মাঝে বসেই সমালোচনার সুর শোনা গেল হুমায়ুন কবীরের গলায়। হুমায়ুন কবীর বলেন,এই অহঙ্কার কিন্তু, মহান আল্লা অহঙ্কারীকে বরদাস্ত করেন না। পছন্দ করেন না। তাই আমি বলব আমাদের মধ্যে কেন এত বিভাজন থাকবে? রাজ্য নেতৃত্বের কাছে আমি পরিষ্কার করেই বলব বা বলছি, আগামী দিনে যেন এসব না হয়। 

জেলা নেতৃত্বের সঙ্গে তীব্র মতবিরোধ,লোকসভা থেকে পঞ্চায়েত ভোটের প্রার্থিপদ নিয়ে অসন্তোষ, কখনও নবীন-প্রবীণ বিতর্ক, সাম্প্রতিক অতীতে বারে বারে বিতর্কের শিরোনামে উঠে এসেছেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক। এবার লোকসভা ভোটের মুখে ফের মুখ খুলে রাজ্য-রাজনীতিতে অন্য মাত্রা যোগ করলেন হুমায়ুন কবীর।মুর্শিদাবাদের কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন, হুমায়ুনের বক্তব্য আর ফাঁকা ঢোলের আওয়াজ একই। ওর বক্তব্য়ের কোনও দাম আছে নাকি? বিতর্ক শুরু হতেই সাফাই দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। 

আরও পড়ুন, 'CBI মেয়েকে হেফাজতে নিয়েছে..', ভাটপাড়ার উপ-পুরপ্রধানের স্ত্রীকে 'হুমকি' ফোন, নিশানায় অর্জুন

  হুমায়ুন কবীর বলেন, 'ঘুণ ধরে বলিনি। যেটা বলেছি, সেটা আবার বলছি, রিপিট করছি, আমাদের প্রচুর কর্মী তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী নেতৃত্ব অনেক রয়েছে। তাদের মধ্য়ে কিছুটা অহঙ্কার জন্মেছে। তারা মনে করছে যে আমরা, এমনি এমনিই সব ভোট হয়ে যাবে। ক্য়ারিশমাতেই ভোট হয়ে যাবে। ভোট অত সহজ জিনিস না। যারা সক্রিয় কর্মী তাদেরকে বলেছি আরও সক্রিয় হতে।' বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার বলেন,'হয়তো তার কোথাও কিছু মনে করেছেন। দলের ভালর জন্য বলেছেন। কথা বলব।' ৭ মে তৃতীয় দফায় মুর্শিদাবাদ ও ১৩ মে চতুর্থ দফায় বহরমপুরে ভোটগ্রহণ। সেখানে শেষ হাসি হাসবেন কে, জানা যাবে ৪ জুন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget