এক্সপ্লোর

Election 2024:৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ঘিরে থাকবে বোলপুরের বিজেপি প্রার্থীকে, ব্যবস্থা নিরাপত্তার

BJP Candidate Piya Saha: কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন বোলপুরের বিজেপি প্রার্থী পিয়া সাহা।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: আগামী ১৩ মে অর্থাৎ চতুর্থ দফায় ভোটগ্রহণ বোলপুর লোকসভা আসনে। তার আগে, সেখানকার বিজেপি প্রার্থী (Bolpur BJP Candidate Gets Central Security), পিয়া সাহাকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হল। অবশ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেদিন আমোদপুরে সভা করতে আসনে, সেই দিক থেকেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাচ্ছেন তিনি।

বিশদ...
বোলপুরের বিজেপি প্রার্থীর অভিযোগ, মঙ্গলকোটে প্রচারের সময় তাঁর সঙ্গে থাকা মণ্ডল সভাপতির বাড়িতে ভাঙচুর করা হয়। এর পরই, বিজেপি নেতা অমিত মালব্য তাঁকে ফোন করেছিলেন বলে খবর। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্তও হয়েছে তার পরই। ফলে, এখন থেকে কেন্দ্রীয় বাহিনীর চার জন জওয়ান সব সময় তাঁকে ঘিরে রাখবে। এবার বোলপুরে বিজেপি প্রার্থীর উল্টো দিকে দাঁড়িয়েছেন তৃণমূলের অসিত মাল এবং সিপিএমের শ্যামলী প্রধান। এবিপি আনন্দ-সি ভোটারের তরফে যে জনমত সমীক্ষা করা হয়েছিল, তাতে সম্ভাব্য জয়ী হিসেবে তৃণমূল প্রার্থীর কথার বলা হয়। তবে গণতন্ত্রে শেষ কথা মানুষই বলেন। তাই এখানকার প্রার্থীদের চূড়ান্ত ভাগ্য নির্ধারণ হবে আগামী ১৩ মে, চতুর্থ দফা ভোটের দিন। এবং অনুব্রত মণ্ডলহীন লালমাটির জেলায় তৃণমূলের জয় যে এবার খুব সহজে হবে না, সে ব্যাপারে কার্যত নিশ্চিত রাজনৈতিক মহলের বড় অংশ।
তার উপর সন্দেশখালির ঘটনাকে প্রচারের অস্ত্র হিসেবে ব্যবহার করতে ছাড়ছে না বিজেপি। মঙ্গলকোট বিধানসভা দিয়ে শুরু হয় এই প্রচারের কাজ। বোলপুর লোকসভা আসনের অধীনে থাকা ৭টি বিধানসভা এলাকাতেই সন্দেশখালির বাসিন্দাদের নিয়ে প্রচারের পরিকল্পনা করে বঙ্গ বিজেপি। পিয়া সাহার সমর্থনে সন্দেশখালির বাসিন্দাদের নিয়ে প্রচারের মূল উদ্দেশ্য় একটাই। কী ভাবে সেখানকার মহিলা-পুরুষদের উপরে শাসকদল অত্যাচার করে, সেই অভিযোগে শান দেওয়া।

আর যা...
তবে পিয়াকে প্রার্থী কার নিয়ে যে দলের মধ্যেই বিরোধী সুর রয়েছে, সেটাও মাথাব্যথার কারণ হতে পারে। বোলপুর থেকে তাঁকে প্রার্থী করা নিয়ে বিজেপির মধ্যে অসন্তোষ চাপা ছিল না। কীর্ণাহারে পোস্টার পড়ে। 'পিয়া সাহা হটাও বিজেপি বাঁচাও' ডাকও দেওয়া হয়েছিল সেই পোস্টারে। দলের মধ্যে এই ধরনের বিরোধিতার সুর শেষমেশ ভোটবাক্সে ধাক্কা দেবে কিনা, তা বোঝা যাবে ৪ জুন। আপাতত, তাঁর নিরাপত্তার দিকে নজর দিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের ব্যবস্থা। 

আরও পড়ুন:'চাকরি খেয়ে মিথ্যা কথা বলছেন প্রধানমন্ত্রী', পুরুলিয়ায় জনসভায় তোপ মুখ্যমন্ত্রীর

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget