এক্সপ্লোর

Mamata Purulia Meeting: 'চাকরি খেয়ে মিথ্যা কথা বলছেন প্রধানমন্ত্রী', পুরুলিয়ায় জনসভায় তোপ মুখ্যমন্ত্রীর

Election 2024:ফের চাকরি বাতিল নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা রাজ্যের মুখ্যমন্ত্রীর। পুরুলিয়ার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, 'চাকরি খেয়ে মিথ্যা কথা বলছেন প্রধানমন্ত্রী।

পুরুলিয়া: ফের চাকরি বাতিল নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা রাজ্যের মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee Purulia Meeting)। পুরুলিয়ার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, 'চাকরি খেয়ে মিথ্যা কথা বলছেন প্রধানমন্ত্রী। আমার ১০ লক্ষ চাকরি রেডি রয়েছে। সিপিএম, বিজেপি মামলা করে আটকে দিচ্ছে।' এদিন যখন সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে এসএসসি ১৯ হাজার চাকরিপ্রাপককে অবশেষে যোগ্য বলে মেনেছে, তখনই অন্য দিকে নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রীর জোরাল আক্রমণ। 

মুখ্যমন্ত্রীর আক্রমণ...
মঙ্গলবার কড়া ভাষায় বিরোধীদের আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। বলেন, 'ছেলে-মেয়েরা চাকরি করলে চাকরি খেয়ে নাও। মানুষ খেকো বাঘ নাম শুনেছেন, চাকরি খেকো বাঘ শুনেছেন? যা তা করে বেড়াচ্ছে।' তাঁর মতে, 'ছেলে-মেয়েদের চাকরি খেয়ে নিল, শিক্ষক-শিক্ষিকাদের। আর ভোটের আগে বলছে, না না আমরা চেষ্টা করব। কী করবে? তোমাদের CBI তো রিপোর্ট দিয়েছে। তুমি তো CBI-কে দিয়ে রিপোর্ট করিয়ে ছেলে-মেয়েগুলোর নামে যারা যোগ্য়, তাদেরও তুমি চাকরি খেয়ে নিয়েছ। আমার ১০ লক্ষ চাকরি তৈরি আছে। শুধু বিজেপি আর সিপিএমের লোকেরা কোর্টে চলে যাচ্ছে আর একটা করে PIL করছে। আর ওরা PIL করলেই ব্য়স হাইকোর্ট দিয়ে দিচ্ছে। আমাদের বেলায় জেল, ওদের বেলায় বেল।'
ঘটনাচক্রে, পুরুলিয়ার জনসভায় যখন চাকরি নিয়ে এমন ভাবে মুখ্যমন্ত্রী সুর চড়ালেন, তখনই সুপ্রিম কোর্টে এসএসসি নিয়োগ মামলার শুনানি ঘিরে হইচই পড়ে যায়। মঙ্গলবারের শুনানিতে এসএসসি জানায়, ৮ হাজার ৩২৪ জনের নিয়োগ অবৈধ। 'কীসের ভিত্তিতে যোগ্য-অযোগ্যদের বিভাজন?', এসএসসির কাছে জানতে চায় সুপ্রিম কোর্ট। 'নাইসার কাছে থাকা তথ্যের ভিত্তিতেই অযোগ্যদের তালিকা', যোগ্য-অযোগ্যদের বিভাজন নিয়ে দাবি স্কুল সার্ভিস কমিশনের। হাইকোর্টের কোনও রায়েই এই মুহূর্তে স্থগিতাদেশ নয়, শেষ পর্যন্ত যা জানা গিয়েছে তাতে এটিই স্পষ্ট।

আর যা বললেন মমতা...
শুধু চাকরি নয়, এদিন সিএএ নিয়েও ফের মোদি-সরকারকে একহাত নিতে শোনা যায় নরেন্দ্র মোদিকে।  তাঁর সতর্কবার্তা, 'এবার এলে সর্বনাশ করে দেবে। কেউ বাইরে থাকতে পারবেন না। এনআরসি করেছে। সিএএ করেছে। আপনি যেই আবেদন করবেন, বিদেশি হয়ে গেলেন। আরেকটা আইন নিয়ে এসেছে, ইউনিফর্ম সিভিল কোড। দেশ কেউ থাকবে না। উনি একা থাকবেন। উনি একা থেকে সত্য়কে শেষ করে দেবেন।' 

 

আরও পড়ুন:এবার ভোটে কত আসন পাবে তৃণমূল ? নদিয়া থেকে ভবিষ্যৎবাণী মোদির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget