এক্সপ্লোর

Lok Sabha Election 2024 Phase 7 Voting Live: কার দিকে পাল্লা ভারী, কী বলছে C ভোটার Exit Poll ?

Lok Sabha Elections 2024 Live Updates: আজই ভোটগ্রহণের শেষ দিন, দেশের কোথায় কী ঘটছে জেনে নিন এক ক্লিকে।

Key Events
Lok sabha election 2024 phase 7 voting live updates bjp aap tmc congress narendra modi rahul gandhi mamata banerjee Lok Sabha Election 2024 Phase 7 Voting Live: কার দিকে পাল্লা ভারী, কী বলছে C ভোটার Exit Poll ?
আজই ভোটগ্রহণের শেষ দিন, দেশের কোথায় কী ঘটছে জেনে নিন এক ক্লিকে।

Background

লোকসভা নির্বাচনে আজ সপ্তম দফায় ভোটগ্রহণ। বাংলা-সহ দেশের সর্বত্র ভোটগ্রহণ শুরু হতে চলেছে। শনিবার শেষ দফায় মোট ৫৭টি আসনে ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গের নয়টি আসনে, উত্তরপ্রদেশের ১৩টি আসন, বিহারের আটটি, ওড়িশার ছয়টি, হিমাচলপ্রদেশের চারটি, ঝাড়খণ্ডের তিনটি এবং কেন্দ্রশাসিত চণ্ডীগড়ের একটি আসনে ভোটগ্রহণ আজ। এর পর আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। তাই শেষ দফার নির্বাচন ঘিরে তৎপরতা চরমে। (Lok Sabha Election 2024 Phase 7 Voting Live)

পঞ্জাবের মোট ১৩টি আসনেই আজ ভোটগ্রহণ। সেখানে ত্রিমুখী লড়াই হতে চলেছে। একদিকে I.N.D.I.A জোটের শরিক কংগ্রেস ও আম আদমি পার্টি, অন্য দিকে বিজেপি। অবিজেপি ভোট ভাগাভাগি করে নিতে আগ্রহী কংগ্রেস এবং আম আদমি পার্টি। বিজেপি-র সামনে পঞ্জাবে জনসমর্থন টিকিয়ে রাখার লড়াই। (Lok Sabha Elections 2024 Live Updates)

 শনিবার ওড়িশার ৪২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। ভোটগ্রহণ ছয়টি লোকসভা কেন্দ্রেও। ওড়িশায় এই মুহূর্তে প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে বিজেপি। নবীন পট্টনায়কের বিজু জনতা দলকে কোণঠাসা করার চেষ্টায় তারা। হিমাচলের ছয়টি বিধানসভা আসনে ভোটগ্রহণ আজ। সেখানে কংগ্রেসে সরকারের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দলের বেশ কিছু বিধায়ক বিদ্রোহ ঘোষণা করেছেন ইতিমধ্যেই। বিজেপি সেখানে কংগ্রেসের বিধায়ক ভাঙাতে ঘোরা কেনাবেচা করছে বলেও অভিযোগ রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী কেন্দ্র, বারাণসীতেও আজ ভোটগ্রহণ। ২০১৪ সালে ওই আসনে প্রথম বার জয়ী হন মোদি। (Varanasi Constituency) এবার সেখানে অজয় রাইকে প্রার্থী করেছে কংগ্রেস। গত দুই লোকসভা নির্বাচনে তৃতীয় হয়েছিলেন অজয়। (Narendra Modi)

বাংলায় আজ তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড ডহারবারে ভোটগ্রহণ। লালুপ্রসাদ যাদহের কন্যা মিশা ভারতীর কেন্দ্র পাটলিপুত্রেও ভোটগ্রহণ রয়েছে। জলন্ধর আসনে, যেখানে কংগ্রেসের প্রার্থী চরণজিৎ সিংহ চান্নি, সেখানেও আজ ভোটগ্রহণ রয়েছে।

23:53 PM (IST)  •  01 Jun 2024

Kunal Ghosh: সুদীপ ঘনিষ্ঠ তৃণমূল নেতার অফিসে আচমকা কুণাল ঘোষ

ভোট চলাকালীন কলকাতা উত্তরে সুদীপ ঘনিষ্ঠ তৃণমূল নেতার অফিসে আচমকা কুণাল ঘোষ। কুণালের সঙ্গে এসেছেন পরেশ পাল। 'বাহুবলী' রাজু নস্করের অফিসে কুণালের আসা নিয়ে ব্যাপক জল্পনা। রাজুকে সক্রিয় নাকি নিষ্ক্রিয় করতে এসেছেন কুণাল? প্রশ্ন রাজনৈতিক মহলে। পরিস্থিতি ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। 

22:26 PM (IST)  •  01 Jun 2024

Baranagar News: বরানগরে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যর সঙ্গে তৃণমূল কাউন্সিলরের বচসা


বরানগরে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যর সঙ্গে তৃণমূল কাউন্সিলরের বচসা। বরানগরে ১৪ নম্বর ওয়ার্ডে ভোট দেখতে গিয়ে তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের সঙ্গে বচসা। তৃণমূল কাউন্সিলরের কলার চেপে ধরলে তন্ময় ভট্টাচার্যর সঙ্গে হাতাহাতি।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget