এক্সপ্লোর

Lok Sabha Polls 2024: জুনের গাড়িতে উঠতেই ক্ষোভের মুখে অর্পিতা, TMC প্রার্থীর গাড়ি থেকে নামলেন বাধ্য হয়েই..

June Malia Campaign Clash: মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। তৃণমূল প্রার্থী জুন মালিয়ার মিছিলে হাতাহাতি বেধে গেল তৃণমূলের দুই গোষ্ঠীর।

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: জুন মালিয়ার প্রচারে দলের কর্মীদের অসন্তোষ ( TMC Candidate June Malia Campaign)। ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল (TMC Inner Clash)।  এদিন শহরের ১৪ নম্বর ওয়ার্ড থেকে প্রচার শুরু করেন জুন মালিয়া। বুড়ো শিব মন্দিরে পুজো দিয়ে শুরু হয় জুনের রোড শো। তখনই তাঁর হুড খোলা গাড়িতে উঠেন সদ্য নির্দল থেকে তৃণমূলে যোগ দেওয়া কাউন্সিলার অর্পিতা রায় নায়েক। অর্পিতাকে দলে নেওয়ায় এমনিতেই অর্পিতার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠছিলেন ওই ওয়ার্ডের তৃণমূল কর্মীদের একাংশ। জুনের গাড়িতে ওঠার সময় সেই ক্ষোভ আছড়ে পড়ে। তিনি গাড়িতে উঠলে প্রতিবাদে সোচ্চার হয় ওই ওয়ার্ডের তৃণমূলের নেতা কর্মীরা। বিক্ষোভের মুখে পড়ে গাড়ি থেকে নেমে যেতে বাধ্য হন অর্পিতা নায়েক।

মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। তৃণমূল প্রার্থী জুন মালিয়ার মিছিলে হাতাহাতি বেধে গেল তৃণমূলের দুই গোষ্ঠীর। ভোটের আগে শাসক দলের কোন্দল নিয়ে তীব্র কটাক্ষ করেছে গেরুয়া শিবির। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে মিছিল করছেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া।সেই মিছিলের সামনেই প্রায় হাতাহাতি চলছে তৃণমূল কর্মীদের মধ্যে। বুধবার মেদিনীপুরের ১৪ নম্বর ওয়ার্ডে প্রচারে বের হন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। তাঁর সঙ্গে গাড়িতে ছিলেন সদ্য তৃণমূলে যোগদানকারী ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্পিতা রায় নায়েক। অর্পিতা রায় নায়েককে গাড়ি থেকে নামানোর দাবি তুলে মিছিলের সামনে বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মীদের একাংশ। তাঁদের থামাতে গেলে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে প্রায় হাতাহাতি বেধে যায়।পরিস্থিতি সামাল দিতে অর্পিতা রায় নায়েককে নামিয়ে দেওয়া হয় জুন মালিয়ার গাড়ি থেকে।

মেদিনীপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেস সহ সভাপতি রাজদীপ ঘোষ বলেন, আমাদের কাউন্সিলর যে দু'দিন যোগদান করেছে। আর আমরা পুরাতন কর্মী। সারক্ষণ আমরা ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসটা করেই যাচ্ছি। আমরা আজকে দেখলাম প্রার্থী জুন মালিয়ার সঙ্গে হট করে উনি গাড়িতে উঠে গেলেন। কেন উঠবেন? এই প্রসঙ্গে মেদিনীপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্পিতা রায় নায়েকের মন্তব্য। আমি কিছু জানি না, কিছু দেখিও নি। আমার ওয়ার্ডে মিছিল ছিল, আমাকে যেতে বলেছিল, গিয়েছি।

মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী  জুন মালিয়া বলেন, আমি যখন র‍্যালি করছিলাম তখন এটা আমার সামনে হয়নি। সুতরাং না জেনে আমি কোনও মন্তব্য করতে পারব না। ২০২২ সালের পুর নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হিসেবে লড়ে জয়ী হয়েছিলেন অর্পিতা রায় নায়েক। ১৬ মার্চ জুন মালিয়ার হাত ধরে ফের তৃণমূলে যোগদান করেন তিনি। ২২ মার্চ অর্পিতা রায় নায়েকের বিরুদ্ধে পোস্টার পড়েছিল ১৪ নম্বর ওয়ার্ডে। ভোটের আগে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসায় কটাক্ষ করেছে বিজেপি। 

আরও পড়ুন, 'তিহাড়ে বসেই খেলা হবে..', বীরভূমে TMC-র দেওয়াল লিখনের জবাব BJP-র

 মেদিনীপুর লোকসভা কেন্দ্র বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বলেন, সিন্ডিকেটের ভাগটা কে পাবে? কত টাকা কাটমানি আসবে? কোথা থেকে কে তোলা তুলবে? এই সবের লড়াই। এটা কোনও প্রথমবার নয়। সারা পশ্চিমবঙ্গেই তৃণমূলে এটা হচ্ছে। অন্যদিকে ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল পার্থী জুন মালিয়ার মিছিলে শিশুরা ছিল বলে অভিযোগ বিজেপির। মিছিলে শিশুদের থাকার ছবি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন মেদিনীপুর সাংগঠনিক জেলায় বিজেপির জেলা সহ সভাপতি শঙ্কর গুছাইত। মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানকে শোজক করেছে নির্বাচন কমিশন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget