এক্সপ্লোর

Lok Sabha Polls 2024: 'তিহাড়ে বসেই খেলা হবে..', বীরভূমে TMC-র দেওয়াল লিখনের জবাব BJP-র

BJP Birbhum Wall Campaign: দোরগোড়ায় লোকসভা ভোট, আর তার আগে বীরভূমের দেওয়ালে দেওয়ালে তোপের পাল্টা তোপ, TMC-র দেওয়াল লিখনের কী জবাব দিল BJP ?

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) আগে জোরকদমে চলছে রাজনৈতিক প্রচার। ইতিমধ্য়েই জেলায় জেলায় চলছে দেওয়াল লিখন (Wall Campaign)। তবে এবার সেখানেও নিশানা একে অপরকে। বঙ্গ রাজনীতিতে বহু আগে থেকেই প্রসিদ্ধ কবিতা কটাক্ষ। ছন্দ মিলিয়ে প্রশংসা হোক, কিংবা বিরোধীদের তুলোধনা করতে ওস্তাদ প্রায় প্রত্যেকেই। এবার তারই একটি নিদর্শন দেখা গেল বীরভূমে। 'তিহাড়ে বসেই খেলা হবে', তৃণমূলের দেওয়াল লিখনের জবাব দিল বিজেপি (BJP)।  

'খেলতে খেলতে তিহাড় গেলে সঙ্গে নিয়ে মেয়ে, বাকিরা সব বসে আছে তোমার দিকে চেয়ে'

মঙ্গলবার দুবরাজপুরের হেতমপুরের যে দেওয়ালে তৃণমূল, 'তিহাড় বসেই খেলা হবে', হুঁশিয়ারি দিয়ে ছিল, বুধবার সেই দেওয়ালেই দেওয়াল লিখন করে পাল্টা জবাব দিল বিজেপি। ছন্দের আকারে পদ্মশিবির লিখল,'খেলতে খেলতে তিহাড় গেলে সঙ্গে নিয়ে মেয়ে, বাকিরা সব বসে আছে তোমার দিকে চেয়ে। ডাকবে কবে বলো তুমি ডাকবে কবে।'

'তৃণমূল তিহাড় থেকে খেলা হবে বলেছে'

বিজেপির দুবরাজপুর মন্ডল সভাপতি শম্ভুু্নারথ বন্দ্যোপাধ্যায় জানান, 'তৃণমূল তিহাড় থেকে খেলা হবে বলেছে। তাই একা একা তো আর খেলা যায় না। তার জন্য ১১ জন লাগবে। সেটাই বলা হয়েছে। অন্যদিকে তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, বিজেপি নেতৃত্ব ইডি সিবিআইকে দিয়ে ভয় দেখাচ্ছে। কোনও লাভ হবে না। তৃণমূল জিতবে।'

অনুব্রতহীন কেন্দ্রে অতীতে বারবার বিক্ষোভের মুখে শতাব্দী

লোকসভা নির্বাচনে বীরভূম থেকে এবার শতাব্দী রায়কে প্রার্থী করেছে তৃণমূল। গতবছর অনুব্রতহীন এই জেলাতেই ভোটপ্রচারে গিয়ে একাধিকবার ক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। পানীয় জল আবাস যোজনার ঘর না পাওয়া নিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। এদিকে একসময় এই জেলাতেই যার রাজ চলত, সেই অনুব্রত এখন জেলে। শাসকদলের এই দোর্দণ্ডপ্রতাপ এই নেতার গ্রেফতারে এযাবৎকালে কম কটাক্ষ হয়নি। যদিও গ্রেফতারের পর তাঁর পাশে দাঁড়ান তৃণমূল সুপ্রিমো। যদিও রাজনৈতিক ব্যানারেই ব্রাত্য হওয়া শুরু বলেই চাপান উতোর ওয়াকিবহল মহলে। 

আরও পড়ুন , কলকাতা বিমানবন্দরে দুই বিমানের ডানায় ধাক্কা

কী খবর এখন অনুব্রতর ?

সদ্য গিয়েছে দোল। একটা সময় অনুব্রত মণ্ডলের আশীর্বাদ না নিয়ে দোলই শুরু হত না তৃণমূল কর্মীদের। আর এবার তিহাড়ে থেকেই দোলের দিন কর্মীদের মাঝেই রইলেন অনুব্রত মণ্ডল। যদিও সশরীরে নয়, তাঁর ছবিতে আবির দিয়ে প্রণাম করলেন অনুগামীরা। উনিই অভিভাবক বলে দাবি তৃণমূল কর্মীদের একাংশের। 

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget