এক্সপ্লোর

Loksabha Election 2024 7th Phase Voting: বিজেপি নেতার মেয়ের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, রক্ত ঝরল বারাসাতে

Loksabha Election 2024: আজ সপ্তম দফায় বাংলার ৯ লোকসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে। আর বরানগরে চলছে উপনির্বাচন।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বারাসাত (Barasat) লোকসভার কদম্বগাছিতে উত্তেজনা।  বিজেপির বুথ সভাপতির মেয়ের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত নাবালিকা হাসপাতালে চিকিৎসাধীন।

আক্রান্ত বিজেপি নেতার মেয়ে: লোকসভা নির্বাচনের শেষ পর্বে বারাসাতে লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১ হাজার ৯৯১। এর মধ্যে স্পর্শকাতর বুথ ২৭০টি। বারাসাত লোকসভার মধ্যে বারাসাত, হাবড়া, অশোকনগর, দেগঙ্গা, মধ্যমগ্রাম, বিধাননগর ও রাজারহাট-নিউটাউন, এই ৭টি বিধানসভাই তৃণমূলের দখলে। আর সপ্তম দফা ভোট (Loksabha Election 2024 7th Phase Voting) শুরুর আগেই রক্ত ঝরল বারাসাত লোকসভার কদম্বগাছিতে। বিজেপির বুথ সভাপতির মেয়ের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের কয়ড়া শিবতলা এলাকার ঘটনা। আক্রান্ত ওই নাবালিকাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।                            

শুধু বারাসাতই নয়, বিক্ষিপ্ত অশান্তির ছবি রয়েছে রাজ্যের আরও ৮ লোকসভা কেন্দ্রেও। এজেন্ট বসিয়ে দমদম লোকসভার বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত চলে যাওয়ার পর উত্তেজনা ছড়াল নিমতার রামপ্রসাদ নগরে ১৪১ নম্বর বুথে। এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না এই অভিযোগ পেয়ে ওই বুথে যান শীলভদ্র। তিনি বেরিয়ে যেতেই তাঁর নির্বাচনী এজেন্টের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা বেধে যায়। উত্তর দমদম পুরসভার আলিপুর বিদ্যামন্দির স্কুলের ২৩১ নম্বর বুথে বিজেপি এজেন্টকে মেরে বার করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুথে গিয়ে এজেন্ট বসালেন দমদম লোকসভার বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। অন্যদিকে, কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে কাশীপুরে ৫৭ নম্বর বুথে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। বুথে যেতেই কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়কে ঘিরে স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মীরা। ধাক্কাধাক্কিও হয়। বিজেপির অভিযোগ, রাত থেকেই হুমকি দিচ্ছিল তৃণমূল। সকালে এই নিয়ে গন্ডগোল বাধে। তাপস রায় যেতেই সেখানে হাজির হন তৃণমূল কর্মীরা। কাশীপুর থানার OC-কে ফোন করেন তাপস রায়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: ভোট পরবর্তী হিংসার ঘটনা এড়াতে সিদ্ধান্ত, ফল ঘোষণার পরও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী

সেরা শিরোনাম

BHEL Recruitment : ৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget