এক্সপ্লোর

Loksabha Election 2024 : এবার রাহুলকে নিশানা অগ্নিমিত্রার, 'কেন অধীরের প্রচারে এলেন না বাংলায়?' সেটিং প্রশ্নে সরব

Agnimitra Paul : অগ্নিমিত্রা প্রশ্ন তোলেন, কেন রাহুল গাঁধী একবারও বাংলায় এলেন না ? যেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বহরমপুরের প্রার্থী ?

বিশ্বজিৎ দাস,  মেদিনীপুর : মেদিনীপুর। নতুন লড়াইয়ের ময়দান। কিন্তু অগ্নিমিত্রা লড়ছেন দাপটে। তিনি বিধায়ক, এবার সাংসদ হওয়ার দৌড়ে। দিলীপ ঘোষের পুরনো কেন্দ্র থেকে ভোটে লড়ছেন তিনি। মঙ্গলবার খড়গপুর শহরে ঢাক ঢোল বাজিয়ে রোড শো করলেন অগ্নিমিত্রা।  মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এদিন রোড শো থেকে রাজ্য সরকারকে বিভিন্ন বিষয়ে আক্রমণ শানান অগ্নিমিত্রা। তৃতীয় দফা ভোটের দিন মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় অশান্তি সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, গণতন্ত্রকে মুখ্যমন্ত্রী শেষ করে দিয়েছেন। 

এদিন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রিসাইডিং অফিসার নিয়োগে বেনিয়মের অভিযোগ ওঠে। আজিমগঞ্জের রায়বুধসিং হাইস্কুলের প্রধান শিক্ষিকাই তাঁর স্কুলে প্রিসাইডিং অফিসার হয়েছেন। তিনি ভোট প্রক্রিয়া প্রভাবিত করছেন, অভিযোগ করেন মুর্শিদাবাদের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ। কমিশনে মৌখিক অভিযোগ জানিয়েও কাজ হয়নি বলে দাবি করেন তিনি। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মীদের বুথের ভেতর ঢুকতে না দেওয়ার অভিযোগ ওঠে। এই প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, '  বিগত দিনে আমরা দেখেছি বিভিন্ন ইলেকশনে মানুষকে ভোট দিতে দেওয়া হয় না। পুলিশ সেন্ট্রাল ফোর্সকে বিভ্রান্ত করে কার্যকর্তাদের ভেতরে ঢুকতে দেয় না। গণতন্ত্রের জন্য অত্যন্ত কালো দিন দুঃখজনক। ' 

এদিন অগ্নিমিত্রা পাল রোড শো থেকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল গাঁধীকেও আক্রমণ করেন। অগ্নিমিত্রা প্রশ্ন তোলেন, কেন রাহুল গাঁধী একবারও বাংলায় এলেন না ? যেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বহরমপুরের প্রার্থী ? বিজেপি প্রার্থী বলেন,' আমরা একবারও দেখতে পেলাম না রাহুল গাঁধীকে এখানে এসে প্রচার করতে। কেন প্রচার করতে এলেন না রাহুল গাঁধী? যেখানে অধীর বাবু আমাদের পশ্চিমবঙ্গের কংগ্রেসের 'হেড'। সম্পূর্ণভাবে পরিষ্কার যে, রাহুল গাঁধী এলেন না মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পেস দিচ্ছেন, এরা সবাই মিলে আছে। আজকে তাঁদের কর্মীদের যদি খুন হতে হয়, মারধর খেতে হয়, আর কিছু বলার নেই। আমি কর্মীদের বলব,  আপনারা ওই দলে থাকবেন না। সিপিএম এবং কংগ্রেসের নেতারা আপনাদের জীবনের কোনও সম্মান দেয় না, প্রাধান্য দেয় না। সেই দলে থাকবেন না, আপনারা বিজেপিতে যোগদান করুন।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন : 

'কারা যোগ্য-কারা অযোগ্য, বলতে পারবে এসএসসি' SSC র কোর্টে বল ঠেলল রাজ্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget