এক্সপ্লোর

Dilip Ghosh : ধুন্ধুমার মন্তেশ্বরে ! দিলীপ ঘোষকে বাধা, পাথর ছুড়ে ভাঙা হল কনভয়ের কাচ, গাড়ির সামনেই শুয়ে পড়লেন তৃণমূলকর্মী

Dilip Ghosh Manteswar Chaos : রাস্তা আটকানো হল দিলীপের। প্রার্থী ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে তুমুল বচসা, ধাক্কাধাক্কি তৃণমূলের কর্মী-সমর্থকদের।

ময়ুখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : মন্তেশ্বরে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন দিলীপ ঘোষ । যেন রণক্ষেত্র মন্তেশ্বর। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গাড়ি আটকে দেওয়া হল রাস্তাতেই। কিছুতেই এগোতে দেবেন না তাঁরা দিলীপ ঘোষকে, সরব হলেন তৃণমূল কর্মীরা।  গাড়ির সামনেই শুয়ে পড়লেন তৃণমূলকর্মীরা। পরিস্থিতি সামাল দিতে নামল বিরাট পুলিশ বাহিনী। 

সোমবার সকাল থেকে মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই চলছিল বর্ধমান - দুর্গাপুর কেন্দ্রের ভোট। বিক্ষিপ্ত কিছু অভিযোগ থাকলেও, পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণেই। এমনকী পুরে প্রচারপর্বে একে অপরের বিরুদ্ধে চোখা চোখা বাক্যবাণ ছোড়া সত্ত্বেও ভোটের দিন দেখা হতেই একে অপরকে জড়িয়ে ধরেন কীর্তি ও দিলীপ। কিন্তু দুপুর গড়াতেই বেঁধে গেল ধুন্ধুমার। 

পাথর ছুড়ে ভাঙা হল গাড়ির কাচ

মন্তেশ্বরের তুল্লাবাজারে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপকে দেখা মাত্র গো-ব্যাক ও জয় বাংলা স্লোগান দেওয়া শুরু হয়। দিলীপকে আটকানোর চেষ্টা করেন তাঁরা। কিন্তু তিনি এগোতে চাওয়ায় তাঁদের  সঙ্গে ধাক্কাধাক্কি বেঁধে যায় তৃণমূল কর্মীদের।

তারপরই পাথর ছুড়ে ভাঙা হয় দিলীপের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর গাড়ির কাচ। জখম হন এক নিরাপত্তা কর্মী। দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়েন তৃণমূল কর্মীরা। জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন তাঁরা। ভাঙা হয় সংবাদমাধ্যমের গাড়িও ! 

পুলিশের বিরুদ্ধে ক্ষোভ দিলীপের                           

পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল, অভিযোগ দিলীপ ঘোষের। এরপর নিরাপত্তা কর্মীরা কোনওক্রমে বিজেপি প্রার্থীকে ওই এলাকা থেকে বার করে নিয়ে যান। 

দিলীপ ঘোষকে ঘিরে  তৃণমূলের বিক্ষোভের ঘটনায় সক্রিয় হল নির্বাচন কমিশন। দিল্লি থেকে দফায় দফায় ফোন  এল মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে । কী হয়েছে বিস্তারিত জানতে চাইল জাতীয় নির্বাচন কমিশন। অ্যাকশন টেকন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। 

রণক্ষেত্র দুর্গাপুর 
অন্যদিকে, ভোট চলাকালীন তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল দুর্গাপুর। ১২ নম্বর ওয়ার্ডে ছড়াল উত্তেজনা। রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, ভোটের দিন কর্মীদের খাওয়ানো হচ্ছিল। সেখানে চড়াও হয়ে মারধর করে তৃণমূল কর্মীরা। ভেঙে দেওয়া হয় বাইক। অভিযোগ অস্বীকার করে শাসকদল। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget