এক্সপ্লোর

Calcutta High Court: সিপিএম-বিজেপির পার্টি অফিস বন্ধের নির্দেশ, কড়া অবস্থান হাইকোর্টের

West Bengal News: বিচারপতি নির্দেশ দিয়েছেন নির্মাণ খতিয়ে দেখে পার্টি অফিস ভাঙার সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

কলকাতা: তৃণমূলের পর এবার সিপিএম-বিজেপির পার্টি অফিস নিয়েও কড়া নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court)। রাজারহাটে সিপিএম-বিজেপির ৪ পার্টি অফিস বন্ধের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিন্হা। সেচ দফতর, পূর্ত দফতর ও হিডকোর জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ। বিচারপতি নির্দেশ দিয়েছেন নির্মাণ খতিয়ে দেখে পার্টি অফিস ভাঙার সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

পার্টি অফিস বন্ধের নির্দেশ: তৃণমূলের পর এবার আরও দুই রাজনৈতিক দলের পার্টি অফিস বন্ধের নির্দেশ দিল আদালত। নিউটাউনে সেচ দফতর, পূর্ত দফতর ও হিডকোর জমি দখল করে গড়ে তোলা সিপিএম-বিজেপির পার্টি অফিস বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিন্হার নির্দেশ, তিনটি ৪ পার্টি অফিসই বন্ধ করতে হবে। বিচারপতি নির্দেশ দিয়েছেন, নির্মাণ খতিয়ে দেখে বেআইনি নির্মাণ ভাঙার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

এর আগে নিউটাউনে সরকারি জমিতে তৃণমূলের পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশ দেয় হাইকোর্ট। নিউটাউনে হিডকোর জমি দখল করে একাধিক পার্টি অফিস তৈরির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিষয়টি জেনেও হিডকো এবং নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ বা এনকেডিএ কোনও পদক্ষেপ করেনি- এই অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। ওই নির্মাণ নিয়ে হিডকোর বক্তব্য জানতে চায় আদালত। তাদের জমিতে বেআইনি পার্টি অফিস গড়ে উঠেছে বলে রিপোর্ট দিয়ে জানায় হিডকো। মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিন্হার সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছিল নিউটাউনে হিডকোর জমি দখল করে গড়ে ওঠা তৃণমূলের ৩টি পার্টি অফিসই ভেঙে ফেলতে হবে। পাশাপাশি, তিনি হিডকোর আইনজীবীকে প্রশ্ন করেছিলেন, কেন নিজেদের সম্পত্তি রক্ষা করতে পারছেন না? দখল হয়ে যাচ্ছে ফুটপাথ! অবৈধ নির্মাণ করা হচ্ছে! আপনাদের কি নির্দিষ্ট কোনও আইন নেই?' এরপরই তৃণমূলের ৩টি পার্টি অফিসে নোটিস টাঙিয়ে দেয় হিডকো। নিউটাউনের BE ব্লকের পার্টি অফিসের দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়। একই ছবি দেখা যায় BA ব্লকের পার্টি অফিসে। তালাবন্ধ টিন দিয়ে তৈরি এই পার্টি অফিসও। মামলাকারীর দাবি করেন, হিডকোর জমিতে এরকম অন্তত ৩৫ টি পার্টি অফিস বানানো হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: ছিঁড়ে দেওয়া হল পোস্টার-ব্যানার, সিপিএম প্রার্থী সৃজনের নিশানায় তৃণমূল

সেরা শিরোনাম

CPIM Book Sale: আগের বারের তুলনায় দ্বিগুণের থেকেও বেশি, '৬ লক্ষ টাকার বই বিক্রি এবার বেড়ে হয়েছে ১৬ লাখ', পুজো শেষে দাবি CPIM- এর
আগের বারের তুলনায় দ্বিগুণের থেকেও বেশি, '৬ লক্ষ টাকার বই বিক্রি এবার বেড়ে হয়েছে ১৬ লাখ', পুজো শেষে দাবি CPIM- এর
CPM Congress Party Office Vandalised : রাজারহাটে সিপিএম ও কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর, কী প্রতিক্রিয়া বিজেপির ?
রাজারহাটে সিপিএম ও কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর, কী প্রতিক্রিয়া বিজেপির ?
West Bengal News Live: চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
চোরবাগান বিপর্যয়ের ঘটনাস্থলে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে SIT
Madan Mitra: রাজনীতি ছাড়তে চান মদন মিত্র,
রাজনীতি ছাড়তে চান মদন মিত্র, "এতো চোখের জল কোনও পুজোয় পড়েনি", বলছেন কামারহাটির বিধায়ক

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget