এক্সপ্লোর

Loksabha Election 2024: 'রান্নাঘরে খুন্তি নাড়তেই পারেন' BJP প্রার্থীকে আক্রমণ ৯০ পার করা কংগ্রেস নেতার

Karnataka News : প্রবীণ কংগ্রেস বিধায়ক শামানুর শিবশঙ্করপ্পার  একটি মন্তব্য দক্ষিণের রাজ্যে ঝড় তুলেছে। কর্ণাটকে বিজেপির এক মহিলা প্রার্থীকে ঘিরে এই আক্রমণ।

বেঙ্গালুরু :  সামনেই লোকসভা ভোট। আর ভোটের ময়দানে কোউ কাউকে সূচাগ্র মেদিনীও ছাড়বে না , সেটাই স্বাভাবিক। তবে যত দিন এগোচ্ছে, ততই ধারালো হচ্ছে মুখের ভাষা। একে অপরকে আক্রমণ করতে গিয়ে, বারবার রাজনৈতিক গণ্ডি পেরিয়ে ব্যক্তিগত স্তরে পৌঁছে যাচ্ছে আক্রমণের পরিধি। তা সে বাংলাতেই হোক বা বাংলার বাইরে। কু-কথার তোড় বইছে যেন ! পশ্চিমবঙ্গে সম্প্রতি মুখ্যমন্ত্রীকে তীর্যক মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে দিলীপ ঘোষ। আর কর্ণাটকে বিজেপির এক মহিলা প্রার্থীকে ঘিরে আপত্তিকর মন্তব্য করলেন নবতিপর কংগ্রেস নেতা ( Senior Congress MLA Shamanur Shivashankarappa )।   

প্রবীণ কংগ্রেস বিধায়ক শামানুর শিবশঙ্করপ্পার  একটি মন্তব্য আপাতত দক্ষিণের রাজ্যে ঝড় তুলেছে। কর্ণাটকে  দাবণগেরে লোকসভা আসনে  বিজেপি প্রার্থী গায়ত্রী সিদ্ধেশ্বরা।  বর্তমান সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জিএম সিদ্ধেশ্বরার স্ত্রী গায়ত্রী সিদ্ধেশ্বরাকে নিয়ে শিবশঙ্করপ্পার মন্তব্যটি নিয়ে প্রশ্ন তুলেছেন বহু মহিলাই।  এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছে  শিবশঙ্করপ্পার পুত্রবধূকে। দলীয় কর্মীদের নিয়ে  একটি সভায় শিবশঙ্করপ্পা সিদ্ধেশ্বরার যোগ্যতা সম্পর্কে প্রশ্ন তোলেন। বলে বসেন ,  জনসাধারণের সমস্যাগুলি কার্যকরভাবে মোকাবিলা করার ক্ষমতা তাঁর নেই। বিজেপির কার্যকলাপের সমালোচনা অবধি ঠিকই ছিল। কিন্তু তারপরই  শিবশঙ্করপ্পা অবমাননাকর মন্তব্য করেন। ৯২ বছরের শিবশঙ্করপ্পা কংগ্রেস দলের পাঁচ বারের বিধায়ক। হাত-শিবিরের অন্যতম প্রবীণ নেতা তিনি।  দাবণগেরে লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী করেছে  শিবশঙ্করপ্পার পুত্রবধূকে।  

বিজেপি প্রার্থী গায়ত্রীকে (Gayathri Siddeshwara) নিয়ে কথা বলতে গিয়ে শিবশঙ্করপ্পা বলেন, ' উনি ভোটে জিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পদ্মফুল উপহার দিতে চান। উনি তো দাবণগেরের সমস্যাগুলিই জানেন না। ' শিবশঙ্করপ্পার দাবি, কংগ্রেস এই এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করেছে। আর যে উক্তিটি নিয়ে সবথেকে বেশি বিতর্ক হয়েছে তা হল, ' ওঁরা (গায়ত্রী সিদ্ধেশ্বরা) তো কেবল রান্নাঘরে খুন্তি নাড়তেই পারেন। জনতার দরবারে এসে কথা বলার  যোগ্যতা ওঁদের নেই।'  

শিবশঙ্করপ্পার মন্তব্যের পাল্টা  জবাব দিয়েছেনগায়ত্রীও। তিনি বলেন, শিবশঙ্করপ্পার কথায় মনে হচ্ছে, উনি চান মহিলারা শুধু রান্নাঘরেই থাকুন। তিনি  বলেন, এখন মহিলারা সবরকম পেশার সঙ্গেই যুক্ত। মহিলারা তো এখন উড়ানও চালাচ্ছে। সেই  সঙ্গে গায়ত্রীর সংযোজন, মহিলারা কতটা ভালবেসে পরিবারের সকলের জন্য রান্না করেন, তা ওঁর জানা নেই। শিবশঙ্করপ্পার এই বিতর্কিত মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। 

 

আরও পড়ুন : 

রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ স্বামী গৌতমানন্দ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget