এক্সপ্লোর

Mamata Banerjee: 'অনেক চাকরি খেয়েছেন, জনগণের আদালতে বিচার হবে' মমতার নিশানায় কে?

Loksabha Election 2024: আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের আওতাধীন তুফানগঞ্জের সভা থেকে নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেন তৃণমূল নেত্রী। 

কলকাতা: ভোটপ্রচারে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিশানায় এবার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জনগণের আদালতে বিচার হবে বলে তমলুকের বিজেপি প্রার্থীকে হুঁশিয়ারি দিলেন তিনি।

অভিজিতকে নিশানা মমতার: লোকসভার লড়াইয়ে পাখির চোখ উত্তরবঙ্গ। সেই উত্তরবঙ্গ থেকে ভোটপ্রচারে এদিন ফের জোড়া সভা করেন তৃণমূলনেত্রী। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের আওতাধীন তুফানগঞ্জের সভা থেকে নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেন তৃণমূল নেত্রী। এদিন মমতা বলেন, "এমন একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রার্থী করেছে। আপনি অনেক চাকরি খেয়েছেন, এবার জনগণের আদালতে আপনার বিচার হবে। তাঁর বিরুদ্ধে আমরা যুবনেতাকে দাঁড় করিয়েছি।'

গত মাসে বিচারপতি পদ থেকে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। মার্চ মাসেই যোগ দিয়েছেন বিজেপিতে। সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর হাত থেকে তুলে নেন দলের পতাকা। তাঁকে তমলুক থেকে প্রার্থী করেছে বিজেপি। বিচারপতি থাকাকালীন বেনিয়মে চাকরি পাওয়ার অভিযোগে তাঁর কলমের খোঁচায় চাকরি হারিয়েছেন একের পর এক চাকরিপ্রার্থী। সেই ইস্যুকেই এবার ভোটপ্রচারে হাতিয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। "এমনকী কোর্টকেও অনেক সময় ম্যানেজ করে নেয়। দেখলেন না একজন বিচারপতির চেয়ারে বসে কী বললেন। আমি ওঁর বিরুদ্ধে ছাত্রনেতাকে প্রার্থী করেছি। দেবাংশুকে। দেবাংশু ছুটিয়ে বেড়াক। আমি চাই আপনি বিচার দিয়ে ছেলেমেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন। অনেক ছাত্রছাত্রীর। আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে। এটা মাথায় রাখবেন। এটা জনগণের আদালত।''

পাল্টা জবাব দিয়েছেন বিজেপি প্রার্থীও। এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যেটা লুকিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে, ওঁরা অনেক অযোগ্য লোককে চাকরি দিয়েছিলেন যোগ্য লোকেদের বাদ দিয়ে। চাকরি বিক্রি করেছিলেন। উনি বলছেন, অনেক লোকের চাকরি খেয়েছেন, এটা উনি সব জেনেশুনে অসত্য কথা বলছেন। চাকরি যাঁদের করাই উচিত না, অথচ তাঁরা চাকরি দিয়েছিলেন, আমি শুধুমাত্র তাঁদেরই চাকরি থেকে বরখাস্ত করেছিলাম।''

লোকসভা ভোট যতই এগোচ্ছে পাল্লা দিয়ে চড়ছে রাজনীতির পারদ। এর আগেও বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূলনেত্রী। গত মাসেই মমতা বলেন, "আমি খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে। মুখোশটা খুলে পড়েছে। মুখ এবং মুখোশ, আমরা প্রথম থেকে বলছিলাম, হাজার হাজার ছাত্র ছাত্রীর চাকরি খেয়ে, বড় নেতা হয়ে গিয়েছিলেন। আজকে আপনি কোথায় গেলেন! কাল থেকে আপনার রায় তো জনগণ দেবে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Loksabha Election 2024: চাঁদিফাটা রোদেই প্রচার, জনসংযোগ সারলেন তৃণমূল প্রার্থী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget