এক্সপ্লোর

Loksabha Election 2024: চাঁদিফাটা রোদেই প্রচার, জনসংযোগ সারলেন তৃণমূল প্রার্থী

TMC Vote Campaign: দলের কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার করছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: তীব্র দাবদহে পুড়ছে বাংলা। কিন্তু তাতে খামতি নেই ভোটপ্রচারে (Loksabha Election 2024)। কখনও ক্লান্ত বোধ করলে রাস্তাতেই খুঁজে নিচ্ছেন জিরিয়ে নেওয়ার উপায়। প্রচার মাঝেই গাছের তলায় বিশ্রাম তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের (Kirti Azad)। 

খামতি নেই ভোটপ্রচারে: ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা। চাঁদিফাটা গরমে বাইরে থাকাই দায়। তারই মধ্যে দলের কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার করছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী। ক্লান্ত হলে গাছ তলায় দলের কর্মীদের নিয়েই ক্ষণিকের বিশ্রাম নিচ্ছেন। সাধারণ মানুষের সঙ্গে গল্পও করছেন। সকাল থেকে সন্ধে পর্যন্ত এভাবেই চলছে বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের লড়াই। শুক্রবার কাঁকসার বিদবিহারের জাঠগড়িয়ার মন্দিরে, মসজিদে গিয়ে এবং পদযাত্রা করে শুরু করেন নির্বাচনী প্রচার। এরপর বিদবিহারের শিবপুর হয়ে বাসুদেবপুরে তৃণমূলের চার শহিদের মূর্তিতে মালা পরান। শহিদদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। রাস্তায় গাড়ি থামিয়েও সাধারণ মানুষের সাথে কথা বলতে দেখা যায় তাঁকে। এলাকার মানুষদের জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদনও করেন। তারপরেই কাঁকসার বন কাটির তেপান্তরে পৌঁছে যান। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বলেন,"নরেন্দ্র মোদির মিথ্যা গ্যারান্টি মানুষ মানছে না। মমতা দিদির ওয়ারেন্টিকেই ভরসা করছেন। গরমকে উপেক্ষা করেই হাজার হাজার তৃণমূল কর্মীরা তাঁর সঙ্গে মিছিলে পা মেলাচ্ছেন। তৃণমূলের উন্নয়নকে তুলে ধরছেন।"

গত সপ্তাহে তৃণমূল প্রার্থীর প্রচারে নজিরবিহীন ঘটনা ঘটে। দুর্গাপুরে প্রচারে গিয়ে দলের দুই নেতার কীর্তিতে কার্যত মাথায় হাত কীর্তি আজাদের। প্রার্থীর সামনেই হাতাহাতিতে জড়ান তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র দুই নেতা। দুর্গাপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের আমড়াই গ্রামের ঘটনা বলে জানা যায়। গত রবিবার ওই এলাকায় প্রচারে যান বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। কে আগে প্রার্থীকে সম্বর্ধনা দেবে, কে তাঁকে গ্রামে ঘোরাবে, তা নিয়ে INTTUC-র দুই নেতা শেখ আজিমউদ্দিন ও আমিনুর রহমানের মধ্যে হাতাহাতি বেধে গিয়েছিল। অস্বস্তি ঢাকতে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ সাফাই দেন। তাঁর বক্তব্য ছিল, 'কর্মীদের অতি উৎসাহেই এই ধরনের ঘটনা ঘটেছে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Job Seekers: নিয়োগের দাবিতে ফের পথে চাকরিপ্রার্থীরা, ধর্মতলায় ধুন্ধুমার

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda
Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ২: এনকাউন্টার-কালচারের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন বিরোধীদের
Hanuman Chalisa: ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ১: ৬ মাসে ৫ বার! ফের এনকাউন্টার ঘিরে তোলপাড় রাজ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget