এক্সপ্লোর

Loksabha Elections 2024: বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি অভিষেকের

Loksabha Elections 2024: হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যেপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী জনসভা করতে গিয়ে বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ধনেখালি: সন্দেশখালি কাণ্ডে (Sandeshkhali incident) বিজেপি (BJP) বাংলার সম্মান সবার সামনে নষ্ট করেছে এই অভিযোগ জানিয়ে তাদের উচিত শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC leader Abhishek Banerjee)।  

শুক্রবার হুগলি লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করতে গিয়ে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করলেন তিনি। সন্দেশখালিকাণ্ডে ফের বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন,"২ হাজার টাকার বিনিময়ে সন্দেশখালির মহিলাদের সম্মান লুন্ঠন করেছে। সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের মিথ্যা অভিযোগ করানো হয়েছে। বাংলার সম্মান বিক্রি করে দিয়েছে বিজেপি। আপনি আমাকে বলুন যারা ১০-১৫টা ভোটের বিনিময়ে বাংলার সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছেন তাদের কি ক্ষমতায় আনবেন? অন্যদিকে তাদের নেত্রী কোচবিহারে রাজ্য নেতৃত্বের সামনে জনসভা থেকে প্রকাশ্য বলছে তারা ক্ষমতায় এলে লক্ষ্ণীর ভাণ্ডার তুলে দেবেন। আপনারা কী এদের ভোট দেবেন? আমরা জানি মাতৃশক্তি, নারীশক্তি যাঁদের সঙ্গে থাকে তাঁদের কোনওদিন কোনও ষড়যন্ত্র, কোনও চক্রান্ত পরাস্ত করতে পারে না। না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না।"

কেন্দ্রে বিজেপি সরকারের মেয়াদ আর ২ সপ্তাহ বলে দাবি করে তিনি বলেন, "এই জনবিরোধী আর বাংলাবিরোধী বিজেপি সরকারের মেয়াদ হচ্ছে আর ২ সপ্তাহ। ওদের বিদায় ঘণ্টা বেজে গেছে। আগামী ৪ জুন দেশে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংবেদনশীল ও প্রগতিশীল নতুন সরকার প্রতিষ্ঠা হতে চলেছে। সেই সরকারে বাংলার মানুষ যাতে বসে আপনাদের অধিকারকে সুনিশ্চিত করতে পারে সেটাই আমাদের দেখতে হবে। আগামী ২০ তারিখ যখন আপনারা ভোট দিতে যাবেন তখন এটা বিজেপি যেভাবে বাংলার সঙ্গে বঞ্চনা করেছে, সারা দেশে কৃষকদের হেনস্থা করেছে তার যোগ্য জবাব দেবেন।"  

লকেটকে রিপোর্ট কার্ড প্রকাশের চ্যালেঞ্জ করে অভিষেক আরও বলেন, "হুগলির উন্নয়নের জন্য কী করেছেন লকেট? গত পাঁচ বছরে কী করেছেন তিনি। পাঁচ বছরে ধনেখালিতে এসে একটা সভা পর্যন্ত করেননি তিনি। উন্নয়ন তো অনেক দূরের কথা। আপনাকে আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি, ২৪ ঘণ্টার মধ্যে একটা সভা করে দেখান গত পাঁচ বছরের কেন্দ্রের কী কী সুবিধা এখানকার মানুষের জন্য এনে দিয়েছেন তিনি। আমিও তথ্য দিয়ে দেখাব আমরা এই এলাকার জন্য কী করেছি। ১০০ দিনের কাজের টাকাও দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের। কিন্তু, দিয়েছি আমরা রাজ্য সরকারের তরফে।"  

আরও পড়ুন: Sandeshkhali Case : আদালতে বড়সড় ধাক্কা রাজ্য পুলিশের, ব্যক্তিগত বন্ডে সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পির জামিন

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget