এক্সপ্লোর

Mamata Banerjee : 'BJP যা বলছে , তাই করছে', সকাল সকাল বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, সারা রাত তিনি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় জেগে ছিলেন। অভিযোগ করলেন, 'নতুন কিছুজন এসেছেন। টেররাইজিং করছেন তাঁরা।'

কলকাতা : সকাল সকাল ভোটের দিন রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) ।  এত সকাল সকাল ভোটের দিন সাধারণত দেখা যায় না তাঁকে । এবার তিনি জানিয়ে দিলেন সারা দিন স্তাতেই থাকবেন। সকাল সকাল করলেন বিস্ফোরক অভিযোগ। বললেন, রাজ্যের বাইরে থেকে বেশ কয়েক জন পর্যবেক্ষক এসেছেন। তারা বিজেপির নির্দেশে কাজ করছেন। তিনি অভিযোগ করলেন, কয়েকটি জায়গায় ছিঁড়ে দেওয়া হয়েছে তাঁর পোস্টার। বিস্ফোরক অভিযোগ করে তিনি প্রশ্ন তুললেন, এ ভাবে কি ভোটগ্রহণ হতে পারে? ভোট তো মানুষ দেবে। জানালেন, সারা রাত তিনি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় জেগে ছিলেন। অভিযোগ করলেন, 'নতুন কিছুজন এসেছেন। টেররাইজিং করছেন তাঁরা।' তিনি অভিযোগ করেন, 'এমন কিছু পুলিশ অফিসারকে নিয়ে আসা হয়েছে যারা বাংলাকে চেনে না। কী অত্যাচার করেছে তারা সারা বাংলা জুড়ে...আমি কিন্তু সারা রাত জেগে ছিলাম। অবসার্ভাররা থানায় গিয়ে গিয়ে চাপ সৃষ্টি করছেন, আমাদের সব এজেন্টদের তুলে আনার জন্য । ' তিনি জানালেন, নির্বাচনের দিন, মুখ্যমন্ত্রী নয়, প্রার্থী হিসাবে ঘুরছেন তিনি। বললেন, 'কাল সারারাত যা তাণ্ডব করেছে, আপনারা জানেন না। অভিষেক, আমি জেগে ছিলাম।'                 

এদিন সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কেও সতর্ক করেন পুলিশকর্মীরা। ভবানীপুরের রাস্তায় জমায়েত করলেন তাঁরা। ৪ জনের বেশি জমায়েত করা যাবে না, কার্তিককে জানিয়ে দেয় পুলিশ। মুখ্যমন্ত্রীর ভাই জানান, 'ছুটির মেজাজে গল্প করছিলাম, পুলিশের যে কী অসুবিধা হল কে জানে? '।  তিনি অভিযোগ করেন, এবার এক্কেবারে একপেশে ভোট করাচ্ছে নির্বাচন কমিশন। কিন্তু পুলিশ যখন বলছে, তখন মেনে নিচ্ছেন তিনি। 

আরও পড়ুন  : Bengal 2nd phase election live updates : ভোটের সব খবর এই লিঙ্কে 

সাধারণত ভোটের  (Bengal Election 2nd phase) দিন সকালে বাড়িতেই থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে বেলায় বেরিয়ে ভোট দেন ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে। সেখাকার বুথেই ভোট দেন তিনি। তবে এদিন সকাল থেকেই পথে পথে ঘুরছেন তিনি। অন্যদিকে বুথে বুথে ঘুরছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। 

দ্বিতীয় দফার ভোটে সকলের নজরই ভবানীপুরের দিকে। সেভাবে দেখতে গেলে এবার ভোটে ভরকেন্দ্র ভবানীপুরই। এই কেন্দ্রে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর মধ্যে। সকাল সকাল রাস্তায় ঘুরছেন শুভেন্দু অধিকারীও। বললেন, 'হিন্দুরা ঢেলে ভোট দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে হারবেন '।  

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget