এক্সপ্লোর

Mamata Banerjee Nomination: 'আমাদের দিদির জন্য আমরা এসেছি'... মমতার মনোনয়ন জমা দেওয়ার আগেই উচ্ছ্বাসের ঢেউ

West Bengal Election News : সঙ্গে রয়েছেন ফিরহাদ হাকিম ও তাঁর বিধানসভা এলাকার কাউন্সিলররা। রাস্তা দিয়ে নেত্রী হাঁটার সময়ই কর্মী সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে উত্তেজনার ঢেউ।

কলকাতা : নির্ধারিত সূচি অনুসারে মনোনয়ন পেশ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ( Mamata Banerjee ) । সকাল সাড়ে ১০টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে রওনা হ ন তিনি। এরপর আলিপুর সার্ভে বিল্ডিংয়ে পেশ করেন নিজের মনোনয়ন পত্র । তাঁকে এক ঝলক দেখার জন্য রাস্তায় কাতারে কাতারে ভিড় জমে যায় । তাঁর ছিলেন ফিরহাদ হাকিম ও তাঁর বিধানসভা এলাকার ৮ কাউন্সিলর। রাস্তা দিয়ে নেত্রী হাঁটার সময়ই কর্মী সমর্থকদের মধ্যে ছিল উত্তেজনার ঢেউ। 

মমতার মন্তব্য, শুভেন্দুর পাল্টা 
'লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। নাম বাদ দেওয়ায় আমরা ফের আদালতে যাব । ভোট কেটে তৃণমূলকে হারানো যাবে না'  এদিন মনোনয়ন পেশের পরই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা এক জনসভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, 'নন্দীগ্রামেও হেরেছেন, ভবানীপুরেও হারবেন', বেহালার সভা থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। 

ভবানীপুরের মহাযুদ্ধ

পশ্চিমবঙ্গে এবার বিধানসভা ভোট ২ দফায়। ২৩ এবং ২৯ এপ্রিল। দ্বিতীয় দফা, ২৯ তারিখে ভোট ভবানীপুরে। আর এবার এই ভবানীপুরেই সকলের নজর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে ১ হাজার ৯৫৬ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারান শুভেন্দু অধিকারী। এরপর উপনির্বাচনে,ভবানীপুর কেন্দ্রে ৫৮ হাজার ৮৩৫ ভোটে জয়ী হন মমতা। এই মাটি এতটাই ভরসার তাঁর। ঘরের মেয়েকে কোনওদিন খালি হাতে ফেরায়নি ভবানীপুর। এবার কী করবে ভবানীপুরের মানুষ? উত্তর মিলবে ৪ মে। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই ভবানীপুরে মনোনয়ন জমা করেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের পর ভবানীপুরেও মনোনয়ন পত্র জমা করেন শুভেন্দু অধিকারীর। বিজেপি প্রার্থীর মনোনয়ন পত্র জমার সময় আলিপুর সার্ভে বিল্ডিংয়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শমীক ভট্টাচার্য। মনোনয়ন জমার আগে হাজরা মোড় থেকে আলিপুর সার্ভে বিল্ডিং পর্যন্ত শুভেন্দু অধিকারীকে রোড শো করেন অমিত শাহ। রোড শো কালীঘাটে আসতেই  ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।  স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।  বিজেপিকে লক্ষ্য করে চোর স্লোগান দেয় তৃণমূল কংগ্রেস।  পাল্টা চোর স্লোগান দেয় গেরুয়া শিবিরের লোকজন। 

 ২৭ লক্ষের নাম বাদ যাওয়া নিয়ে কমিশনে তৃণমূল

অন্যদিকে আজই SIR প্রক্রিয়ায় বিচারাধীন লিস্টে ২৭ লক্ষের নাম বাদ যাওয়া নিয়ে কমিশনের দ্বারস্থা হল তৃণমূলের প্রতিনিধিদল। 
'কমিশনে যাওয়ার পর জ্ঞানেশ কুমার তৃণমূলের প্রতিনিধিদলকে বেরিয়ে যেতে বলেছেন। জ্ঞানেশ কুমার আমাদের বলেছেন গেট লস্ট' সাংবাদিকদের সামনে অভিযোগ করলেন ডেরেক ও'ব্রায়েন। তৃণমূলের প্রতিনিধিদলে ছিলেন ডেরেক ও'ব্রায়েন, মেনকা গুরুস্বামী, সাগরিকা ঘোষ, সাকেত গোখলেরা।             

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget