এক্সপ্লোর

Mamata Banerjee : মহিলাদের ৩ হাজারের প্রতিশ্রুতি BJP-র ! পরদিনই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মমতা বললেন ...

'বিজেপির সরকার প্রতি মাসে ১ থেকে ৫ তারিখের মধ্যে ৩ হাজার টাকা প্রতি মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে।' বললেন অমিত শাহ। আর মমতা বললেন ...

কেশিয়ারি : পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে সংকল্প পত্র প্রকাশ করে বড় চমক দিল বিজেপি। তাদের দাবি সরকারে এলে, মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। একইরকমভাবে বেকার যুবক-যুবতিরাও পাবেন মাসে ৩ হাজার টাকা করে।  এদিন BJP-র ইস্তেহার প্রকাশের সময় অমিত শাহ বলেন, 'মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও গরিব... সব স্তরেই মহিলাদের অবস্থা শোচনীয়। যতদিনে না এই পরিস্থিতির পরিবর্তন হয়, ততদিন বিজেপির সরকার প্রতি মাসে ১ থেকে ৫ তারিখের মধ্যে ৩ হাজার টাকা প্রতি মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে।'  অর্থাৎ কি না, লক্ষ্মীর ভান্ডারের থেকে প্রায় দ্বিগুণ টাকা ! এই ঘোষণার পরদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে লক্ষ্মীর ভান্ডারের কথা । 

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মমতা কী কথা দিলেন ? 

কেশিয়ারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ' SIR একটা বড় দুর্নীতি। সামনে আসবে। আমরা অপেক্ষা করছি। দিল্লি আমাদের বাংলা টার্গেট করেছে, আমাদের টার্গেট দিল্লি। আমরা বললে করি, ওরা বললে করে না। বুলডোজার চালায়। ইলেকশনের সময় বলে দেব টাকা, পরে ফাঁকা। ' এদিন লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী বললেন, 'লক্ষ্মীর ভাণ্ডার ৫০০ দিয়ে শুরু করেছিলাম, এখন দেড় হাজার, ১৭০০ হয়েছে। আজকে বলে যাই আজীবন চলবে।  নোটবন্দি করে কেড়ে নিয়েছিল, যেটুকু জমেছিল আপনাদের। বিজেপিকে বেলাইন করতে যা যা করার করব। ' 

শুধু কেশিয়ারি থেকেই নয়, বসিরহাটের জনসভা থেকেও বিজেপির এই প্রতিশ্রুতি নিয়ে মানুষকে সতর্ক করেন মমতা। 'বলছে ওরা নাকি আপনাদের অনেক দেবে। বিহারে জানেন তো, ভোটের আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মেয়েদের ঢুকিয়েছিল ৮ হাজার টাকা। আর যেই ভোট হয়ে গেছে, চালিয়ে দিয়েছিল বুলডোজার। আর এক পয়সাও দেয় না। আমাদের লক্ষ্মীর ভাণ্ডার সবাই পায়। ওরা যেটা চালু করেছিল টুকলি করে ... আগামী দিন এই লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন পাবেন আপনারা। আমরা বিজেপির মতো মিথ্যে কথা বলি না।' 

মহিলাদের জন্য বিজেপির আর কী প্রতিশ্রুতি 

শুধুমাত্র আর্থিক অনুদান দেওয়াই নয়, মহিলাদের ভোট পেতে তাঁদের জন্য আরও অনেক প্রতিশ্রুতি দেওয়া হল বিজেপির তরফে। যেমন, তাদের সরকার ক্ষমতায় এলে চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হবে। 'লাখপতি দিদি'র আওতায় আনা হবে ৭৫ লক্ষ মহিলাকে। সরকারি বাসে বিনামূল্যে যাত্রা। প্রতি মণ্ডলে তৈরি হবে মহিলা থানা। পাশাপাশি প্রত্যেক থানায় থাকবে মহিলাদের জন্য সহায়তা ডেস্ক। এখন কাদের প্রতিশ্রুতিতে ভরসা রাখে মানুষ, তা জানা যাবে ৪ মে।                 

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget