এক্সপ্লোর

Partha Chattaerjee : বড় খবর ! ভোটের আগে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ED! গোটা নাকতলা ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী

নাকতলার বাড়িতে পৌঁছল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিয়মমাফিক কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পৌঁছন কেন্দ্রীয় এজেন্সি। 

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : SSC মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের ইডি ( ED ) । ভোটের আগে প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাকতলার বাড়িতে পৌঁছল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিয়মমাফিক কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের ( Partha Chattaerjee )পৌঁছন কেন্দ্রীয় এজেন্সি। 

গোটা নাকতলা এলাকা ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি ঘিরে রেখেছে তারা। তিনটি গাড়িতে করে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ED আধিকারিকরা এসে পৌঁছন। একই দিনে শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত মিডলম্যান প্রসন্নকুমার রায়ের নিউটাউনের অফিসে হানা দিয়েছে ইডি। 

২০২২ সালের ২৩ জুলাই: নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ED. অর্পিতা মুখোপাধ্য়ায়ের দু'টি ফ্ল্য়াট থেকে নগদ ৫০ কোটি টাকা ও গয়না উদ্ধার ঘিরে তোলপাড় পড়ে যায় গোটা রাজ্যে। এরপর 
২০২৫ সালের ১১ নভেম্বর, প্রায় ৩ বছর ৩ মাস পর বন্দি থাকার পর, জামিন পান তিনি। বর্তমানে অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় দু'জনই জামিনে মুক্ত। ২০২৬ সালে ১৮ মার্চ, তদন্তের স্বার্থে তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করলেও তিনি উপস্থিত হননি। শারীরিকভাবে অসুস্থ আছেন বলে জানিয়েছিলেন। ১৬ তারিখ সালে অর্পিতা মুখোপাধ্য়ায়কেও তলব করা হয় ইডির তরফে। কিন্তু সেদিনের হাজিরা এড়ালেও ১৯ মার্চ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি।

স্ক্যানারে কেন নাকতলার বাড়ি ? 

এর আগে, CBI-এর চার্জশিটে দাবি করা করা হয়েছে, দুর্নীতি মামলার ২ সাক্ষী পরিমল গড়াই ও শুভময় সিকদারের বয়ান থেকে জানা গেছে, পার্থ চট্টোপাধ্য়ায়ের নাকতলার বাড়িতেই তৈরি হত অযোগ্য়দের তালিকা। SSC-র তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য প্রায়ই আসতেন সেখানে এবং সেখান থেকে তালিকা নিয়ে যেতেন। এজেন্ট এবং মন্ত্রীর মাঝে যোগসূত্র ছিলেন মিডলম্য়ান প্রসন্নকুমার রায়। যিনি মাঝে মাঝেই যেতেন পার্থ চট্টোপাধ্য়ায়ের বাড়ি। ২০২৪ সালেই প্রসন্ন রায়, তাঁর স্ত্রী ও তাঁদের সংস্থার নামে হোটেল-রিসর্ট মিলিয়ে ১৬৩ কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।

সিবিআই চার্জশিটে কী ছিল? 
নিয়োগ দুর্নীতির মামলায়, আদালতে যে চার্জশিট জমা দেয় CBI, সেখানেও ছত্রে ছত্রে উঠে এসেছিল পার্থ চট্টোপাধ্যায়ের নাম। চার্জশিটে স্পষ্ট উল্লেখ করা হয়, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় প্রভাব খাটিয়ে, অযোগ্য় প্রার্থীদের নম্বরে গরমিল করিয়েছিলেন। চার্জশিটে দাবি করা হয়, SSC-র তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা-সহ জেলবন্দি ৪ আধিকারিক ও মিডলম্যান প্রসন্ন রায়ের সাহায্যে সেই কাজ তিনি করিয়েছিলেন।

সেরা শিরোনাম

Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?

ভিডিও

By Poll News | সকাল ১১টা পর্যন্ত ৪৪% ভোট Nandigram-এ, Rejinagar-এ কত?
Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget