এক্সপ্লোর

Mamata Banerjee News: হুমায়ুনের ভিডিও বিতর্কে মুখ খুললেন মমতা, সটান মোদিকে নিশানা করে বললেন, ‘আমোদী-প্রমোদীবাবুকে…’

Mamata Banerje on Humayun Kabir Video: প্রচারে বেরিয়ে খণ্ডকোষ থেকে হুমায়ুনের ভিডিও বিতর্কে মুখ খুললেন মমতা। একহাত নিলেন মোদিকেও।

কলকাতা: হুমায়ুন কবীরের ভিডিও বিতর্কে এবার মুখ খুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করলেন তিনি। হুমায়ুন নিজে যেখানে ভিডিও-র সত্যতা স্বীকার করছেন, মোদি খামোকা শাক দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন মমতা। ১০০০ কোটি টাকার 'ডিল' যদি করতে পারে, তাহলে গ্যাস, পেট্রোলের দাম কেন কমানো হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন মমতা। (Mamata Banerje on Humayun Kabir Video)

রবিবাসরীয় প্রচারে খণ্ডঘোষ থেকে হুমায়ুনের ভিডিও বিতর্কে মুখ খুললেন মমতা। তাঁর বক্তব্য, "একটা পার্টিকে ভাগ করার জন্য, হিন্দু-মুসলমান করার জন্য...১০০০ কোটি টাকার ডিল করেছে। তার জবাবে আবার আমোদী-প্রমোদীবাবুকে রাস্তায় নামতে হয়েছে! তিনি বলছেন, এটা নাকি আর্টিফিশিয়াল! যে করেছে সে বলছে ভিডিও সত্য। তাহলে আপনি আর কত শাক দিয়ে মাছ ঢাকবেন!" (Mamata Banerjee News

মোদিকে নিশানা করে মমতা আরও বলেন, "অনেক টাকা না! যখন গ্যাসের দাম বাড়ে, পেট্রোলের দাম বাড়ে যখন, কেন কমান না? নির্বাচনের পরই হু হু করে দাম বাড়বে। গ্যাস পাবেন না, পেট্রোল পাবেন না। হোটেল, রেস্তরাঁ বন্ধ হয়ে যাবে। ভাবুন, চিন্তা করুন। যতই ভয় দেখাক, টাকা দিক, যাই করুক...পয়সা দিয়ে মিছিলে নিয়ে যাচ্ছে, যান, কিন্তু ভোট দেবেন না। বিজেপি-কে ভোট দিলে নোটবন্দির মতো ঘরবন্দি হয়ে যাবেন। ১০০০ টাকা করে নিয়ে আধার কার্ড করেছে। এখন বলছে ভোটের জন্য আধার কার্ড, নো পাপা।"

হুমায়ুনের ভিডিও প্রসঙ্গে একদিন আগে মন্তব্য করেছিলেন মোদি। মুর্শিদাবাদের জঙ্গিপুরে বিজেপি-র প্রচার সভা থেকে তাঁকে বলতে শোনা যায়, "ভোট যত এগিয়ে আসছে, তৃণমূল নিজেদের পরাজয় দেখতে পাচ্ছে। তাই AI ব্য়বহার করে, ভুয়ো ভিডিও বানিয়ে মিথ্য়ে প্রচার শুরু করেছে। অসম আর পুদুচ্চেরীতেও হয়েছে এমন। আপনাদের সতর্ক করছি। এগুলিতে বিভ্রান্ত হবেন না। ভোট দিতে যান দলে দলে। জয়ী করুন বিজেপি-কে।" এবার তাঁর সেই মন্তব্যকেই কটাক্ষ করলেন মমতা।

ভোটের আগে সম্প্রতি একটি ভিডিও 'ফাঁস' করে তৃণমূল, যাতে একাধিক বিস্ফোরক দাবি করতে শোনা যায় হুমায়ুনকে। বিজেপি-র সঙ্গে হাত মেলানো থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে বোঝাপড়ার কথা শোনা যায় তাঁর মুখে। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে তিনি উপমুখ্যমন্ত্রী হতে পারেন বলেও ইঙ্গিত দেব। এমনকি ১০০০ কোটির ডিল হয়েছে, যার মধ্যে থেকে ৩০০ কোটি নিজের কাছে রেখে দেবেন তিনি। এমনকি বাবরি মসজিদ নির্মাণ, মুসলিম আবেগ নিয়েও বিস্ফোরক দাবি করেন হুমায়ুন। 

গোড়ায় ভিডিওটি AI দিয়ে তৈরি বলে দাবি করেছিলেন হুমায়ুন। যদিও পরে সুর পাল্টে ফেলেন তিনি। এখন তাঁর দাবি, ১৯ মিনিটের ভিডিও-ই প্রকাশ করেছে তৃণমূল। গোটা ভিডিও-টি আসলে ৫১ মিনিটের। আসাদউদ্দিন ওয়েইসির দলের সঙ্গে ২০ কোটি টাকায় ডিল হয়েছে তৃণমূলের, তাই ওয়েইসি তাঁর সঙ্গে জোট ভেঙে দিয়েছেন বলেও দাবি করেন। 

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget