এক্সপ্লোর

Mamata Banerjee: আইপ্যাক কি তৃণমূলে মিশে যাবে? জল্পনার মধ্যে মুখ খুললেন মমতা, বললেন, ‘ওদের ভয় দেখালে…’

Mamata Banerjee on I-PAC: ভোটকুশলী সংস্থা আইপ্যাককে ঘিরে জোর গুঞ্জন। সেই আবহেই মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দিলেন বিজেপি-কে।

তারকেশ্বর: বিধানসভা নির্বাচনের মুখে ধরপাকড়। ভোটকুশলী সংস্থা আইপ্যাকের এক ডিরেক্টরকে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে। আপাতত তারা পশ্চিমবঙ্গে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, সকলকে ২০ দিনের ছুটিতে যেতে বলা হয়েছে বলে খবর। আর সেই আবহেই তারকেশ্বর থেকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দিলেন, ভয় দেখানো হলে, বাংলা ছেড়ে চলে যেতে বলা হলে, তিনি পাল্টা পদক্ষেপ করবেন। (Mamata Banerjee on I-PAC)

পশ্চিমবঙ্গে আইপ্যাক আপাতত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জোর জল্পনায়। সেই আবহেই রবিবার তারকেশ্বরের সভা থেকে মমতাকে বলতে শোনা যায়, “বহিরাগত গুন্ডাদের নিয়ে এসেছে। দু’টো বজ্জাত রিটায়ার্ড লোক এসেছে, পুলিশকে ধমকাচ্ছে, চমকাচ্ছে, জেলাশাসকদের ধমকাচ্ছে। আমাদের তো রোজই ইডি রেড করছে! নির্বাচনের সময় কেন ভাই! তোমার মনে পড়ল!” (Mamata Banerjee)

আইপ্যাকের নাম না করে মমতা বলেন, “আমাদের সংস্থাগুলি, যারা আমাদের দলের কাজ করে, তাদের বলছো, ‘বাংলা ছেড়ে চলে যাও’। কেন? তোমার তো ৫০টা আছে। আমাদের ক্ষমতা নেই, একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে, ওরা আমার দলের সঙ্গে যুক্ত হবে। আমরা ওদের চাকরি দেব। আমরা ওদের করে দেব। এটা মাথায় রেখে দিন। আমি একটি ছেলেকেও চাকরি ছাড়া করব না।”

বিষয়টি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে জানান মমতা। তাঁকে বলতে শোনা যায়, “আমি সকালে অভিষেকের সঙ্গে কথা বলে এসেছি। পরিষ্কার বলি, আপনাদের এই চক্রান্ত…আর কত অত্যাচার, অনাচার করবেন! আর কত ভোট কাটবেন! এর পর তো এনআরসি করবেন! সীমানা পুনর্বিন্যাস বিল আটকেছি বেশ করেছি! হাজার বার করব। মহিলা বিল পাস হয়ে গিয়েছে। বলুন নোটিফাই করতে! সামনে মহিলা আর পিছনে ময়লা! আবার জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন। কত বড় নেতা! আমরা কাদের নেতা মানি! দেশ কা নেতা ক্যায়সে হো, গাঁধীজী জ্যায়সে হো, পটেলজী জ্যায়সে হো, রামমোহন রায় জ্যায়সে হো, ঈশ্বরচন্দ্রবিদ্যাসাগর, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্র-নজরুল-আমাদের প্রাণ।”

অফিসে তল্লাশি, শীর্ষকর্তা গ্রেফতার, তার মধ্যেই ভোটের মুখে ফের শিরোনামে I-PAC। তৃণমূলের ভোট কুশলী সংস্থা I-PAC কি কাজ বন্ধ করল? জল্পনা তুঙ্গে। ডেকান হেরাল্ড জানিয়েছে, আপাতত ২০ দিন ছুটিতে যেতে বলা হয়েছে সংস্থার কর্মীদের। ১১ মে পরিস্থিতি পর্যালোচনা করা হবে। 
আইপ্যাকের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি বিষয়টি নিয়ে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !
Panchayet Bill : ক্ষমতায় এসেই রাজ্যের পঞ্চায়েত প্রধান, উপ-প্রধানদের ক্ষমতা ছেঁটে দিল বিজেপি সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget