এক্সপ্লোর

Mamata Banerjee: ক্ষমতা হারিয়েও চেয়ার ছাড়তে নারাজ মমতা, সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি

Mamata Banerjee Updates: ভোটে হারার পরও, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের চেয়ার আঁকড়ে থাকা নিয়ে সোশাল মিডিয়ায় এখন এমনই সব মিমের বন্য়া। ভোটে হেরেও গদিতে বসে থাকতে চান মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

কলকাতা: নিজে হেরেছেন, দল হেরেছেন। ভেঙে খানখান দুর্গ। তবুও গদি ছাড়তে নারাজ মমতা বন্দ্যোপাধ্য়ায়। এক সময়ে যে জনতা তাঁকে গদিতে বসিয়েছিলেন। এখন সেই জনতাই তাঁকে চেয়ার থেকে নামানোর পক্ষে স্পষ্ট রায় দিয়েছেন। কিন্তু জনাদেশ দেখেও চেয়ার ছাড়তে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন যে পদত্যাগ করবেন না মুখ্যমন্ত্রীর পদ থেকে। বার্তা দিয়েছেন, 'আমরা তো হারিনি। জোর করে, দখল করে যদি কেউ মনে করে আমাকে পদত্যাগ করতে হবে, তবে বলব না, সেটা হবে না।' আর এরপরই এই নিয়ে সোশ্য়াল মিডিয়ায় রশিকতা শুরু হয়েছে। কেউ সিনেমার দৃশ্য় মনে করিয়ে রসিকতা করছেন। কেউ মজাদার মিম বানিয়ে। 

ভোটে হারার পরও, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের চেয়ার আঁকড়ে থাকা নিয়ে সোশাল মিডিয়ায় এখন এমনই সব মিমের বন্য়া। ভোটে হেরেও গদিতে বসে থাকতে চান মমতা বন্দ্য়োপাধ্য়ায়। জনাদেশের পরও চেয়ার ছাড়তে তিনি নারাজ। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অবস্থান নিয়েই, সোশাল মিডিয়ায় ছুটছে রঙ্গ-রসিকতার ফোয়ারা। সোশাল মিডিয়ায় কেউ ভুলভুলাইয়া সিনেমার দৃশ্য় মনে করিয়ে দিয়েছেন।

চেয়ার নিয়ে নাছোড় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মন্তব্য়কে কেউ ছেলেমানুষির সঙ্গে তুলনা করছেন। যে মিমে লেখা- লক্ষ্মীটি দিয়ে দাও অমন ছেলেমানুষি করে না। কেউ আবার বলছেন, এসব দেখে তো সেই ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যখন পাড়া ক্রিকেটে অলিখিত নিয়ম ছিল - যার ব্য়াট, যার উইকেট, সে কখনও আউট হয় না! কারও আবার মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় লুডো খেলার কথা। যে মিমে লেখা - ছোটবেলায় লুডো খেলায় হেরে আমিও জেদ ধরে থাকতাম। 

মুখ্য়মন্ত্রীর চেয়ার নিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নাছোড় মনোভাব কাউকে কাউকে মনে করিয়ে দিয়েছে সোনার কেল্লার লালমোহনবাবুর কথাও। যে মিমে লেখা - আমিও ভোজালিটা ফিরে পেয়ে এটাই বলেছিলাম। সেই ছবিতে হারানো অস্ত্রটি ফিরে পেয়ে লালমোহনবাবু যেমন ছেলেমানুষি উচ্ছ্বাসে 'এটা আমার' বলে লাফিয়ে উঠেছিলেন, এখন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের চেয়ার-প্রীতির মধ্য়েও তারই ছায়া দেখছেন বহু রসিক। চেয়ার আঁকড়ে থাকার মনোভাবের সঙ্গে কেউ মিল পাচ্ছেন বিনা রিজার্ভেশনে ট্রেনের সিট ধরে রাখার। যে মিমে লেখা - না আমি সিট ছাড়ব না। কারও মনে পড়ে যাচ্ছে ছোটবেলার ফেভিকলের বিজ্ঞাপন। সোশাল মিডিয়ায় কেউ আবার খোঁচা দিচ্ছেন, মমতা বন্দ্য়োপাধ্য়ায়েরই আমলে তৈরি সিভিক পদের প্রসঙ্গ টেনে। 
যে মিমে লেখা - ওনাকে কিছুদিন সিভিক মুখ্য়মন্ত্রী করে রেখে দিলে হয় না?

তবে বাস্তবটা হল, ক্ষমতা আর নেই। শাসক তৃণমূলের চ্য়াপ্টার ক্লোজড। চেয়ার জনতাই কেড়ে নিয়েছে। কিনতু, সেই রায় না মেনে মমতা বন্দ্য়োপাধ্য়ায় কি মানুষকেই অপমান করছেন না?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির
Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget