এক্সপ্লোর

TMC News: ‘একা ছিলাম, আমাকে কাঁদিয়ে ছেড়েছিল, কখনও বলিনি’, জানালেন মমতা, কী হয়েছিল?

Mamata Banerjee: সংসদে কে কাঁদিয়ে ছেড়েছিল তাঁকে? খোলসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রমণ বিজেপি-কে।

কলকাতা: SIR-এর পর প্রথম নির্বাচন। সকাল থেকে জায়গায় জায়গায় অশান্তি। ভাঙচুর থেকে মারধরের খবরও সামনে এসেছে। সেই আবহে কলকাতায় দ্বিতীয় দফার নির্বাচনের প্রচারে নামলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বৃহস্পতিবার বৌবাজারের সভা থেকে বিজেপি-কে একহাত নিলেন তিনি। যারা বাংলার জন্য কিছু করেনি, তাদের মানুষ ভোট দেবেন না বলে মন্তব্য করলেন। পাশাপাশি, জানালেন, ২০২৬ সালের অগাস্টের পরই দুঃসময় ঘনিয়ে আসছে। সেই সঙ্গে জানালেন, একসময় সংসদে তাঁকে কাঁদানো হয়েছিল বলে। (Mamata Banerjee)

এদিন বৌবাজারে নয়না বন্দ্যোপাধ্য়ায়ের হয়ে প্রচার করেন মমতা। সেখানে তিনি বলেন, "বলে না, ধর্মের কল বাতাসে নড়ে! যেটাই করবেন, আপনাদের বিরুদ্ধে যাবে। মানুষ কেন ভোট দিচ্ছেন জানেন! ৬০ লক্ষের মধ্যে ৩২ লক্ষের নাম বাদ দিয়েছে। আমি সুপ্রিম কোর্টে গিয়ে তুলেছি। ট্রাইবুনাল কিছু তুলতে পারেনি। ওদের নির্দেশে কাজ হয়েছে কি না জানি না। তাও বলি, আজ মানুষ জানেন, এটা অধিকার রক্ষার লড়াই।" (TMC News)

মমতা আরও বলেন, "তৃণমূলকে ভোট না দিলে আমও যাবে, ছালাও যাবে। অধিকার, সম্পত্তি, ব্যবসা সব যাবে। বিজেপি-র চক্রান্ত কেন মানবেন মানুষ? বাংলার বাইরে বাঙালিদের অত্যাচার করো। বাংলা জ্বলছে বলছো! জ্বলছে উত্তরপ্রদেশ, জ্বলছে মণিপুর, জ্বলছে দিল্লি, জ্বলছে বিহার, বাংলা নয়। বাংলার কৃষ্টি-সংস্কৃতি আলাদা। বাংলা জ্বলছে না। ৪ তারিখ বুঝবে। ভোটের বাক্স খুলবে, আর দেখবে...বিজেপি জ্বলছে, আর লুচির মতো ফুলছে। তখন বুঝবে কেমন লাগে।"

দুপুর ৩টে পর্যন্ত ৫৮ শতাংশ ভোট পড়েছে প্রথম দফায়। এত হারে ভোট পড়া নিয়ে মমতা বলেন, "এত নাম কাটার পরও কেন এই হারে ভোট পড়ছে জানেন! কারণ মানুষ জানেন, এটা অধিকার রক্ষার লড়াই। এর পর NRC করবে। সীমানা পুনর্বিন্যাস বিল এনেছিল। মহিলা বিল পাস হয়েছে '২৩ সালে। আজ '২৬ সাল। প্ল্যানটা কী! সামনে মহিলাদের নাম রেখে ডিলিমিটেশন করা? জিতবে না জেনে ৫৪৩-এর পরিবর্তে ৮৫০ আসন করার পরিকল্পনা? নিজেদের জয়ের স্বার্থে বঙ্গভঙ্গ করবে, দেশ ভাঙবে। আমরা পরাস্ত করে দেখিয়ে দিয়েছি। সেদিনই পদত্যাগ করা উচিত ছিল। বিজেপি-র পতন শুরু হয়ে গিয়েছে। ২০২৬ সালের অগাস্টের পর অনেক দুঃসময় আসছে।"

বিজেপি বাংলার জন্য কী করেছে, যে মানুষ তাদের ভোট দেবে, এই প্রশ্নও তোলেন মমতা। বলেন, "মেট্রো তো আমার করা! স্টেশনের নামগুলো আমার দেওয়া। বাংলায় মেট্রোর জন্য ২ লক্ষ কোটি দিয়েছিলাম। ওরা সবাই আমাকে বাংলার রেলমন্ত্রী বলত। এভাবে অসম্মান করা হতো, অপমান করা হতো। আমি সেগুলো ভুলিনি। মন্ত্রিসভায় একা ছিলাম বলে আমাকে কাঁদিয়েছে পর্যন্ত। কখনও বলিনি আপনাদের। অনেক সাক্ষী আছে। আমি বাংলার লোক, বাংলার জন্য করব না?"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget