এক্সপ্লোর

Dinhata Voting News: ভোটারকে সরিয়ে ভোট দিয়েছে কেন্দ্রীয় বাহিনী? অভিযোগ থেকে সরে এলেন উদয়ন গুহ

Udayan Guha on Central Force: মারাত্মক অভিযোগ তুলেছিলেন উদয়ন গুহ। কেন্দ্রীয় বাহিনী বোতাম টিপে দিয়েছে, ভোটারের হয়ে ভোট দিয়েছে বলে দাবি করেন। পরে অবস্থান বদলালেন।

দিনহাটা: প্রভাবশালী নেতা হিসেবেই পরিচিত তিনি। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ ভোটের সকালে মারাত্মক অভিযোগ তুলেছিলেন। জানিয়েছিলেন, দিনহাটার একটি বুথে ভোটারের পরিবর্তে কেন্দ্রীয় বাহিনী ভোট দিয়ে দিয়েছে। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে চলেছেন বলেও জানান তৃণমূলের হেভিওয়েট নেতা উদয়ন। কিন্তু বেলা বাড়তেই অবস্থান বদলালেন। (Udayan Guha on Central Force)

বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে। দিনহাটায় সেই মতো ভোট শুরু হয়। কিন্তু সেখানকার ১৬০ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীই ভোটারের হয়ে বোতাম টিপে দিয়েছে বলে অভিযোগ করেন উদয়ন। সংবাদমাধ্যমে সেই নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, "ঘটনাটা যেখানে ঘটেছে, সেখান থেকে অনেকটা দূরে আছি আমি। ওই এলাকার এক নেতা ফোন করলেন যে ১৬০ নম্বর বুথে ঘটেছে।" (Dinhata Voting News)

উদয়ন আরও বলেন, "একজন দৃষ্টিহীন ব্যক্তি নাতিকে নিয়ে ভোট দিতে এসেছিলেন। সেই নাতিকে সরিয়ে কেন্দ্রীয় বাহিনী বোতাম টিপে দিয়েছেন। গুরুতর অভিযোগ। অভিযোগ জানাতেেই হবে।" আইসি দিনহাটার বিরুদ্ধেও অভিযোগ করেছেন উদয়ন। তিনি বলেন, "ও তো পক্ষপাতিত্বমূলক কাজ করে যাচ্ছে। আমাদের কর্মীদের নানা ভাবে ভয় দেখাচ্ছে, ডেকে পাঠাচ্ছে।"

কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে উদয়ন বলেন, "নিরাপত্তার নামে বজ্র আঁটুনি ফস্কা গেরো। এত বেশি করেছে যে মানুষ ভয় পাচ্ছেন।" কিন্তু কিছুটা পরই অবস্থান বদলান উদয়ন। বলেন, "খবরটা পুরোপুরি ঠিক নয়। ওখানে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান দৃষ্টিহীন ব্যক্তিকে নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করলে, প্রিসাইডিং অফিসার বারণ করে দেন। পরে উনি অন্যকে দিয়ে ভোট দিয়েছেন। আমার কাছে যে খবর এসেছিল, তা ঠিক নয়।"

তবে শুধু উদয়নের কেন্দ্র দিনহাটাই নয়, শিলিগুড়িতেও মারাত্মক অভিযোগ তুলেছেন তৃণমূলের গৌতম দেব। ডাবগ্রাম-ফুলবাড়িতে গতবার পরাজিত হন তিনি। এবার শিলিগুড়ি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেেন। এদিন বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন সকাল সকাল। সেখানে কমিশনকে একহাত নেন তিনি। নির্বাচন কমিশন ভোট লুঠ করছে বলে অভিযোগ করেন। 

এদিন গৌতম বলেন, "এই নির্বাচনে একদিকে যেমন বিজেপির বিরুদ্ধে, অন্য দিকে, ভয়ঙ্কর প্রতিহিংসাপরায়ণ নির্বাচন কমিশনের বিরুদ্ধে। যারা দিল্লি থেকে কলকাতা হয়ে পরিচালনা করছেন ভোট। এটা শিলিগুড়ি বনাম শিলিগুড়ির বাইরে থেকে যারা এসে যারা শিলিগুড়িকে দখল করতে চাইছে, বাংলার সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছে তাঁদের বিরুদ্ধে লড়াই। নির্ভয়ে মানুষ ভোট দিক। সব জায়গায় আমাদের কর্মীরা থাকবে। একপ্রস্থ ভোট লুট করেছে নির্বাচন কমিশন।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget