এক্সপ্লোর

West Bengal Assembly Elections 2026: ‘আমি ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেড়াই? আবার কি মারার প্ল্যান করছো?’, শাহের আক্রমণের পাল্টা মমতা

Mamata Banerjee: অমিত শাহকে জবাব মমতা বন্দ্যোপাধ্য়ায়ের।

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে 'ভিক্টিম কার্ড' খেলেন, পা ভেঙে, মাথায় ব্যান্ডেজ বেঁদে বেরিয়ে পড়েন বলে একদিন আগেই আক্রমণ করেছিলেন অমিত শাহ। সেই নিয়ে এবার তাঁকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাহ চাইলে গিয়ে হাসপাতালের রিপোর্ট দেখেত পারেন বলে জানালেন। এমনকি এবারও তাঁকে নিয়ে বিজেপি চক্রান্ত করছেন বলে অভিযোগ তুললেন তিনি। (Mamata Banerjee)

রবিবার পুরুলিয়ার মানবাজারের সভা থেকে শাহর আক্রমণের জবাব দেন মমতা। বলেন, "বলেছে আমি নাকি ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেড়াই! ওরে অপদার্থ, আমি তো মিথ্যের মুখ থেকে অনেক বার লড়াই করে বেরিয়ে এসেছি। যাও না ডাক্তারের রিপোর্টগুলি নাও না হাসপাতালে গিয়ে! লজ্জা করে না! আমার উপর কী অত্যাচার হয়েছে তোমরা জানো না?" (West Bengal Assembly Elections 2026)

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে পায়ে চোট পেয়েছিলেন মমতা। সেই নিয়ে বার বার তাঁকে বিঁধেছেন বিজেপি নেতৃত্ব। এমনকি গতকাল কলকাতায় তৃণমূলের বিরুদ্ধে 'চার্জশিট' পেশ করতে গিয়ে শাহের মুখেও সেই নিয়ে কটাক্ষ শোনা যায়। ভোট এলেই মমতা হয় পা ভাঙেন, নয় মাথায় ব্যান্ডেজ বেঁধে বেরিয়ে পড়েন বলে মন্তব্য করেছিলেন শাহ। মমতা 'ভিক্টিম কার্ড' খেলেন বলেও আক্রমণ করেন। ট

এদিন তার জবাবে মমতা বলেন, "তোমরা গতবার ইচ্ছে করে আমার পায়ে চোট করিয়ে দিয়েছিলে। আমি প্লাস্টার করে, হুইলচেয়ারে ঘুরে বেরিয়েছিলাম। কারণ আমার মনে জোর ছিল যে মানুষের কাছে গিয়েছিলাম। মানুষের কাছে যেতে হতো। আবার কি মারার প্ল্যান করছো নাকি! এসব বলার মানে কী? কারও চরিত্রহনন করার আগে পরিকল্পনা থাকে। কী দাঙ্গাবাজ, পরিকল্পনা করছো নাকি কিছু? জানেন তো, যে ভুল করে সে কিছু ভুল রেখে যায়। ওঁর কথায় প্রমাণ হয়ে যাচ্ছে যে উনি কিছু পরিকল্পনা করছেন, আরও কিছু চক্রান্ত করছেন। কিন্তু জেনে রাখবেন, রাখে কৃষ্ণ, মারে কে! আর ধর্মের কল বাতাসে নড়ে। দেশটাকে বিক্রি করে দিয়েছে। গ্যাস বেলুন। নির্বাচন এলে মিথ্যে বলে বেড়ায়। গ্যাস পাওয়া যাচ্ছে না। সব জিনিসের দাম বাড়িয়েছে। সংবিধান, গণতন্ত্র মানে না। ভোটের আগে SIR করে ১ কোটি ২০ লক্ষ ভোটার বাদ দিয়েছে। রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছি আমি।"

বিজেপি-কে এদিন 'ভোটকাটারি', 'গণতন্ত্রের হত্যাকারী', 'সংবিধানের হত্যাকারী' বলেও আক্রমণ শানান মমতা। জানান, দিল্লি থেকে চক্রান্ত চলছে। তৃণমূলের জায়গাগুলিতে পুনর্নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। মমতা জানিয়েছেন, তাঁর হাত থেকে সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু তিনি শুধু একটিই ক্ষমতা চান, মানুষের ক্ষমতা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget