এক্সপ্লোর

Suvendu Adhikari: 'হতাশার প্রকাশ'! 'ভবানীপুরে ৯০ শতাংশ ভোট...', মমতাকে কটাক্ষ করে এ কী বললেন শুভেন্দু?

Mamata vs Suvendu : মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতা। ভোটে রিগিং-এর অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। পাল্টা দেন শুভেন্দুও। 

কলকাতা : কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির মাঝে, প্রথম দফার মত দ্বিতীয় দফার ভোটও প্রায় শান্তিপূর্ণ ভাবে হয়ে গেল। এবার অপেক্ষা ৪ তারিখের জন্য। বাংলার সিংহাসন কে দখল করছে সেই দিকে তাকিয়ে সকলে। তবে, ভবানীপুর নিয়ে সবাই একটু বেশি উৎসাহী। কারণ এবারের বিধানসভা নির্বাচনে বাংলার দুই হেভিওয়েট প্রতিদ্বন্দ্বীতা করছেন এই কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার দ্বিতীয় দফার নির্বাচন চলাকালীন মমতা ও শুভেন্দু প্রায় সমস্ত কেন্দ্রে পরিদর্শনের জন্য যান। আর সেখান থেকে ভবানীপুর কেন্দ্রে ভোটে রিগিং-এর অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। পাল্টা দেন শুভেন্দুও। 

পূর্বের নির্বাচন গুলিতে যে মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরে মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়ে আঙুলের কালি দেখিয়ে হাসিমুখে ছবি তুলতেন, ভোট দিয়েই হাতে ভিকট্রি সাইন, সেই তিনিই এবার একটু অন্যরকম। এবারের নির্বাচনে তৃণমূল সুপ্রিমো কেমন আনমনা ও অন্যরকম। সকাল থেকেই একের পর এক অভিযোগ তুলেছেন। বললেন, 'এটা কী গুন্ডারাজ চলছে? দেশকে বিক্রি করে দিয়েছে? উদ্দেশ্য খুব স্পষ্ট বিজেপি জোরজবরদস্তি করে রিগিং করছে।' 'কতগুলো অবজার্ভার এসেছে বাইরে থেকে, বিজেপি যা বলছে তাই করছে। টেররিজম করছে এলাকায়।'

আরও পড়ুন - ক্ষমতায় এবার বিজেপি ? রাজ্যে হচ্ছে পালাবদল? TMC-র আসন কটা ? জানুন P-MARQ-এর এক্সিট পোল

চক্রবেড়িয়ায় বুথের বাইরে যেখানে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেই চলে আসেন শুভেন্দু অধিকারী। দেখা হয়ে যায় তাঁদের মুখোমুখি। তার আগে বিশাল কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যায় সেখানে। সেখানেই ঘুরে বেড়াতে দেখা যায় শুভেন্দুকে। প্রায় মুখোমুখি এসে পড়ার পর শুভেন্দুকে বলতে শোনা যায়, "ওকে কেউ ভোট দিচ্ছে না। কেউ একটা ভোটও দিচ্ছে না ওকে। চলো ভাই।'' সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিগিং নিয়ে বিরোধী দলনেতা বলেন, ''হতাশার প্রকাশ।'' '' "আশা করছি ভবানীপুরে ৯০ শতাংশ ভোটার ভোট দেবেন।"

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ''আমি কিন্তু সারারাত জেগে ছিলাম। পর্যবেক্ষকরা থানায় গিয়ে গিয়ে চাপ সৃষ্টি করছে। আমাদের দলের লোকজনকে, সব তৃণমূলের এজেন্টকে বলছে গ্রেফতার করো। আমার ব্লক প্রেসিডেন্টকেও গ্রেফতার করেছিল, যে কারণে আমায় চেতলায় যেতে হয়েছিল।''

আরও পড়ুন - মধ্যমগ্রামে তুলকালাম! ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল এজেন্টের বিরুদ্ধে



উল্লেখ্য, শেষ হল পশ্চিমবঙ্গের দুই দফার ভোট। এবার অপেক্ষা ৪ তারিখের ফলাফলের জন্য। কিন্তু তার আগে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ফল সামনে আসতে শুরু করেছে। অধিকাংশ সমীক্ষাতেই তৃণমূলকে পেছনে ফেলে এগিয়ে আছে বিজেপি। সিপিএম আবারও সেই শুন্যের খাতায়। কংগ্রেসও এক জায়গায় দাঁড়িয়ে। তবে কিছু আসন পেতে পারে বাকি দলগুলো। কোনও সমীক্ষায় আবার এগিয়ে তৃণমূল।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget