এক্সপ্লোর

Madhyamgram : মধ্যমগ্রামে তুলকালাম! ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল এজেন্টের বিরুদ্ধে

WB Election 2026 : আমারবাগের খানাকুল, ক্যানিং, কালীঘাট-এর পর অশান্তির খবর এবার মধ্যমগ্রামে। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তৃণমূল এজেন্টের বিরুদ্ধে।

মধ্যমগ্রাম : দ্বিতীয় দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণ ভাবে চললেও কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি অব্যাহত। আমারবাগের খানাকুল, ক্যানিং, কালীঘাট সহ বহু জায়গায় এই অশান্তি দেখা দিয়েছে। এবার তালিকায় যুক্ত হল মধ্যমগ্রাম। এখানে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তৃণমূল এজেন্টের বিরুদ্ধে। বুথের মধ্যেই প্রভাবিত করার অভিযোগে সরব হন ISF প্রার্থী প্রিয়ঙ্কা বর্মন। আর এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল অশান্তি শুরু হয়। 

রাজ্যের দ্বিতীয় দফার ভোটে বুথে বুথে চলছে শান্তিপূর্ণ ভোট। কিন্তু কিছু জায়গায় অশান্তির খবরও প্রকাশ্যে আসছে। মধ্যমগ্রামের খামারপাড়া পঞ্চায়েতের রমাগাছি ২৯২ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার ঘটনায় উত্তেজনা শুরু হয়। ভোটারদের প্রভাবিত করছে তৃণমূল এজেন্ট। এই অভিযোগ আনেন ISF প্রার্থী প্রিয়ঙ্কা বর্মন। প্রার্থীর অভিযোগে তৃণমূল এজেন্টকে বের করে দেয় কেন্দ্রীয় বাহিনী। যদিও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার অভিযুক্ত তৃণমূল এজেন্ট। এই ঘটনার পরই বুথে ঢুকে তৃণমূল এজেন্টকে বের করে দেওয়ার দাবি জানান ISF প্রার্থী প্রিয়ঙ্কা। 

মধ্যমগ্রামের পাশাপাশি, বহু জায়গায় এই ধরণের বিক্ষিপ্ত অশান্তি দেখা দেয়। চুঁচুড়ায় কারবালায় তৃণমূল, ফরওয়ার্ড ব্লক ও বিজেপির ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য যান। ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডেও তৃণমূল ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে। তৃণমূলই লোক জড়ো করে এই ঘটনা ঘটিয়েছে, পাল্টা দাবি বিজেপির।

আরও পড়ুন : 'বাড়ি ঢুকলে খুন হয়ে যাবে', ভোটারকে হুমকি ! ফলতায় 'অ্যাকশনে' IPS অজয় পাল শর্মা, হাজির সাঁজোয়া গাড়ি

আবার বাসন্তীর ৭৬ নম্বর বুথের সামনে উত্তেজনা শুরু হয়েছিল। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে 'জয় বাংলা' স্লোগান দেয় তৃণমূল কর্মীরা। ভোটারদের হেনস্থার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল নেতা রাজা গাজীর বাড়িতে হঠাৎই পুলিশি তল্লাশি শুরু হয়। কী কারণে এই তল্লাশি তা স্পষ্ট জানা যায়নি। তবে এই তল্লাশির বিরুদ্ধে ভোটারদের বিক্ষোভ শুরু হয়। রাজা গাজীর বাড়ি থেকে দুই যুবককে আটক করে পুলিশ। আটক যুবকদের ছাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করে কর্মীসমর্থকরা। 

জেলার পাশাপাশি, উত্তেজনা দেখা দেয় কলকাতাতেও। ভোট পর্বের সময় কালীঘাটে শুভেন্দু অধিকারী এলেই শুরু হয় তুমুল উত্তেজনা। ভবানীপুরের প্রার্থী শুভেন্দু অধিকারী একটি বুথে পৌঁছতেই 'জয় বাংলা' স্লোগান ওঠে। স্লোগান ওঠার পর পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি সমর্থকরা। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় এই এলাকায়। শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। বচসা থামাতে ও উত্তেজনা কমাতে তারাও হস্তক্ষেপ করে। কিছুক্ষন পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget