এক্সপ্লোর

Mamata Banerjee : 'বন্ধ হয়ে গেলে মানুষ যেন আমাকে দোষ না দেয়', কীসের আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ?

TMC News : সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন। আক্রমণ শানালেন মোদি-শাহর বিরুদ্ধে।

কলকাতা : ভোট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ বা অন্য কোনও অভিযোগ ছাড়াই ব্যাপকভাবে অফিসারদের বদলি করা হয়েছে। মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিতে আগেই অভিযোগ তুলেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। IPS থেকে IAS, আরও আমলাকে ভিনরাজ্যে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হচ্ছে। রাজ্যের আরও ৬ IAS-কে ভিনরাজ্যে পাঠাচ্ছে কমিশন। এই পরিস্থিতিতে এবার এই ইস্যুতে সরব হলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন। আক্রমণ শানালেন মোদি-শাহর বিরুদ্ধে।

মমতা বলেন, "মোদি সরকারে মাত্র দু'জন কাজ করেন। একটা মোদিজি, আর একটা ওঁর স্বরাষ্ট্রমন্ত্রী। এই দুই ভাই মিলে দাঙ্গা থেকে দুর্যোগ, দুরারোগ থেকে যুদ্ধ, রাজনৈতিক চক্রান্ত থেকে গণতান্ত্রিক চক্রান্ত, গণতান্ত্রিক চক্রান্ত থেকে দেশভাগের চক্রান্ত টোটাল স্বৈরাচারী মনোভাব নিয়ে, টোটাল ভারতকে দখল করেছে। গায়ের জোরে।"

এরপরেই তিনি সুর চড়িয়ে বলেন, "দেখুন নির্বাচনের সময় কিছু অফিসার চেঞ্জ হয়। সেটা নিশ্চয়ই নির্বাচন কমিশন করতে পারে। তারও একটা সীমাবদ্ধতা আছে। তাঁর বিরুদ্ধে অভিযোগটা কী ? দুই হচ্ছে, যারা নির্বাচন সম্পর্কিত কাজের সঙ্গে যুক্ত আছেন, তাঁদের কিছু কিছু ট্রান্সফার করা হয়। কিন্তু, এবার দেখছি...মানুষ খাদ্য পাবে কোথা থেকে ? রেশন ? বন্ধ হয়ে গেলে মানুষ যেন আমাকে দোষ না দেয়। কারণ, আমি তো রেশন দিতে চাই। ফুড ডিপার্টমেন্টের প্রিন্সিপ্যাল সেক্রেটারিকে নিয়ে গেছে অবজার্ভার করে। কখনো দেখেছেন ? ডেভেলপমেন্ট ওয়ার্ক চালায়। এরা কিন্তু নির্বাচন করে না। এরা সরকারের এক একটা কি অফিসার। পঞ্চায়েত ডিপার্টমেন্টের অফিসারকে বলছে অবজার্ভার হয়ে যেতে। রাস্তাঘাট দেখবে, গ্রামীণ রাস্তা তৈরি করবে...ঝড়-জলে রাস্তা ভেঙে গেলে, ব্রিজ ভেঙে গেলে, দুর্যোগ হলে, ডিজাস্টার হলে PWD-র প্রিন্সিপ্যাল সেক্রেটারির একটা বড় ভূমিকা থাকে। তাঁকেও অবজার্ভার করে নিয়ে চলে যাওয়া হয়েছে। আমি শুনেছি আরও কয়েকটা ডিপার্টমেন্ট, যারা সেক্রেটারি-স্পেশাল সেক্রেটারি ...। দেখুন প্রতিবার যখন ভোট হয় আমাদের রাজ্য থেকে অনেক অবজার্ভার চায়। আমরা দিই যতটা পারি। কিন্তু যখন এই রাজ্যেই ভোট, তখন এই রাজ্যেই যদি সবাইকে নিয়ে চলে যাওয়া হয়, তাহলে ভিন রাজ্যের লোক কি বাংলাকে চেনেন ? তাঁরা এখানকার কালচারটাই জানেন না। এখানকার মানুষকেই চেনেন না। এখানকার জিওগ্রাফিই চেনেন না। এখানকার কিছুই চেনেন না-জানেন না। তাহলে কে দেখবে এসব ? এরপরে যদি কোনও ঘটনা ঘটে তার জন্য দায়ী থাকবে বিজেপি সরকার। কারণ, নির্বাচন কমিশন বিজেপি সরকারের বাইরে নয়। তাদের তোতাপাখি।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget