এক্সপ্লোর

Jhargram Incident: ‘ভোটের সময় যে যা দেবে, খাবেন না!’ ভয়ঙ্কর স্মৃতির কথা শোনালেন মমতা, কী ঘটেছিল?

Mamata Banerjee: ''ভোটের সময় বাইরে যে যা দেবে, খাবেন না।'' জনসভা থেকে ভয়ঙ্কর এক অভিজ্ঞতার কথা বলে দলের কর্মীদের সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

কলকাতা: বেজে গিয়েছে বঙ্গ ভোটের দামামা। হাতে আর মাত্র কয়েকদিন। প্রায় শেষ পর্বের ভোট প্রচার সেরে নিচ্ছেন রাজনৈতিক দলের হেভিওয়েট থেকে প্রার্থীরা। রবিবার জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সভা থেকে ভয়ঙ্কর এক অভিজ্ঞতার কথা বলে দলের কর্মীদের সতর্ক করলেন তিনি। 

শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রামের জনসভা থেকে ফেরার পথে ওআরএস ভেবে ঘাস মারার বিষ পান করেছিলেন তৃণমূল কর্মীরা। অসুস্থ হয়ে পড়েন বহু কর্মী। ভর্তি করতে হয় হাসপাতালে। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। এই ঘটনাকে মনে করিয়ে রবিবারের জনসভা থেকে দলের কর্মী-সমর্থকদের সতর্ক করেন তৃণমূল সুপ্রিমো। তিনি জানান, ''ভোটের সময় বাইরে যে যা দেবে, খাবেন না।''

জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, '' শনিবার ঝাড়গ্রামের জনসভা থেকে ফেরার পথে ওআরএস (ORS) ভেবে বিষ পান করেন দলের কর্মীরা। একই রকম দেখতে ছিল। ফলে তারা অসুস্থ হয়ে পড়ে। তাঁদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়েছে এবং তাঁরা ভাল আছেন। আমি সারাক্ষন খোঁজ নিয়েছি। আমাদের সেখানকার প্রার্থীকেও পাঠানো হয়েছে। সরকারের তরফ থেকে যা যা করার সব করা হয়েছে এবং তাঁদের বাড়িও পৌঁছে দেওয়া হবে।'' 

মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করে আরও জানান, ''যে কোনও জিনিস খাওয়ার সময় একবার দেখে নেবেন। এখন ভোটের সময়, দেখে দেখে খাবেন। আপনারা যদি আমার কথা জিজ্ঞাসা করেন, আমি বাইরে এক কাপ চাও খাই না। আমি চা খাই একবার। সকালবেলা ঘরে খাই। আমার বাইরে খাওয়ার অভ্যাস নেই। আর আমার একটা সুবিধা আছে, আমি ২০ বছর ধরে  ভাত রুটি কিছুই খাই না। সুতরাং আমি যেটুকু খাই আমার মতো করে খাই, দিনে একবার খাই যত তাড়াতাড়ি সম্ভব।”

খাওয়ার বিষয় নিয়ে সতর্ক করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের একটা খারাপ অভিজ্ঞতার কথা জানান। বলেন, ''আগে আমি চা চেয়ে চেয়ে খেতাম। তারপর বরানগরের এক মিটিংয়ে চা চেয়ে খাওয়ার পর দেখলাম মাথা ঘুরছে, গা-পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার কাছে সব সময় ওষুধ কিছু থাকে। নিজের কাছে থাকা ওষুধ খেয়ে সে বার ঠিক হয়েছিলাম। সেই থেকে আর বাইরে কিছু খাই না।'' '' সিপিএম-এর (CPM) আমলে এত মার খেয়েছি আমি, টুকটাক প্রাথমিক চিকিৎসা এখন নিজে বুঝি।'' '' সুতরাং যে কোনও জিনিস বাইরে খাওয়ার আগে একবার দেখে নেবেন, যে আপনি ঠিক জিনিসটা খাচ্ছেন নাকি ভুল জিনিসটা খাচ্ছেন। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget