এক্সপ্লোর

Lakshmir Bhandar : বাড়ির দেওয়ালে পদ্মফুল? না মুছলে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার! হুমকি এই তৃণমূলনেত্রীর

বাড়ির দেওয়ালে পদ্ম আঁকা আছে,মুছে না ফেললে তাঁর বাড়ির লক্ষীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে। এমনই কথা শোনা গিয়েছে মেমারির তৃণমূল নেত্রীর ।

 

কমলকৃষ্ণ দে, সমীরণ পাল, কলকাতা : ২০২১ সালে রাজ্যের সব মহিলাদের জন্য 'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্প চালু করেছিল তৃণমূল সরকার। এই প্রকল্প তৃণমূলের সফলতম প্রকল্পগুলির অন্যতম ! এবারও ভোট-প্রচার সভা থেকে বারবার সবাইয়ের হাতে-হাতে লক্ষ্মীর ভান্ডারের টাকা আজীবন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। অথচ তাঁর দলেরই এক নেত্রীর সরাসরি হুমকি,  যাঁদের বাড়ির দেওয়ালে পদ্ম আঁকা আছে,মুছে না ফেললে তাঁর বাড়ির লক্ষীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে। এমনই কথা শোনা গিয়েছে মেমারির তৃণমূল নেত্রীর ।

মেমারি ১ নং ব্লক তৃণমূলের মহিলা সভানেত্রী গীতা দাসের এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। মেমারি বিধান সভার তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদারের সমর্থনে কয়েক দিন আগে সভা করেন দেব ।দেব সেখানে আগে সভায় বক্তব্য রাখতে গিয়ে মেমারি এক নম্বর ব্লকের মহিলা সভানেত্রী গীতা দাস বলেন, যার বাড়ির দেওয়ালে পদ্ম আঁকা থাকবে, না মুছে দিলে তার বাড়ির লক্ষী ভান্ডার বন্ধ করে দেওয়া হবে।  পাশাপাশি তিনি আরও বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দে করছিস তোদের লজ্জা হওয়া উচিত। আর লজ্জা কেন হবে ওরা তো মোদির কাছে পাচ্ছে মদ, মাংস খাবার টাকা। মদ, মাংস খাবার টাকা নিচ্ছে আর দেওয়ালে পদ্মফুল আঁকছে। তাই বলছি বিজেপি ভোট চাইতে বাড়ি গেলে তখন ঝাঁটা নিয়ে তাড়া করবেন।' 

এই মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে যায়।  মানুষ এই হুমকির জবাব এবার ব্যালটে দেবে, পাল্টা জবাব দেয় বিজেপি। অন্যদিকে সিপিএমও কটাক্ষ করে ছাড়েনি। বলে, এটা একধরনের গণতন্ত্রের উপর হুমকি! 

এদিকে মঙ্গলবার, হাবড়ার জনসভাতেও  মুখ্যমন্ত্রীর মুখে লক্ষ্মীর ভাণ্ডারের কথা। বললেন, 'এ রাজ্যে সারাজীবন লক্ষ্মীর ভাণ্ডার থাকবে। তৃণমূল ক্ষমতায় থাকলে সারাজীবন লক্ষ্মীর ভাণ্ডার। আপনাদের সাহায্য় ছাড়া আমাদের সরকার হবে না। সব উন্নয়ন প্রকল্প চালু রাখতে চাইলে আমার মুখ দেখে ভোট দিন'। হাবড়ার সভা থেকে এমনই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন : রাজ্যেতালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ ! কোন কোন জেলা থেকে সবথেকে বেশি নাম বাদ? 

শাসকদল হোক বা বিরোধী, কেন্দ্রে হোক কিংবা রাজ্যে, মহিলা ভোটব্যাঙ্কের দিকে নজর থাকে সবার।  সামনেই যখন পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তাই এ রাজ্যে প্রচারে এসে  মহিলা সংরক্ষণ আইনে সংশোধনী বিলের প্রসঙ্গ তুলে ধরেছেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গ সহ দেশের সব মহিলারা যাতে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের সময়ে থেকে এর সুবিধা পান, সেটা নিশ্চিত করার চেষ্টা চলছে, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  

 

সেরা শিরোনাম

Punjab Assembly Elections 2027: পঞ্জাবে বড় চমক কংগ্রেসের, পাখির চোখ বিধানসভা নির্বাচন, গুরুদায়িত্বে এবার সচিন পাইলট
পঞ্জাবে বড় চমক কংগ্রেসের, পাখির চোখ বিধানসভা নির্বাচন, গুরুদায়িত্বে এবার সচিন পাইলট
Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের

ভিডিও

Humayun Kabir | ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, আগামীকালই থানায় হাজিরা
Train News Update | নিউ ফরাক্কার বিপর্যস্ত লাইনে মেরামতির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে রেল পরিষেবা
Bankura News | বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৪ জনের | ABP ANANDA LIVE
BJP vs ISF Clash : জীবনতলায় বিজেপি ও ISF-এর মুখোমুখি সংঘর্ষ, জখম ৯; পরিস্থিতি তপ্ত |ABP Ananda
Dengue News | আরও বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংখ্যা বেড়ে সাড়ে ৪হাজারেরও বেশি মানুষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget