এক্সপ্লোর

Nabanna: নবান্ন মুখরিত 'জয় শ্রীরাম', 'ভারত মাতা কি জয়' স্লোগানে, উড়ল গেরুয়া আবির, উদযাপনে কর্মীরা

Nabanna Jai Shri Ram Slogan: ১৪ তলা বিল্ডিংয়ের সমস্ত তলা থেকে প্রবল উৎসাহে স্লোগান দিতে থাকেন তাঁরা। প্রায় সকলের মুখেই ছিল গেরুয়া আবিরের ছোঁয়া। চোখেমুখে একপ্রকার তৃপ্তির হাসি। 

সুমন ঘরাই, কলকাতা : নবান্নের ভিতরে 'জয় শ্রী রাম স্লোগান'। উঠল 'ভারত মাতা কি জয়' স্লোগানও। ১৪ তলা নবান্ন বিল্ডিংয়ের বিভিন্ন দফতর থেকে বেরিয়ে পড়েন কর্মীরা। প্রবল উৎসাহে 'জয় শ্রী রাম', 'ভারত মাতা কি জয়' স্লোগান দিতে থাকেন সকলে। রাজ্যজুড়ে গেরুয়া ঝড়। উদযাপনে মাতলেন নবান্নের সরকারি কর্মচারীরাও। ১৪ তলা বিল্ডিংয়ের সমস্ত তলা থেকে প্রবল উৎসাহে স্লোগান দিতে থাকেন তাঁরা। প্রায় সকলের মুখেই ছিল গেরুয়া আবিরের ছোঁয়া। চোখেমুখে একপ্রকার তৃপ্তির হাসি। 

উদযাপনে মেতে থাকা নবান্নের এক কর্মী বলেন, 'আমরা দীর্ঘ ১৫ বছরের বঞ্চনার অবসান ঘটিয়েছি। কর্মচারীদের এক জায়গা থেকে আরেক জায়গায় অন্যায় পোস্টিং করা চলবে না। আমরা যেটা করব, সেটা আমরাই ঠিক করব। ১৫ বছর ধরে আমরা যে বঞ্চনার শিকার হয়েছি... ডিএ-র বঞ্চনা সেটা থেকে মুক্তি পাব আশা করছি। আজকে কর্মচারীরা যে স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের সঙ্গে রয়েছেন, তার জন্য তাঁদের ধন্যবাদ জানাই।' 

ভোটের ফল ঘোষণার পরই ২ জেলায় দুই তৃণমূল কর্মীর মৃত্যু ! কী কী অভিযোগ 

নীল-সাদা বিল্ডিংয়ের ভিতরে গেরুয়া ঝড় 

সোমবার বিজেপি তৃণমূলকে খড়কুটোর মতো উড়িয়ে দেওয়ার পর, রাজ্য়জুড়ে শোনা গেছে জয় শ্রী রাম স্লোগান। এবার রাজ্য় সচিবালয় নবান্ন 'জয় শ্রীরাম' ধ্বনিতে মুখর হয়ে উঠল। স্লোগান তুললেন রাজ্য সরকারি কর্মচারীরা। নীল-সাদা বিল্ডিংয়ের ভিতরে গেরুয়া ঝড়। রাজ্যে পালাবদলের পর নবান্নের প্রত্যেকটা তলায় যেন মুক্তির স্বাদ। সরকারি কর্মীরা নিজেদের দফতর ছেড়ে বেরিয়ে এলেন করিডরে। প্রশাসনের পাওয়ার করিডর রাইটার্সে ফিরে আসার আগে বেনজির মুহূর্তের সাক্ষী থাকল গোটা রাজ্য। এতদিন যে লবি দিয়ে ফাইল হাতে গুরুগম্ভীর মুখে হেঁটে যেতে দেখা যেত সরকারি কর্মীদের, তাঁরাই যেন সেলিব্রেশন মুডে। 

তৃণমূলের ভরাডুবিতে ২২ জন প্রাক্তন মন্ত্রী হেরেছেন 

পশ্চিমবঙ্গে ঝড় তুলে ক্ষমতায় এবার বিজেপি। পরাজিত তৃণমূলের রথী-মহারথীরা। বিদায়ী মুখ্য়মন্ত্রী থেকে একঝাঁক বিদায়ী মন্ত্রী। তৃণমূলকে সরাতে মানুষ কীভাবে ঢেলে বিজেপিকে ভোট দিয়েছে, সেটা প্রাপ্ত ভোটের হারে স্পষ্ট। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এরাজ্য়ে বিজেপি পেয়েছিস ৩৮ শতাংশ ভোট। এবার সেটা ৮ শতাংশ বেড়ে হয়েছে প্রায় ৪৬ শতাংশ। গত বিধানসভা নির্বাচনে এরাজ্য়ে তৃণমূল ৪৮ শতাংশ ভোট পেয়েছিল। এবার সেটা কমে হয়েছে প্রায় ৪১ শতাংশ। তৃণমূলের ভরাডুবিতে ২২ জন প্রাক্তন মন্ত্রী হেরেছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের
Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', হাইকোর্টে খারিজ কুণালের মামলা | Calcutta High Court | ABP Ananda
Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget