এক্সপ্লোর

Post Poll Violence: ভোটের ফল ঘোষণার পরই ২ জেলায় দুই তৃণমূল কর্মীর মৃত্যু ! 'খুন' ২ বিজেপি কর্মীও

West Bengal Assembly Election 2026: বীরভূমে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। বেলেঘাটায় তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

West Bengal Assembly Election 2026 Result: ভোট মিটেছে। ভোটের ফলও ঘোষণা হয়েছে। পশ্চিমবঙ্গে ২৯৪টি আসনের মধ্যে ২০৭ আসনে জয়লাভ করেছে বিপুল পরিমাণ ভোটে। গেরুয়া ঝড়ে ধরাশায়ী তৃণমূল। এর মাঝেই ২ তৃণমূল কর্মীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ২ জায়গা থেকে। 

ভোটের ফল ঘোষণার পরের দিনই, অর্থাৎ ৫ মে মঙ্গলবার বেলেঘাটায় তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে ওই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ করেছে তাঁর পরিবার। হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল কর্মী বিশ্বজিৎ পট্টনায়ককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বেলেঘাটা পুলিশে অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। 

অন্যদিকে, বীরভূমে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে নানুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। 

শুধু তৃণমূল নয়, বিজেপি কর্মীকেও খুনের অভিযোগ উঠেছে 

ভোটের পরেই নিউটাউনে বিজেপি কর্মী খুন। বিজয় মিছিলে হামলা, বিজেপি কর্মী খুনের অভিযোগ। মধু মণ্ডল নামে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। গতকাল ফলাফল ঘোষণার পরে বিজয় মিছিল বেরিয়েছিল বিজেপির। সেখানে মধু মণ্ডল নামে বিজেপি কর্মী তিনি সামিল ছিলেন। তৃণমূলের কয়েকজন হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। মধু মণ্ডলকে ব্যাপক মারধর করা হয়, তারপরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। 

অন্যদিকে, ভোটের ফল বেরোতেই বিজেপি সমর্থককে খুনের অভিযোগ হাওড়াতেও। বিজেপির জয়ের উৎসবে যোগ দেওয়ার পরেই হামলার অভিযোগ। মাতেন যাদব বর নামে বিজেপি সমর্থককে পিটিয়ে খুনের অভিযোগ। রাতে বাড়ি ফেরার পথে হামলার অভিযোগ। নেপথ্যে তৃণমূল, অভিযোগ তুলেছে মৃতের পরিবারের। বিজেপি সমর্থককে খুনের অভিযোগে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। 

'সিন্ডিকেট কিছুটা হয়েছিল, নো ডাউট', হারের পরই রত্নার গলায় ক্ষোভের সুর, আর কী বললেন? 

এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। আর ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছে। প্রথম দফায় ভোট হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম - এই ১৬ জেলায়। দ্বিতীয় দফায় ভোট হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান - এই ৭ জেলায়। ফলতায় নতুন করে ভোট হবে ২১ মে। ফল ঘোষণা ২৪ মে। গতকাল সোমবার ৪ মে পশ্চিমবঙ্গের মোট ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে। বিজেপি পেয়েছে ২০৭ আসন, তৃণমূল ৮০টি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
Advertisement

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget