এক্সপ্লোর

Nadia News: কালীগঞ্জে ভোট-হিংসা! কুপিয়ে খুন বিজেপি কর্মীকে

BJP Worker Death:অভিযোগ, বিজেপি কর্মীর মৃত্যু নিশ্চিত করতে গুলি করে ও কুপিয়ে খুন করা হয়েছে।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: রাজ্য়ে ফের ভোট হিংসার ঘটনা। নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মী খুনের অভিযোগ উঠল। ভোট পরবর্তী হিংসার জেরেই এই ঘটনা বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, বিজেপি কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে। নিহতের নাম হাফিজুর শেখ, বয়স বছর ৩৫। অভিযোগ, বিজেপি কর্মীর মৃত্যু নিশ্চিত করতে গুলি করে ও কুপিয়ে খুন করা হয়েছে। 

কালীগঞ্জের পঁচা চাঁদপুরের রেললাইন পাড়ার বাসিন্দা হাফিজুর। তাঁর বাড়ির অদূরে ঘটনাটি ঘটেছে বলেছে অভিযোগ। শনিবার সন্ধ্যায় ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে খুন করা হয় বলে দাবি।  ঘটনার পর কালীগঞ্জ থানা ও নাকাশিপাড়া থানার পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দেহ আটকে রাখে আত্মীয় ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা সূত্রে ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় প্রতিবেশীদের সঙ্গে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারেই ক্যারাম খেলছিল হাফিজুর। অভিযোগ, সেই সময় তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী এসে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। হাফিজুল ছুটে পালাতে গেলে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। মৃত্যু নিশ্চিত করতে গুলি করার পরে কোপানোও হয়।

এরপর ঘটনাস্থলে আসেন নদিয়ার উত্তর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস। তাঁর কাছে দোষীদের গ্রেফতারের দাবি জানায় পরিবারের লোকজনেরা। নিহতের ভাই জয়নুদ্দিন মোল্লা জানিয়েছেন, 'লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেয়, সেই জন্যেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমার ভাইকে খুন করেছে।' নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস বলেছেন, 'বিজেপি করার অপরাধে এই খুন হতে হলো, তৃণমূল নেতৃত্ব এই ঘটনা ঘটিয়েছে, তৃণমূল এলাকা জুড়ে সন্ত্রাস করছে এটা তারই প্রতিফলন।'

রুকবানুর রহমান নদিয়া উত্তর সাংগঠনিক জেলার তৃণমূলের চেয়ারম্যান জানান, 'এটার সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই, আমি যেটুকু জানি এই ঘটনা পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছ।' 

এর আগেও পশ্চিমবঙ্গে একাধিক ভোটের পরে ভোট-হিংসার ঘটনা ঘটেছে রাজ্যে। তা নিয়ে মামলাও হয়েছে। ভোটের সময় এবং ভোটের পরেও হিংসার ঘটনা বারবার দেখেছে এই রাজ্য। এবারের লোকসভা ভোটেও বলা হয়েছে ভোটের পরে বেশ কিছুদিন রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: বাংলায় বড় চমক! সি ভোটারের সমীক্ষায় বাজিমাত বিজেপির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট
Shivmandir Rath Yatra 2026: দক্ষিণ কলকাতার শিবমন্দিরের উদ্য়োগে শুরু হল 'রথের মেলা ২০২৬', চলবে চারদিন
CJP Protest: আন্দোলনের ঝাঁঝ যেমন বাড়ছে, আন্দোলনকারী ছাত্রদের পাশে দাঁড়াচ্ছেন একের পর এক তারকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget