এক্সপ্লোর

Narendra Modi: 'তৃণমূল পাগল হয়ে গিয়েছে, নেভার আগে জ্বলে ওঠে প্রদীপ', অভয়ার মায়ের পাশে দাঁড়িয়ে বললেন মোদি

Narendra Modi News: প্রধানমন্ত্রী পানিহাটির প্রচারের সভা থেকে বলেন, '৪ মে-র পর বিজেপির সরকার তৈরি হবে। ব্য়াপক ভোটে জয়ী হবে'

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • পানিহাটিতে নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী মোদি তৃণমূলকে আক্রমণ করেন।
  • তিনি বলেন, তৃণমূলের প্রদীপ নিভে যাওয়ার আগে দপদপ করছে।
  • ৪ মে-র পর বাংলায় বিজেপি সরকার তৈরি হবে, তিনি জানান।
  • মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেছেন, বিজেপি অনেক আসনে হারবে।

কলকাতা: প্রথম দফার নির্বাচন শেষ। দ্বিতীয় দফার নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচার সেরে নিচ্ছেন সব দলগুলিই। আর আজ পানিহাটিতে প্রচারে এসে, তৃণমূলকে কড়া আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ পানিহাটিতে বিজেপি প্রার্থী রত্না দেবনাথের সমর্থনে প্রচারে আসেন নরেন্দ্র মোদি। এবার নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির আসনে লড়াই করছেন, আরজি কর হাসপাতালে খুন ও ধর্ষণে নিহত চিকিৎসকের মা, রত্না দেবনাথ। আর এদিন রত্না দেবনাথের সমর্থনে সভা করতে এসে, তৃণমূলকে কড়া আক্রমণ শানালেন, নরেন্দ্র মোদি।

মোদি-মমতার রাজনৈতিক তরজা 

এদিন মঞ্চ থেকে বক্তৃতা দিয়ে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, 'তৃণমূল পাগল হয়ে গিয়েছে, তৃণমূল গুন্ডাদের বলছিল ময়দানে নামো! এটা ভুলবেন না, প্রদীপ নেভার আগে বড় করে জ্বলে ওঠে'
'তৃণমূলের প্রদীপও নেভার আগে বড় করে জ্বলছে। ৪ মে ফল বেরনোর পর তৃণমূলের গুন্ডাদের পালানোর জায়গা মিলবে না! বাঁচানোর কেউ থাকবে না..'। একে মারাত্মক গরম, তার ওপর ভোটের বঙ্গে চড়চড়িয়ে বাড়ছে রাজনীতির পারদ। প্রথম দফার ভোটে 'বাম্পার' ভোট পড়েছে। কিন্তু এতে কার লাভ, কার ক্ষতি? শাসক না বিরোধী 'অতিরিক্ত' ভোট গেল কার ঝুলিতে? পরিবর্তন না প্রত্য়াবর্তন? নরেন্দ্র মোদি না মমতা বন্দ্য়োপাধ্য়ায়? অমিত শাহ না অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়? ভোটের অঙ্ক কে মিলিয়ে দিতে পারবেন? বড় ভূমিকা নিতে পারে সিপিএম-কংগ্রেস? তৃণমূল-বিজেপির অঙ্ক 'এলোমেলা' করে দিতে পারে তারা?

তৃণমূলকে নিশানা মোদির

এদিন প্রধানমন্ত্রী পানিহাটির প্রচারের সভা থেকে বলেন, '৪ মে-র পর বিজেপির সরকার তৈরি হবে। ব্য়াপক ভোটে জয়ী হবে। PM, CM একসাথে, উন্নয়ন হবে দিনে রাতে।' এর পাল্টা এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর একটি সভা থেকে বলেন, '৪ তারিখ রেজাল্ট বেরোবে, তারপর দেখবেন, জ্বলবেন আর লুচির মতো ফুলবেন।' পশ্চিমবঙ্গের মসনদে কে বসবে, মাত্র ১০ দিনই পরই তা জানা যাবে। কিন্তু, তার আগে রাজনৈতিক ভবিষ্যদ্বাণীর পালা চলছে। ভরপুর আত্মবিশ্বাস, সঙ্গে আক্রমণ, প্রতি আক্রমণ, শেষ দফার ভোটের আগে চরমে উঠেছে রাজনৈতিক বাগযুদ্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বলেন, '৫ তারিখের পর অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ তিন জায়গায় ভারতীয় জনতা পার্টির শাসন হবে। পদ্মের শাসন হবে।' পাল্টা এদিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, '৫ দিন পর এরা ভোকাট্টা। আর দেখতে পাবেন না।'

আরও পড়ুন: Bike Restrictions During Election: ভোটে বাইক চলাচলে কড়া নিষেধাজ্ঞা নিয়ে হাইকোর্টে মামলা! কী হল শুনানির শেষে?

শুক্রবার, পানিহাটির প্রচার সভা থেকে তৃণমূলকে নিভে যাওয়া প্রদীপের সঙ্গে তুলনা করলেন নরেন্দ্র মোদি। এদিন তিনি পানিহাটির সভা থেকে বলেন, 'এটা ভুলবেন না, নিভে যাওয়ার আগে, সব প্রদীপ কিছুটা দপদপ করে। তেমনই, TMC-র প্রদীপ নিভে যাওয়ার আগে, কিছুটা দপদপ করছে।' হাওড়ার সভা থেকে পাল্টা আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তিনি এদিন বলেছেন, 'আমাদের যে মাইনাস জায়গাগুলো ছিল, কালকে আমরা এগিয়ে গেছি। বিজেপি অনেক সিটে হারবে। যা সিট ছিল, তার অর্ধেকও পাবে না।'

সেরা শিরোনাম

Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget