এক্সপ্লোর

Narendra Modi : রাজ্যে এসে হঠাৎ বিয়েবাড়িতে প্রধানমন্ত্রী মোদি ! এমন ভাবে এসে পড়ায় করলেন হাত জোড়....ঠিক কী ঘটনা?

চারিদিকে হইহই পড়ে যায়। 'মোদি ... মোদি' স্লোগান ওঠে বিয়েবাড়িতেই। আর ঠিক তখনই এগিয়ে আসেন প্রধানমন্ত্রী।  

সনৎ ঝা, শিলিগুড়ি : মেয়ের বিয়েতে হঠাৎ প্রধানমন্ত্রী। আর আপনার আমন্ত্রিতদের মধ্যে উঠল 'মোদি মোদি' স্লোগান । এমনটা কখনও ভেবেছেন?  শিলিগুড়িতে ঘটল ঠিক এমনটাই। ভোটমুখী রাজ্যে গত ১১ তারিখ প্রচারে এসেছিলেন নরেন্দ্র মোদি। ছিলেন শিলিগুড়ির একটি রিসর্টে। সেদিন ছিল বিয়ের লগ্নও। আগে থেকেই একটি বিয়েবাড়ির অনুষ্ঠানের আয়োজন ছিল ওই রিসর্টে। 

 Special Protection Group (SPG) আগে থেকেই ওই রিসর্টের নিরাপত্তা খতিয়ে দেখে। কিন্তু বিয়েবাড়ির জন্য নির্দিষ্ট এলাকা আর প্রধানমন্ত্রীর থাকার জায়গা ছিল একই রিসর্টের সম্পূর্ণ পৃথক জায়গায়। তাই  Special Protection Group (SPG)-রও কোনও আপত্তি ছিল না। নির্দিষ্ট দিনে বিয়েবাড়িও হয়, প্রধানমন্ত্রীও আসেন। কারওরই কোনও অসুবিধা হয়নি। 

কীভাবে দেখা প্রধানমন্ত্রীর সঙ্গে ? 

পরদিন বিয়ে মিটে গেলেও সেখানেই ছিলেন আমন্ত্রিতরা। সেদিন প্রধানমন্ত্রী যখন ওই রিসর্ট থেকে বেরোচ্ছেন, তখনই এক ঝলক তাঁকে দেখতে রিসর্টেই ভিড় জমে যায়। সেই ভিডিও কনেকর্তা বা হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে বাইরে না বেরলেও, কোনও একজন সেই ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। চারিদিকে হইহই পড়ে যায়। 'মোদি ... মোদি' স্লোগান ওঠে বিয়েবাড়িতেই। আর ঠিক তখনই এগিয়ে আসেন প্রধানমন্ত্রী।  

কী কথা হল প্রধানমন্ত্রীর সঙ্গে 

সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সকলের সামনে হাত জোড় করেই তিনি বলেন, আপনাদের বিয়েবাড়ির মধ্যেই আমাকে এখানে থাকতে হল। তাতে কোনও সমস্যা হয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী। সঙ্গে সঙ্গে সকলেই জানান, কোনও অসুবিধে হয়নি, বরং এভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়ে যাওয়ায় তাঁরা উচ্ছ্বসিত। প্রত্যেকেই সৌজন্য বিনিময় করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। নবদম্পতিকে আশীর্বাদ করেন প্রধানমন্ত্রী। তাঁরাও কৃতজ্ঞতাপ্রকাশ করেন। জানান, এটা বিয়ের অনুষ্ঠানে নিঃসন্দেহে একটা বাড়তি প্রাপ্তি।                

প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা 

প্রধানমন্ত্রীর সঙ্গে ঠিক কী কথা হল নবদম্পতির, তা অবশ্য জানাননি মেয়ের বাড়ির লোকজন। তবে প্রধানমন্ত্রী যে তাঁদের আশীর্বাদ দিয়েছেন, সে-কথা জানিয়েছেন তাঁরা।          

ভোট আসতে আর বেশি দেরি নেই। প্রচারের জন্য প্রায়ই রাজ্যে আসছেন তিনি। মঞ্চ থেকে আক্রমণ - পাল্টা আক্রমণ তো চলছেই। কিন্তু তারই মাঝে মানুষের সঙ্গে তৈরি হচ্ছে কিছু আনন্দের মুহূর্ত। যেমন এই বিয়েবাড়ির ঘটনা। অনেকেরই বক্তব্য বিয়েবাড়িতে এমন ঘটনা সত্যিই দারুণ অভিজ্ঞতা ! 

আরও পড়ুন : বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী কে, আজ জনসভা থেকেই স্পষ্ট করলেন অমিত শাহ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget