এক্সপ্লোর

Amit Shah : বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী কে, আজ জনসভা থেকেই স্পষ্ট করলেন অমিত শাহ

ময়ূরেশ্বরের সভা থেকে অমিত শাহ দাবি করেন, ৫ মে রাজ্যে বিজেপি সরকার গঠন করবে।

কলকাতা : ভোট আসতে আর মাত্র কয়েকটাই দিন। তার আগে ঘন ঘন পশ্চিমবঙ্গে আসছেন অমিত শাহ ও নরেন্দ্র মোদি। এসেছেন যোগী আদিত্যনাথও। জোরদার প্রচার চালাচ্ছে বিজেপি। সোমবার য়ূরেশ্বরের সভা থেকে হুঁশিয়ারি দিয়ে বলেন, 'সামনের দেওয়াল লিখন পড়তে পারছি। ৫ মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়তে চলেছে। বাংলার মানুষ দিদিকে টাটা বাই বাই বলতে তৈরি। দিদি, আপনার গুণ্ডাদের বোমাবাজিতে বাংলার মানুষ আর ভয় পাবে না। বাংলার মানুষ এবার বোমার জবাব ব্যালটে দেবে'। এরপরই  খয়রাশোলের সভা থেকে আরও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শাহ। 

৫ মে রাজ্যে বিজেপি সরকার গঠন করবে : শাহ

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে একপ্রকার স্পষ্ট ইঙ্গিত দেন শাহ। এই প্রশ্নে সরাসরি কোনও নাম না বললেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। ময়ূরেশ্বরের সভা থেকে তিনি দাবি করেন, ৫ মে রাজ্যে বিজেপি সরকার গঠন করবে।

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে

এরপর খয়রাশোলের সভায় অমিত শাহ আরও বলেন, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন এমন একজন, যিনি বাংলা ভাষায় কথা বলেন, বাংলার মাটিতেই বড় হয়েছেন, বাংলায় পড়াশোনা করেছেন...এমন কোনও বিজেপির কার্যকর্তাই হবেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী। অমিত শাহ বলেন, ' দিদি চায় তাঁর ভাইপো মুখ্যমন্ত্রী হোক। আপনারা বলুন ভাইপোকে মুখ্যমন্ত্রী করা উচিত? ওরা মিথ্যে প্রচার করছে যে বাংলা, দিল্লি থেকে চালানো হবে। আমি কবিগুরুর ভূমি বীরভূমে বলে যাচ্ছি, বাংলার আগামী মুখ্যমন্ত্রী, বাংলাতেই জন্ম নেওয়া, বাংলাতেই পড়াশোনা করা আর বাংলায় কথা বলা, বাংলার ব্যক্তিই হবে। কিন্তু দিদি আপনি খুশি হবেন না, তিনি তৃণমূলের হবেন না। আপনার ভাইপো হবেন না। বিজেপির কর্মী হবেন।'           

বিজেপি ( Bharatiya Janata Party ) - র তরফে এখনও কোনও নির্দিষ্ট মুখ ঘোষণা করা হয়নি। তবে শাহর বক্তব্য থেকে স্পষ্ট —দল স্থানীয় বাঙালি মুখকেই সামনে আনতে চায়, যাতে রাজ্যের মানুষের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করা যায়। অমিত শাহ কর্মীদের সাহস জুগিয়ে বলেন,  'আমি সব বিজেপি কর্মীদের কথা দিয়ে যাচ্ছি, যারা আমাদের কর্মীদের উপর হামলা করেছে, তাদের সবাইকে পাতাল থেকে খুঁজে ৫মের পর গরাদের পিছনে পাঠাব। তৃণমূলের গুন্ডাদের এমনভাবে সোজা করব যে, ওদের কখনও রাজনৈতিক হিংসা স্বপ্নেও দেখবে না।'                    

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget