এক্সপ্লোর

Narendra Modi: ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়, সন্দেশখালি নিয়ে ফের আক্রমণে মোদি, ৪০০ পারের লক্ষ্য মনে করাল TMC

Sandeshkhali Viral Video: রবিবার ভাটপাড়ায় অর্জুন সিংহের হয়ে প্রচারসভায় ভাষণ দেন মোদি।

ভাটপাড়া: নির্বাচনী মরশুমে সন্দেশখালি কাণ্ড নিয়ে একের পর এক ভিডিও সামনে আসছে। সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগে এতদিন যেখানে তৃণমূলকে কোণঠাসা করতে নেমেছিল বিজেপি, ভাইরাল ভিডিওকে হাতিয়ার করে বিজেপি-র বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এখন সরব তৃণমূল। সেই আবহেই বাংলায় এসে সন্দেশখালি নিয়ে পাল্টা আক্রমণের পথ বাছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (Narendra Modi)

রবিবার ভাটপাড়ায় অর্জুন সিংহের হয়ে প্রচারসভায় ভাষণ দেন মোদি। সেখানে তিনি বলেন, "সন্দেশখালি নিয়ে নতুন খেলা শুরু করেছে তৃণমূল। শেষ শাহজাহানের বাড়ি থেকে বোমা-বন্দুক উদ্ধার হচ্ছে। ভোট ব্যাঙ্কের জন্য শাহজাহানকে বাঁচাতে চাইছে তৃণমূল। সন্দেশখালিতে যা হয়েছে, তা গোটা দেশ দেখেছে। সন্দেশখালির মেয়েদের ভয় দেখাচ্ছে তৃণমূল।" (Sandeshkhali Viral Video)

ভাটপাড়া থেকে মোদি আরও বলেন, "সন্দেশখালির দোষীকে প্রথমে তৃণমূলের পুলিশ বাঁচাচ্ছিল। এখন আবার নতুন খেলা শুরু করেছে তৃণমূল। অত্যাচারীর নাম শেখ শাহজাহান বলেই তাকে বাঁচানোর চেষ্টা। তাঁকে ক্লিনচিট দেওয়ার চেষ্টা করছে তৃণমূল।" গত কয়েক দিনে সন্দেশখালিকাণ্ডে একের পর এক ভিডিও সামনে এসেছে, সেই আবহেই এবার তৃণমূলকে বিঁধলেন মোদি। 

আরও পড়ুন: Sandeshkhali Viral Video: রাজ্যে প্রধানমন্ত্রী, তার মধ্যেই ফের ভাইরাল সন্দেশখালির আরেক ভিডিও; আলোচনায় বিস্ফোরক তথ্য !

এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "সংসদে আমার বিপরীতে বসেন মোদিজি। এতদিন বলছিলেন এবার ৪০০ পার। কিন্তু গত তিন দফার নির্বাচনের পর যে খবর আসছে, আপাতত ওদের ১০০ আসন কমে গিয়েছে। গোটা দেশ থেকে খোঁজ নেওয়ার চেষ্টা করছি। বিজেপি-র সেই হাওয়া এই মুহূর্তে নেই দেশে, রাজ্যে তো নেই-ই।"

শনিবার রাতেও সন্দেশখালি কাণ্ড নিয়ে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। তবে ভিডিও-য় আবারও দেখা গিয়েছে বিজেপি-র মণ্ডল সভাপতি গঙ্গাধর মণ্ডলকে। ভিডিওয় টাকা বিলি নিয়ে কথোপকথন শোনা গিয়েছে। ৭২ জন মহিলাকে প্রথম দফায় টাকা দেওয়া হয়ে গিয়েছে বলে শোনা গিয়েছে। শুধু তাই নয়, নির্বাচনের জন্য ৫০টি পিস্তল, ১২ রাউন্ড করে গুলি এবং হাতে ১ লক্ষ টাকার প্রয়োজন রয়েছে বলে শোনা গিয়েছে ভিডিওয়। 

নতুন ভাইরাল ভিডিওটিতে নির্বাচনের সময় বুথ পিছু ৫ হাজার টাকার মদ লাগবে বলেও ভাইরাল শোনা গিয়েছে। এর আগেও একটি ভাইরাল ভিডিও-য় বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধরকে দেখা গিয়েছিল। সেখানে সন্দেশখালির মহিলাদের দিয়ে মিথ্যে ধর্ষণের অভিযোগ দায়ের করানো হয়েছিল বলে দাবি করতে শোনা যায় তাঁকে।  শুভেন্দু অধিকারী টাকা এবং মোবাইল ফোন জুগিয়েছিলেন বলেও শোনা যায়। যদিও সেই সময় গঙ্গাধরের দাবি ছিল, যন্ত্রমেধার সাহায্যে তাঁর গলার স্বর নকল করা হয়েছে। 

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget