এক্সপ্লোর

Narendra Modi Live : '৪ মে বিজেপির শপথগ্রহণে আমায় আসতেই হবে', প্রচারের শেষ দিনে বড় মন্তব্য মোদির

ব্যারাকপুরের জনজোয়ার দেখে প্রত্যয়ী প্রধানমন্ত্রী বললেন, '৪ মে বিজেপির শপথগ্রহণে আমায় আসতেই হবে'। 

কলকাতা : গুলি, বোমা, অশান্তি, রক্তারক্তি ... ভোটের দ্বিতীয় দফার আগে জগদ্দলের উত্তাপ চরমে। সংঘর্ষে জড়াল বিজেপি ও তৃণমূল, দু'পক্ষ। ঘটনাকে কেন্দ্র করে উঠল গুলি-বোমা চালানোর অভিযোগও। গ্রেফতার হলেন ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর সহ মোট ৪ অভিযুক্ত। এই পরিস্থিতিতেই নরেন্দ্র মোদি এলেন। ডাক দিলেন...'আজাদি'র। বললেন, এই ভোটে বিজেপিকে বেছে নেওয়ার অর্থ...   ভয় আর দাঙ্গার থেকে  'আজাদি', বেকারত্ব থেকে 'আজাদি'।  ব্যারাকপুরের জনজোয়ার দেখে প্রত্যয়ী প্রধানমন্ত্রী বললেন, '৪ মে বিজেপির শপথগ্রহণে আমায় আসতেই হবে'। 

জগদ্দলে জনজোয়ারের মাঝে মোদি বললেন, 'সারা বাংলায় একটাই স্লোগান, পাল্টানো দরকার'। ২৯ এপ্রিল বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নরেন্দ্র মোদি বললেন, 'পশ্চিমবঙ্গের ভোটের সঙ্গে ভাগ্য বদলাবে পূর্ব ভারতের । অঙ্গ-কলিঙ্গের পর এবার পদ্মফুল ফোটানোর পালা বঙ্গের। পশ্চিমবঙ্গের উন্নতির যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেখেছিলেন, তা এবার পূর্ণ হবে। তৃণমূলের কাছে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে কোনও ভিশন নেই। ১৫ বছরের রিপোর্ট কার্ডই দিতে পারেনি তৃণমূল'। মোদি প্রতিশ্রুতি দিলেন, '৪ মে-র বাংলায় চাকরির সুযোগ বাড়বে, সরকারি চাকরির পরীক্ষা হবে নিয়মিত ব্যবধানে'। 

জগদ্দলের মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বললেন, 'বাংলায় পরিবর্তন কেন আবশ্যক? এর উত্তর ব্যারাকপুরের চেয়ে ভাল আর কে জানে। যে ব্যারাকপুরে বাইরে থেকে লোক কাজের জন্য আসত, আজ পরিস্থিতি এমন যে, এখান থেকে লোক পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। এখানে একসময় মিল, ফ্যাক্টরি আর কারখানা থেকে মেশিনের আওয়াজ পাওয়া যেত, সেখানে আজ বোমাবাজি আর গুলির শব্দ পাওয়া যায়। এই এলাকার শিল্পক্ষেত্র বেহাল হয়ে যাচ্ছে ...এখানে জুটমিল, পেপার মিল, কাপড়ের ব্যবসা, একের পর এক সব বন্ধ হয়ে যাচ্ছে। গত কয়েক মাসে ব্যারাকপুর শিল্পাঞ্চলে এক ডজনের কাছাকাছি জুটমিল বন্ধ হয়ে গেছে। '   প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, 'বিজেপি সরকার এখানে জনতা জনার্দনের শাসন আনবে। বিজেপি সরকার এখানে আইনের শাসন আনবে।' 

রবিবার জগদ্দলে প্রধানমন্ত্রীর সভাস্থলের ১ কিলোমিটারের মধ্যেই ওঠে বোমা ও গুলি চলার অভিযোগ ওঠে। জগদ্দল থানার নাকের ডগায় খণ্ডযুদ্ধে জড়ায় তৃণমূল ও বিজেপি দুই দলের কর্মী-সমর্থকরা।  বিজেপি প্রার্থী ও অর্জুন সিংয়ের ছেলের বাড়ির সামনে বোমা ও গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। রবিবার রাতে জগদ্দলে তৃণমূল-বিজেপি এই সংঘর্ষের রেশ গড়ায় সোমবারও।         

আরও পড়ুন 'প্রথম দফায় সেঞ্চুরি, পরের দফাতেও সেঞ্চুরি', ২ দফা মিলিয়ে কত সিটে TMC-র জয়? কী ভবিষ্যদ্বাণী মমতার?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget