এক্সপ্লোর

Naushad Siddiqui ISF : লাখ লাখ টাকা কমেছে বার্ষিক আয়, জমি-বাড়ি নেই কিচ্ছুটি, দেখুন নৌশাদ সিদ্দিকীর হলফনামা

Naushad Siddiqui in Bengal Election 2026 : আশ্চর্যজনক ভাবে নৌশাদের বার্ষিক আয় কমে গিয়েছে আর বেড়েছে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলার সংখ্যা। 


পীরজাদা পরিবারের ছেলে। ২০২১ সালেই প্রথম ভোটে লড়ার অভিজ্ঞতা। তবে প্রথমবারই আইএসএফ প্রার্থী হিসেবে জনগণের আস্থা অর্জন করে বিধানসভায় পৌঁছে গিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। এরপর যতদিন গিয়েছে বঙ্গ-রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন নৌশাদ। এবারও তিনি প্রার্থী। কেন্দ্র অবশ্যই ভাঙড়। ইতিমধ্যেই একাধিক জনসভায় প্রত্যয়ী ভাষণ দিয়েছেন। তৃণমূল-বিজেপির বিরুদ্ধে ক্ষুরধার আক্রমণ করেছেন। কিন্তু গত ৫ বছরে কতটা বদলেছে নৌশাদের আয়, সম্পত্তি ? কতটা লম্বা হয়েছে তাঁর বিরুদ্ধে মামলার তালিকা ?  ২০২১ ও ২০২৬ সালের হলফনামা তুলনা করলে উঠে আসছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। আশ্চর্যজনক ভাবে নৌশাদের বার্ষিক আয় কমে গিয়েছে আর বেড়েছে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলার সংখ্যা। 

বার্ষিক আয়

হলফনামা অনুসারে নৌশাদের বয়স এখন ৩৩। শিক্ষাগত যোগ্যতা এমএ। বিয়ে করেননি। তাঁর উপর পরিবারে নির্ভরশীল নন কেউই। গত কয়েক বছরে আয়ের ক্ষেত্রেও পরিবর্তন চোখে পড়ার মতো। ২০২১ সালে তাঁর বার্ষিক আয় ছিল প্রায় ১৪ লক্ষ টাকার বেশি। তবে ২০২৬ সালে তা কমে হয়েছে  ৬ লক্ষ ৬১ হাজার টাকায়। অর্থাৎ গত পাঁচ বছরে তাঁর আয়ে উল্লেখযোগ্য পতন হয়েছে।

২০২০-২১: ₹14.09 লাখ
২০২১-২২: ₹4.74 লাখ
২০২২-২৩: ₹5.01 লাখ
২০২৩-২৪: ₹4.87 লাখ
২০২৪-২৫: ₹6.61 লাখ

অস্থাবর সম্পত্তি
অস্থাবর সম্পত্তির দিক থেকেও পরিবর্তন দেখা যাচ্ছে। ২০২১ সালে তাঁর মোট সম্পত্তি ছিল প্রায় ৭ লক্ষ টাকার কিছু বেশি এবং হাতে নগদ ছিল প্রায় ২৫ হাজার টাকা। অন্যদিকে ২০২৬ সালে মোট অস্থাবর সম্পত্তি বেড়ে হয়েছে প্রায় ৩৩.৫ লক্ষ টাকা এবং নগদ রয়েছে প্রায় ৫০ হাজার টাকা। অর্থাৎ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যভাবে।   

স্থাবর সম্পত্তি 
স্থাবর সম্পত্তির ক্ষেত্রে উল্টো ছবি দেখা যাচ্ছে। ২০২১ সালে তাঁর নামে প্রায় ১৯ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি ছিল, কিন্তু ২০২৬ সালের হলফনামায় কোনও স্থাবর সম্পত্তির উল্লেখ নেই। অর্থাৎ এই সম্পত্তি আর তাঁর নামে নেই বা পরিবর্তিত হয়েছে। কোথায় গেল আগের সব স্থাবর সম্পত্তি  , তা উল্লেখ করেননি নৌশাদ। 

ফৌজদারি মামলা 
২০২১ সালের হলফনামায় তাঁর বিরুদ্ধে কোনও বিচারাধীন মামলা ছিল না। কিন্তু ২০২৬ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭টি। যদিও এখনও পর্যন্ত কোনও মামলাতেই তাঁর বিরুদ্ধে সাজা ঘোষণা হয়নি। 

কী কী আইনে মামলা ? 

Rioting, Unlawful Assembly, সরকারি কর্মচারীর উপর হামলা, Explosives Act, Damage to public property - ইত্যাদি বিভিন্ন আই নে মামলা রয়েছে। 

ঋণ ও গয়না
ঋণ ও গয়নার ক্ষেত্রে দুই বছরেই একই ছবি—কোনও ঋণ নেই, গয়নাও নেই।  

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget