এক্সপ্লোর

Deganga News: তৃণমূলকর্মীর স্কুল পড়ুয়া ছেলেকে খুনের অভিযোগ, প্রতিবাদে চলল ভাঙচুর, অগ্নিসংযোগ

Panchayat Elections 2023: মঙ্গলবার রাত সাড়ে ১১টার সময় মিছিল করে গ্রামে ফিরছিলেন তৃণমূল সমর্থকরা। সেই সময় নির্দল প্রার্থীর  সমর্থনে মিছিল করে যাচ্ছিল সিপিএম এবং আইএসএফ।

দেগঙ্গা: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে সংঘর্ষের বলি আরও এক। এবার রণক্ষেত্র উত্তর ২৪ পরগনার (North 24 Parganas Nws) দেগঙ্গা (Deganga News)। দেগঙ্গায় বোমা মেরে স্কুল ছাত্রকে খুনের অভিযোগ। কর্মিসভা থেকে ফেরার সময় তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে। হামলার অভিযোগ সিপিএম-আইএসএফ সমর্থিত নির্দল প্রার্থীদের বিরুদ্ধে। তৃণমূল কর্মীর স্কুল পড়ুয়া ছেলেকে বোমা ও গুলি চালিয়ে খুনের অভিযোগ। প্রতিবাদে অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এই ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। তবে এই নিয়ে ১৬ জনের প্রাণ ঝরল এবছর পঞ্চায়েত নির্বাচনের আগে পর্যন্ত, যা নিয়ে উদ্বেগ সব স্তরে। 

CPM-ISF মিছিল থেকে গুলি, বোমা ছোড়া হয় বলে অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার সময় মিছিল করে গ্রামে ফিরছিলেন তৃণমূল সমর্থকরা। সেই সময় নির্দল প্রার্থীর  সমর্থনে মিছিল করে যাচ্ছিল সিপিএম এবং আইএসএফ। সেই মিছিল থেকে তৃণমূলকে লক্ষ্য করে বোমা, গুলি ছোড়া হয় বলে অভিযোগ। তাতে মিছিলে থাকা একাদশ শ্রেণির ওই ছাত্র, তৃণমূল নেতার ছেলে লুটিয়ে পড়েন রাস্তায়। তাতে হুড়োহুড়ি পড়ে যায় চারিদিকে। 

রক্তাক্ত অবস্থায় ওই কিশোরকে তড়িঘড়ি বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বিষয়টে মুখে মুখে ছড়িয়ে পড়তে সময় লাগেনি।  তাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্তদের বাড়িতে তৃণমূলের কর্মী-সমর্থকরা চড়াও হন বলে অভিযোগ। তাঁদের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ  সামনে এসেছে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে রাতেই। দফায় দফায় অশান্তির খবর সামনে এসেছে।

আরও পড়ুন: Panchayat Elections 2023: 'রাজ্য়পাল পকেটমার টিমের সদস্য়', TMC-BJP গোপন আঁতাতের তত্ত্ব, বোসের সমালোচনা সেলিমের

রাত থেকে উত্তপ্ত দেগঙ্গা, নামানো হয় পুলিশ, RAF

এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে গতকাল রাতে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়। নামানো হয় RAF-ও। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। দলের নেত্রী কাকলি ঘোষ দস্তিদার জানান, স্কুল পড়ুয়া ওই কিশোরকে নৃশংস ভাবে খুন করা হয়েছে। ISF বোমা-গুলি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সেকথা পুলিশকে জানানো হয়েছে বলে জানান। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া জানায়নি ISF.

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget