এক্সপ্লোর

Nusrat Jahan: যশের সঙ্গে সিজিও কমপ্লেক্সে নুসরত, ইডি- র তলবে হাজিরা

ED Summon: ইডি- র তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা নুসরত জাহানের। কয়েকদিন আগেই অভিনেত্রী এবং প্রাক্তন সাংসদকে তলব করেছিল ইডি।

প্রকাশ সিন্‌হা, কলকাতা : ED-র তলবে হাজিরা নুসরত জাহানের। ফ্ল্যাট প্রতারণা মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা অভিনেত্রীর। কয়েকদিন আগেই অভিনেত্রী এবং প্রাক্তন সাংসদকে তলব করেছিল ইডি। পাঠানো হয়েছিল সমন। তার ভিত্তিতেই বুধবার সিজিও কমপ্লেক্সে আসেন তিনি। ২ দিন আগে ইডি- র তরফে তলব করা হয় নুসরতকে। তিনি জানিয়েছিলেন, দিল্লি গিয়ে দেখা করতে চান। তবে ইডি- র তরফে বলা হয়, কলকাতার অফিসেই হাজিরা দিতে হবে। সেই মতোই আজ বুধবার সকালে সিজিও কমপ্লেক্সে আসেন নুসরত জাহান। 

সেভেন সেন্সেস নামে একটি সংস্থার নাম ফ্ল্যাট প্রতারণা মামলায় উঠে এসেছে, যার অন্যতম কর্ণধার নুসরত জাহান। অভিযোগ, এই সংস্থা রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রচুর টাকা নিয়েছে। কিন্তু ফ্ল্যাট দেওয়া হয়নি। ফেরত দেওয়া হয়নি টাকাও। আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। এই মামলাতেই তলব করা হয়েছে নুসরত জাহানকে, খবর ইডি সূত্রে। ফ্ল্যাট প্রতারণা মামলায় প্রথমে এফআইআর হয়। তদন্ত শুরু করে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফ্ল্যাট নির্মাণকারী সংস্থার আরেক কর্ণধারক রাকেশ সিং-সহ আরও অনেককেই ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে ইডি। নুসরত জাহানকেও এর আগে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

ইডি আধিকারিকরা জানিয়েছেন, গত কয়েকমাস ধরে তদন্ত করে বিভিন্ন সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে নতুন কিছু তথ্য পেয়েছেন তাঁরা। সেইসব নথি, তথ্য সামনে রেখে ফের একবার নুসরতকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। বুধবার সকাল ১১টা নাগাদ তলব করা হয় নুসরতকে। সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে আসেন তিনি। নুসরত এর আগে সমন পেয়ে ইডি-কে জানিয়েছিলেন যে তিনি দিল্লির অফিসে গিয়ে দেখা করতে চান। তবে ইডি- র তরফে জানানো হয় যেহেতু মামলা কলকাতার, মূল তদন্তকারী অফিসার যিনি নুসরতকে জিজ্ঞাসাবাদ করবেন, তিনি কলকাতায় রয়েছেন, তাই কলকাতার অফিসেই হাজিরা দিতে হবে নুসরতকে। 

অভিযোগ, ফ্ল্যাট দেওয়ার নামে কোটি কোটি টাকার প্রতারণা হয়েছে। যে বিপুল পরিমাণ টাকা তোলা হয়েছিল, তার কোনও নুসরতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছে কিনা, গোটা ঘটনায় নুসরতের কী ভূমিকা - এই সব বিষয়েই আরও তথ্য জানতে ফের একবার নুসরতকে জিজ্ঞাসাবাদ করতে চলেছেন ইডি আধিকারিকরা। আর কিছুক্ষণেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে বলে খবর। রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার নামে যে বিপুল পরিমাণ টাকা তোলা হয়েছিল তা বিভিন্ন অ্যাকাউন্টে গিয়েছিল সেভেন সেন্সেস সংস্থা থেকে। নুসরতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা গিয়েছিল কিনা, এই গোটা বিষয়টি নুসরত (যেহেতু তিনি সেভেন সেন্সেস সংস্থার অন্যতম একজন কর্ণধার) জানতেন কিনা, তাও জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। 

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget