এক্সপ্লোর

WB Election 2021:নৈহাটিতে  তৃণমূলের সভায় নুসরত ভাষণ দিয়ে যাওয়ার পর ‘খেলা হবে’ গানে উদ্দাম নৃত্য

ডিজে বক্সে ‘খেলা হবে’ গান। আর পতাকা হাতে উদ্দাম নাচ! নৈহাটিতে তৃণমূলের সভায় তুমুল উচ্ছাস! আগাম বিজয়োল্লাস, প্রতিক্রিয়া শাসকদলের। বিজেপি অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি। এদিকে ‘খেলা হবে’ নিয়ে তরজায় জড়িয়েছেন মদন-অর্জুন, অনুব্রত-রূপা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ডিজে বক্সে ‘খেলা হবে’ গান। আর পতাকা হাতে উদ্দাম নাচ! নৈহাটিতে তৃণমূলের সভায় তুমুল উচ্ছাস! আগাম বিজয়োল্লাস, প্রতিক্রিয়া শাসকদলের। বিজেপি অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি। এদিকে ‘খেলা হবে’ নিয়ে তরজায় জড়িয়েছেন মদন-অর্জুন, অনুব্রত-রূপা।

রাজনৈতিক অনুষ্ঠান না পুজোর বিসর্জনের শোভাযাত্রা! বোঝা দায়। তারস্বরে বাজছে ডিজে বক্স! আর সঙ্গে চলছে উদ্দাম নৃত্য! শনিবার উত্তর ২৪ পরগনার নৈহাটির ফেরিঘাটে স্বপ্নবিথী পার্কের পাশে তৃণমূলের জনসভা ছিল। উপস্থিত ছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। নুসরত ভাষণ দিয়ে চলে যাওয়ার পরেই তৃণমূলের মঞ্চ থেকে স্লোগান ওঠে ‘খেলা হবে’। সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় ‘খেলা হবে’ গান! দলীয় পতাকা হাতে নিয়ে শুরু হয় নাচ!

২০১৬ সালে নৈহাটি বিধানসভায় জয়লাভ করেন তৃণমূলের পার্থ ভৌমিক। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী ১ হাজারের বেশি ভোটে এগিয়ে যায় বিজেপি। এই পরিস্থিতিতে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

এদিন ‘খেলা হবে’ নিয়ে তৃণমূল নেতা মদন মিত্রের গলায় শোনা গিয়েছে হুঁশিয়ারি। তৃণমূল নেতা মদন মিত্র জানান, ‘‘নাইন এমএম নিয়ে বহিরাগতরা ঢুকছে। অবিলম্বে খেলা শুরু করতে হবে।’’

শনিবার বীরভূমে বিজেপির পরিবর্তন যাত্রার রথে ছিলেন রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। তিনি আবার ‘খেলা হবে’ স্লোগান নিয়েই প্রশ্ন তুলেছেন। রাজ্যসভার বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় জানান, ‘‘খেলা হবে মানে বোঝেন? এত লোক মারা গিয়েছে...৷’’

যদিও বিজেপির পরিবর্তন যাত্রার এই রথ শনিবার বীরভূমের কীর্ণাহার পার করে যখন পূর্ব বর্ধমানের কেতুগ্রামে ঢোকে, তখন বিজেপির কর্মসূচিতেই শোনা যায় ‘খেলা হবে’র স্লোগান! সব মিলিয়ে ভোটের বাংলা এখন ‘খেলা হবে’ জ্বরে কাঁপছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget