এক্সপ্লোর

Panchayat Election : নির্দেশ দেওয়া হয়েছিল ফেলে রাখার জন্য নয়, কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট

Calcutta High Court: আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আবেদন জানাতে হবে কমিশনকে, নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েত ভোটের জন্য কেন্দ্রকে অবিলম্বে বাহিনী দেওয়ার নির্দেশ।

কলকাতা : ২০১৩-র পুনরাবৃত্তি ২০২৩-এ, কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। শুধু স্পর্শকাতর এলাকা নয়, গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টে জোর ধাক্কা খেল কমিশন-রাজ্য সরকার। শুধু তাই নয়, রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকায় যে আদালত অত্যন্ত ক্ষুব্ধ, সেটাও স্পষ্ট করে দিয়েছে হাইকোর্ট।

আদালত জানিয়েছে, 'আগের নির্দেশের পর থেকে এখনও কোনও প্রশংসনীয় পদক্ষেপ করেনি কমিশন, স্পর্শকাতর এলাকার মূল্যায়ন বা চিহ্নিতকরণও করতে পারেনি কমিশন'। পাশাপাশি কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, আরও অপেক্ষা করলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে। হাইকোর্টের মন্তব্য, নির্দেশ দেওয়া হয়েছিল ফেলে রাখার জন্য নয়। প্রসঙ্গত, গত ১৩ জুন স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে সেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর পরামর্শ কমিশনকে দিয়েছিল আদালত। পাশাপাশি হাইকোর্ট জানিয়েছিল, স্পর্শকাতর এলাকার পাশাপাশি যে যে এলাকায় রাজ্য পুলিশের পরিমাণ কম, সেখানেও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের জন্য। 

কেন্দ্রীয় বাহিনী নিয়োগের খরচ কেন্দ্র বহন করবে বলেই সাফ জানিয়ে, স্পর্শকাতর এলাকা বেছে কেন্দ্রের কাছে আবেদনের বার্তা দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে মাঝে ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কমিশনের তরফে সেরকম এলাকা বেছে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জন্য আবেদন তো দূরে থাক, বরং বাহিনী নিয়োগ প্রসঙ্গে আদালতের পর্যবেক্ষণ পুর্নর্বিবেচনার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য ও কমিশন। আর যে পদক্ষেপেই অত্যন্ত ক্ষুব্ধ হয় আদালত। প্রয়োজনে গোটা রাজ্যের পঞ্চায়েত নির্বাচনেই কেন্দ্রীয় বাহিনী নিয়োগের হুঁশিয়ারি দেওয়ার পর সেই নির্দেশই দিল আদালত।

রাজ্য সরকার ও কমিশনের সিদ্ধান্ত পছন্দ না হলে তারা উচ্চতর আদালতে যেতে পারে বলে জানিয়েও আদালতের বক্তব্য, কেন্দ্রীয়-বাহিনী নির্দেশ মানতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আবেদন জানাতে হবে কমিশনকে, বলেই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পাশাপাশি পঞ্চায়েত ভোটের জন্য কেন্দ্রকে অবিলম্বে বাহিনী দেওয়ার নির্দেশ। রাজ্যে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী, খরচ দেবে কেন্দ্রীয় সরকার।

এদিকে, পঞ্চায়েত ভোটে যে রাজ্য সরকারি কর্মীরা নিযুক্ত থাকবেন, তাঁদের জন্য পরিচয়পত্র দেওয়ারও বার্তা দিয়েছে আদালত। সিভিক ভলান্টিয়াররা নির্বাচনের কাজে অংশ নেবেন না বলে জানানোর পরও দেখা গিয়েছিল পুলিশের উর্দি চাপিয়ে কাজ করছেন তারা। যে বিষয় আদালতের পর্যবেক্ষণে আনতেই পরিচয়পত্র নির্দেশ।

আরও পড়ুন- গরম কবে যাবে ? বৃষ্টি কবে হবে ? শেষমেশ স্বস্তির দিনক্ষণ জানাল আবহাওয়া দফতর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget