এক্সপ্লোর

Monsoon Update : গরম কবে যাবে ? বৃষ্টি কবে হবে ? শেষমেশ স্বস্তির দিনক্ষণ জানাল আবহাওয়া দফতর

Weather Update : আগামী রবিবারের (১৮ জুন) পর থেকে সর্বোচ্চ তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু ১৮ জুন পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।

কলকাতা : উত্তর ভিজলেও এখনও পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। জ্বালাপোড়া গরম থেকে নিস্তার কবে ? এই প্রশ্নই আপাতত ঘুরপাক খাচ্ছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের মধ্যে। চাতক পাখির মতোই বৃষ্টির অপেক্ষায় সকলেই। সবাই জানতে চান দুটো প্রশ্নের উত্তর। গরম কবে যাবে ? বৃষ্টি কবে হবে ? এই পরিস্থিতিতে অবশ্য শেষমেশ স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ১৯ থেকে ২১ জুন বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গে। যদিও ১৮ জুন অবধি দক্ষিণবঙ্গের সব জেলায় গরম ও অস্বস্তিকর অবস্থা জারি থাকবে। আগামী রবিবারের (১৮ জুন) পর থেকে সর্বোচ্চ তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু ১৮ জুন পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বাংলায় পা রাখলেও, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আপাতত মালদার ওপর থমকে আছে। ১৮-২১ জুনের মধ্যে ফের সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু (Monsoon Update)।

পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে ১৮ জুন পর্যন্ত। এদিকে, ১৯ জুন পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে ভূমিধস হতে পারে। উল্টোদিকে, আগামী রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় গুমোট গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশি।

আরও পড়ুন- 'উত্তরপ্রদেশ, ত্রিপুরায় ৯০ শতাংশ মনোনয়নই জমা দিতে দেওয়া হয় না' আক্রমণে মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, গত সোমবারই বাংলায় পা রেখেছে বর্ষা। ইতিমধ্যেই উত্তরবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে এখনও। অন্যদিকে, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে চলবে তাপপ্রবাহ (Heatwave)। অর্থাৎ বঙ্গে বর্ষা ঢুকলেই দক্ষিণবঙ্গে এখনই স্বস্তি মেলার কোনও ইঙ্গিত নেই। আষাঢ়ে নয়, বরং জ্যৈষ্ঠ শেষের চার দিন আগেই বঙ্গে পা রেখেছে বর্ষা। উত্তরবঙ্গ দিয়ে বাংলায় ঢুকেছে বর্ষা। উত্তরবঙ্গের সব জেলাতেই শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।  উত্তরবঙ্গে বৃষ্টি হলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।                                         

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget