এক্সপ্লোর

Panchayat Election: ফের ঝরল প্রাণ, মারধরে জখম কংগ্রেস কর্মীর মৃত্যু

Panchayat Vote:কলকাতায় চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।

প্রকাশ সিনহা, কুলপি: পঞ্চায়েত ভোটের আবহে ফের রাজ্যে ঝরল প্রাণ। এবার কুলপিতে প্রাণ হারালেন এক কংগ্রেস কর্মী। কুলপির দক্ষিণ গাজিপুরে ওই কংগ্রেস কর্মী আক্রান্ত হয়েছিলেন। সোমবার প্রচারের সময় হামলা করা হয়েছিল বলে অভিযোগ। তারপর কলকাতায় চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।

ভোটের একদিন আগে কুলপিতে কংগ্রেস কর্মী খুন। কুলপির দঃ গাজিপুরে আক্রান্ত হয়েছিলেন কংগ্রেস কর্মী। সোমবার এলাকার নির্দল প্রার্থীর হয়ে প্রচার করছিলেন। সেখানেই প্রচারের পর তাঁর উপর হামলা করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে কলকাতার একবালপুরের একটি নার্সিংহোমে নিয়ে আসা হয়। সেখানে অ্যাডমিশন ফর্মে উল্লেখ যে ৩ তারিখের এই ঘটনা ঘটেছে। সেদিন রাত নটা নাগাদ প্রচার করছিলেন তিনি। সেখানেই হামলা হয় বলে অভিযোগ।

সূত্রের খবর,যখন ওই ব্যক্তিকে নার্সিংহোমে নিয়ে আসা হয় তখন তাঁর নাক, কান ও মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। সূত্রের খবর, ওই ব্যক্তি চিকিৎসকদের প্রাথমিক ভাবে জানিয়েছিলেন যে বাঁশ দিয়ে তাঁকে মারধর করা হয়েছে, মাথায় আঘাত করা হয়েছে। কংগ্রেসেরও অভিযোগ ছিল বাঁশ, রড দিয়ে বেধরক মারধর করা হয়েছিল। ভোররাতে তাঁর পরিস্থিতির আরও অবনতি হওয়ায় পার্কসার্কাসের একটি নার্সিংহোমে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। নিহত নেতার নাম আলফাজুদ্দিন হালদার। তিনি এলাকায় কংগ্রেসের বুথ সভাপতি ছিলেন।

পরশু ভোট, মনোনয়ন পর্ব থেকেই হিংসা চলছে। এবার ভোটের একদিন আগে ফের এক রাজনৈতিক কর্মীর মৃত্যু হল। কাল বাদে পরশু পঞ্চায়েত ভোট, বাংলা জুড়ে বেলাগাম সন্ত্রাস হয়। ভোটের মনোনয়ন পর্বের সময় থেকেই রাজ্যের নানা জেলায় বারবার হিংসার ঘটনা সামনে এসেছে। একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে। এদিনই একাধিক জায়গা থেকে নানা অভিযোগ এসেছে।

কোথায় কী অভিযোগ?
মুর্শিদাবাদের বেলডাঙায় ফের বোমা বাঁধতে গিয়ে মৃত্যু
বীরভূমে বিজেপি নেতা তথা নির্দল প্রার্থীর স্বামীর রহস্যমৃত্যু
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে সিপিএম প্রার্থীর উপরে হামলা
জলপাইগুড়িতে বিজেপির জেলা সভাপতির গাড়িতে গুলি
কুলতলিতে তৃণমূল প্রার্থীকে কোপ, ময়ূরেশ্বর-শীতলকুচিতে বোমাবাজি
বনগাঁয় বিজেপি প্রার্থীর বাড়ির সামনে রজনীগন্ধার মালায় বোমা রেখে হুমকি

এদিনই পঞ্চায়েত ভোটে বাংলাজুড়ে হওয়া হিংসার ঘটনার প্রসঙ্গ তুলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তাঁর বক্তব্য, 'চিত্ত যেথা ভয় শূন্য'র বাংলায় এসে আমি আনন্দিত ছিলাম। কিন্তু এত হিংসা দেখে আমার মোহভঙ্গ হয়েছে। বাংলায় এখন চিত্ত ভয়ে পূর্ণ আর মাথা হেঁট হয়ে আছে। গুরুদেবের মাটিতে মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে। আমি শিশুদের কান্না শুনেছি, মানুষের হতাশার কথা শুনেছি। মানুষের রক্ত নিয়ে রাজনৈতিক হোলি খেলা বন্ধ হোক'

আরও পড়ুন: ৭.৭৫ শতাংশ সুদ, HDFC ব্যাঙ্কের বিশেষ এফডি স্কিম বন্ধ হচ্ছে ৭ জুলাই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget