এক্সপ্লোর

Mamata Banerjee : 'যদি কেউ দুষ্টুমি করে, দুটো চড় মারবেন' পঞ্চায়েতের প্রচারে তৃণমূল কর্মীদের শাসনের বার্তা মমতার

Panchayat Election : ' খবর আছে বর্ডারে গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাবে বিএসএফ।  বিএসএফ ভয় দেখালে ভয় পাবেন না। বিএসএফ ভয় দেখালে আমাদের এসে জানান'। বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আশাবুল হোসেন ও শুভেন্দু ভট্টাচার্য , কোচবিহার : চাইলেন ক্ষমা। জনগণের হাতে দিলেন দিলেন দলীয় কর্মীদের শাসনের বার্তা ! পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) প্রচার শুরু দিনই তৃণমূল কর্মীরা 'দুষ্টুমি' করলে তাঁদেরকে চড় মারার 'রাইট' জনগণকে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোচবিহারের চান্দামারির সভা থেকে ভোটপ্রচারের মাঝে বিরোধীদের আক্রমণের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী নিয়ে সতর্ক থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার সঙ্গেই ক্ষমা চেয়ে শাসনের অধিকার দিলেন জনগণকে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'যদি আমাদের কেউ আপনাদের কোনও দুঃখ দিয়ে থাকে আপনাদের আমি তাদের হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। যদি কেউ দুষ্টুমি করে তাহলে দুটো চড় মারবেন। আপনাদের সেই রাইট দিয়ে গেলাম।' প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের কিছুটা আগে দিদির দূত কর্মসূচিতে নেমেছিল তৃণমূল কংগ্রেস। যেখানে রাজ্যের বিভিন্ন জেলায় স্থানীয়দের ক্ষোভ-বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল শাসকদলের নেতা-কর্মীদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার মাঝেও কোচবিহার সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের অন্দরের বিবাদ সামনে এসে পড়েছিল। যে ধারায় সম্পূর্ণ ছেদ পড়েনি এখনও। 

একাধিক তৃণমূল নেতা-নেত্রী পঞ্চায়েতের প্রচারে গিয়ে এখনও বিভিন্ন স্থানীয়দের ক্ষোভ-বিক্ষোভের মুখে পড়ছেন। মানুষের মধ্যে ঠিক কী ক্ষোভ সেটা বুঝতে বারবারই দলীয় সতীর্থদের বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি রাজ্যের প্রশাসনিক প্রধান মানুষের অভাব, অভিযোগ মেটাতে বপাড়তি উদ্যোগ নিয়ে শুরু করেছেন সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনও। এর মাঝেই পঞ্চায়েত ভোটের প্রথম প্রচারেই তৃণমূলের একাংশের বিরুদ্ধে অভিযোগের দিকেই ইঙ্গিত করে তৃণমূল সুপ্রিমো ক্ষমা চাইলেন ও শাসনের বার্তা দিয়ে জনগণকে পাশে চাইলেন বলেই মনে করছে ওয়াকিবহাল রাজনৈতিক মহল।

এদিকে, ভোটপ্রচারের শুরুতেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে কড়া আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। গত বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত যুবকের পরিবার ছিল এদিন তৃণমূল সুপ্রিমোর মঞ্চে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর আক্রমণ, ' খবর আছে বর্ডারে গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাবে বিএসএফ।  বিএসএফ ভয় দেখালে ভয় পাবেন না। বিএসএফ ভয় দেখালে আমাদের এসে জানান'। পাশাপাশি ফের একবার মা-বোনেদের উদ্দেশে কেন্দ্রীয় বাহিনীকে হাতা-খুন্তি দিয়ে 'খাবার খাইয়ে দেওয়ার' বার্তাও দেন তিনি। 

আরও পড়ুন- 'রাজ্যেই কর্মসংস্থান হবে...', পঞ্চায়েত ভোটের আগে বড় বার্তা মমতার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget