এক্সপ্লোর

Panchayat Election 2023:'রাজ্যেই কর্মসংস্থান হবে...', পঞ্চায়েত ভোটের আগে বড় বার্তা মমতার 

Mamata on Bengal Employment: পঞ্চায়েত ভোটের আগে রাজ্য়ের কর্মসংস্থান নিয়ে বড়সড় বার্তা দিলেন মমতা, কী বললেন মুখ্যমন্ত্রী ?

কোচবিহার: পঞ্চায়েত ভোটের আগে কোচবিহার থেকে প্রচারের শুরুর দিতেই কর্মসংস্থান নিয়ে বড় বার্তা মমতার। উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচন জয়ের আগে গোটা বাংলাজুড়েই একটা বুকধুকপুক শোনা গিয়েছিল। একের পর এক বটবৃক্ষদের তৃণমূল ত্যাগে ভরাডুবির ভবিষ্যতবাণীও করেছিলেন গেরুয়া শিবিরের শীর্ষ নের্তৃত্ব। যদিও ভোটের ফলাফল তার ধারেকাছ দিয়েও ঘেষেনি। বিপুল ভোটে জয়ী হয়েছিল তৃণমূল (TMC)। তৃতীয়বার সরকার গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেসময় চলছিল কোভিড পরিস্থিতি (Covid Situation)। তাই জয়ের আনন্দে না মেতে সেসময় মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছিলেন, এবার তাঁর অন্যতম লক্ষ হবে 'কর্মসংস্থান।'

বলাইবাহুল্য এরপর পরই মানুষ দেখেছিল বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন (BGBS)। যেখানে কর্মসংস্থান প্রতিশ্রুতি দিয়েছিল অনেকেই। আর এবার দেখতে দেখতে তেইশ সাল। মাঝের কলকাতা পুরভোট, উপনির্বাচন-অন্যান্য সব ভোটেই বড়সড় জয় এসেছে শাসক শিবিরে। ব্যতিক্রম সাগরদিঘি। যদিও পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) ঠিক ১২ দিন আগে কোচবিহারের মাটিতে ফের মাস্টারস্ট্রোক মমতার। নির্বাচন প্রচারের শুরুর দিনেই তিনি বললেন,  'উত্তরবঙ্গে তৈরি হবে অর্থনৈতিক করিডর। রাজ্যেই কর্মসংস্থান (Employment) হবে, বাইরে যাওয়ার দরকার নেই।' 

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

তবে মাঝখানে কেটে গিয়েছে সুর। নিয়োগ দুর্নীতি-সহ একাধিক মামলা বঙ্গের কর্মসংস্থানে প্রভাব ফেলেছে। আর শাসকদলের এই ইস্যুকেই অনেকটা ঢাল বানিয়ে ময়দানে বিরোধী শিবির। যদিও পাল্টা তোপ দাগতে ছাড়েননি এই বিষয়ে মমতাও। মমতার অধিকাংশে বক্তব্যে উঠে এসে তাই বামদের সময় ঠিক কী কী কাজ হয়েছে, তার পরিসংখ্যান কোথায় ? তা জানতে চেয়ে একাধিকবার নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু এত গেল পূর্বের বাম সরকার। তবে কেন্দ্রের বিজেপি সরকারকে ঘায়েল করতে যোগী রাজ্যকে আঁতস কাচের তলায় ফেলতেও পিছপা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। তাই কর্মসংস্থান তো বটেই, পাশাপাশি জল প্রকল্প, স্বাস্থ্য, কৃষি-সহ একধিক অন্য ইস্যু আগামী পঞ্চায়েতের পাখির চোখ দুতরফেই।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget