এক্সপ্লোর

Panchayat Election : ভোটকেন্দ্রের বাইরে কেন্দ্রীয় বাহিনী, ভিতরে রাজ্য পুলিশ, তার মাঝেই হাসিমুখে চলছে ছাপ্পা !

কড়া নিরাপত্তার মধ্যেই চলছে ছাপ্পা ভোট (False Voting)! পুনর্নির্বাচনেও (Re Election) অশোকনগরে পড়ল দেদার ছাপ্পা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : এ যেন বজ্র আঁটুনি ফস্কা গেরো ! কেন্দ্রীয় বাহিনী (Central Force) হাজির। আছে রাজ্য পুলিশও। আর তার মাঝেই চলছে হাসিমুখে দেদার ছাপ্পা। কড়া নিরাপত্তার মধ্যেই চলছে ছাপ্পা ভোট (False Voting)! পুনর্নির্বাচনেও (Re Election) অশোকনগরে পড়ল দেদার ছাপ্পা। অশোকনগরের সোলেমানপুরে ৭৩ নম্বর বুথে ছাপ্পা ভোটের ছবি ভাইরাল। ভোটকেন্দ্রের বাইরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। আর ভিতরে রাজ্য পুলিশ (West Bengal Police Force)। তার মাঝেই দেদার ছাপ্পা দিয়ে চলেছেন এক দৃষ্কৃতী (Miscreant)। 

যে ঘটনা ঘিরে রাজ্যের শাসকদলের দিকে অভিযোগ শানিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, গত বেশ কয়েকদিন ধরেই তৃণমূলের সন্ত্রাসের জেরে বিজেপির কর্মী-সমর্থকরা ঘরছাড়া। যে সুযোগ নিয়ে সন্ত্রাসের রেশ তৃণমূল বজায় রেখেছে ভোটের দিনও। স্থানীয় তৃণমূল আশ্রিত এক দৃষ্কৃতীকে ছাপ্পা ভোট দিতে দেখা গিয়েছে বলেই অভিযোগ বিজেপির। পাল্টা শাসকদলের দাবি, ওই দৃষ্কৃতীর সঙ্গে শাসকদলের কোনও যোগ নেই। 

এদিকে, জ্য়াংড়ায় ফের ভুয়ো ভোটার (Fake Voter)। এবিপি আনন্দর ক্যামেরার সামনে ধরা পড়ার পরেও পুলিশের হাত থেকে তাঁকে ছাড়িয়ে নিয়ে গেলেন জনৈক ব্যক্তি। পরে দলবল নিয়ে ফিরে এসে চড়াও এবিপি আনন্দের প্রতিনিধির ওপর। এভাবেই আজ জ্য়াংড়ায় পুননির্বাচনের ছবি উঠে এল আমাদের ক্যামেরায়। 

অন্যদিকে, ব্যালট বাক্স ছিনিয়ে পোড়ানোর অভিযোগে বিজেপি প্রার্থী আটক। আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী ভাবনা সোনার আটক। ষড়যন্ত্রের পাল্টা অভিযোগ বিজেপি প্রার্থী ভাবনা সোনারের। আবার বীরভূমের ময়ূরেশ্বরে, ভোট দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন সিপিএম প্রার্থী। অভিযোগ, ভোট শেষের পরই তাঁকে প্রাণে মেরে ফেলা হবে হুমকি দিচ্ছে তৃণমূল। শুধু তাই নয়, তাঁর স্বামীকেও মেরে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। আতঙ্কে কেঁদে ফেললেন, ময়ূরেশ্বরের ১৫৭ নম্বর বুথের সিপিএম প্রার্থী সাহিনা বিবি। যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। 

                                                                   

আরও পড়ুন- ৫ সেকেন্ডে বদলে গেল পদবি! জ্যাংরায় বুথের বাইরে পাকড়াও ভুয়ো ভোটার

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget