এক্সপ্লোর

Panchayat Election Counting : প্রতি গণনাকেন্দ্রে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সিসিটিভি, ৩৩৯ কেন্দ্রে আজ পঞ্চায়েতের ভোট গণনা

Panchayat Elections Result : সকাল ৮ টা থেকে রাজ্যের ৩৩৯ টি ভোটকেন্দ্রে শুরু হবে ভোটগণনা (Vote Counting)। সবথেকে বেশি গণনাকেন্দ্র দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ২৮ টি।

রুমা পাল, কলকাতা : ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। প্রতি গণনাকেন্দ্রে এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সঙ্গে থাকবে রাজ্য সশস্ত্র পুলিশ। গণনাকেন্দ্রের ভিতরে সিসিটিভি ক্যামেরা ও বাইরে ১৪৪ ধারা। গ্রাম বাংলার রায় কাদের পক্ষে তা জানা যাবে আর কিছুক্ষণের মধ্যে। সকাল ৮ টা থেকে রাজ্যের ৩৩৯ টি ভোটকেন্দ্রে শুরু হবে ভোটগণনা (Vote Counting)। সবথেকে বেশি গণনাকেন্দ্র দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ২৮ টি।

রাজ্যের দশম পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) ফলাফলের ক্ষেত্রে প্রথমে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি ও সবশেষে জেলা পরিষদের ভোট গণনা হবে। প্রত্যেকটি ক্ষেত্রেই ২ রাউন্ড করে গণনা হবে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের গণনার সময় থাকবেন একজন কাউন্টিং অফিসার (Counting Officer) এবং একজন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট। সঙ্গে থাকবেন প্রতি প্রার্থীর একজন করে কাউন্টিং এজেন্ট (Counting Agent)।

রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) সূত্রে খবর, ভোটগণনা ৮ টা থেকে শুরু হলেও ব্যালট পেপার (Ballot Paper) শর্টিং শেষ করে মূল গণনার কাজ শুরু হতে ৯ টা বেজে যাবে। প্রথমে গণনা হবে ই ডি (ইলেকশন ডিউটি) ভোট। তারপর একে একে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ভোট গণনা। প্রত্যেক স্তরের ভোট গণনার শেষে ভোটকেন্দ্র থেকে সবহাই বেরিয়ে গেলে তারপর শুরু হবে পরের স্তরের ভোটগণনা।

স্ট্রংরুম থেকে প্রথমে আনা হবে প্রথমে গ্রাম পঞ্চায়েতের ব্যালট বাক্স। গ্রাম পঞ্চায়েতের ২ রাউন্ড হবে ভোট গণনা। যে গণনা শেষ হওয়ার পর স্ট্রংরুম থেকে আনা হবে পঞ্চায়েত সমিতির ব্যালট বাক্স। সেক্ষেত্রেও ২ রাউন্ড গণনার পর জেলা পরিষদের ক্ষেত্রেও একই নিয়ম। মোট ৩৩৯ টি কেন্দ্রে হবে ভোটগণনা। যার মধ্যে সবথেকে বেশি কেন্দ্র দক্ষিণ ২৪ পরগনায় । ২৮ টি।

একঝলকে দেখে নেওয়া যাক কোন জেলায় ক'টি ভোটকেন্দ্র - 

আলিপুরদুয়ার ৬ টি 
বাঁকুড়াতে ২২ টি 
বীরভূমে ১৯ টি
কোচবিহারে ১২ টি 
দক্ষিণ দিনাজপুরে ৮ টি
দার্জিলিঙে ৫ টি
হুগলিতে ১৮ টি
হাওড়ায় ১৪ টি
জলপাইগুড়িতে ১০ টি
ঝাড়গ্রাম ৮ টি
কালিম্পংয়ে ৪ টি
মালদায় ১৫ টি
মুর্শিদাবাদে ২৬ টি
নদিয়া ১৮টি
উত্তর ২৪ পরগনায় ২২টি
পশ্চিম  বর্ধমানে ৮টি
পূর্ব বর্ধমানে ২৩ টি
পশ্চিম মেদিনীপুরে ২১ টি
পূর্ব মেদিনীপুরে ২৫ টি
পুরুলিয়া ২০ টি
দক্ষিণ ২৪ পরগনা ২৮
উত্তর দিনাজপুরে ৮টি

আরও পড়ুন- কোথাও স্ট্রং রুমে ঢুকলেন মন্ত্রী, কোথাও বিধায়ক! কেন্দ্রীয় বাহিনীর সামনেই তৃণমূল-বিজেপির হাতাহাতি দিনহাটায়

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget