এক্সপ্লোর

Panchayat Election : 'নো ওয়ার্ডস, অনলি অ্যাকশন, ওয়েট অ্যান্ড ওয়াচ', পঞ্চায়েত হিংসা আবহে ইঙ্গিতপূর্ণ বার্তা রাজ্যপালের

Governor CV Ananda Bose : মনোনয়ন পর্ব শুরু হতেই রাজ্যজুড়ে হিংসার খবর দেখে রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকেও পাঠিয়েছিলেন রাজ্যপাল।

কলকাতা : উত্তর থেকে দক্ষিণবঙ্গ, পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) মনোনয়ন পর্বে রক্তস্নাত বাংলা। ছ'দিনের মনোনয়ন পর্বের মাঝে মারামারি, হিংসা চরমে উঠেছিল। শেষমেশ মনোনয়ন জমা দেওয়ার নির্ধারিত শেষ দিনে গ্রাম বাংলার ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে কেন্দ্রের কাছে কেন্দ্রীয় বাহিনী চাওয়ার ও কেন্দ্রকে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী নিয়োগের বার্তাও দিয়েছে আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এর মাঝেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)।

রাজ্য নির্বাচন কমিশনের কমিশনার নিয়োগ নিয়ে রাজ্যের সঙ্গে কিছুদিন আগেই রাজ্যপালের সংঘাতের আবহ তৈরি হয়েছিল। অবশ্য শেষমেশ নবান্ন-র পাঠানো প্রথম প্রস্তাবিত নাম রাজীব সিনহাকেই রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হিসেবে বেছে নিয়েছিলেন রাজ্যপাল। আর নিয়োগের ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যে পঞ্চায়েত ভোটের দিনক্ষণের ঘোষণা করেছিলেন নবনিযুক্ত রাজ্য নির্বাচন কমিশনার। মনোনয়ন পর্ব শুরু হতেই রাজ্যজুড়ে হিংসার খবর দেখে যাঁকে ডেকেও পাঠিয়েছিলেন রাজ্যপাল। রাজ্যে শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত ভোট যাতে আয়োজিত হয়, তা নিশ্চিত করতে কড়া বার্তাও দিয়েছিলেন।

যদিও মনোনয়ন পর্বে হিংসা থামার বদলে দিন এগোনোর সঙ্গেই বেড়েছে উত্তরোত্তর। আর তা নিয়েই রাজ্যপালকে প্রশ্ন করা হলে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন সিভি আনন্দ বোস। রাজ্যপালের বার্তা, 'নো ওয়ার্ডস, অনলি অ্যাকশন। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ'। আর রাজ্যের সাংবিধানিক প্রধানের যে বার্তার পরই বিভিন্ন মহলে গুঞ্জন, কোন পদক্ষেপ করবেন রাজ্যপাল ? অপেক্ষার বার্তা দিয়ে কোন 'অ্যাকশন'-এর ইঙ্গিত তিনি দিলেন ? 

আরও পড়ুন- 'কোর্ট যা অর্ডার দিয়েছে আমরা মেনে চলব' আদালতের বাহিনী-নির্দেশে বার্তা কমিশনারের

প্রসঙ্গত, ২০১৩-র পুনরাবৃত্তি ২০২৩-এ। কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) করানোর নির্দেশ জারি করেছে কলকাতা হাইকোর্টের প্রদান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। শুধু স্পর্শকাতর এলাকা নয়, গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টে জোর ধাক্কা খেয়েছে কমিশন-রাজ্য সরকার। শুধু তাই নয়, রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকায় যে আদালত অত্যন্ত ক্ষুব্ধ, সেটাও স্পষ্ট করে দেয় হাইকোর্ট। রাজ্য নির্বাচন কমিশনার ও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানাচ্ছে বিরোধীরাও।

 

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget