এক্সপ্লোর

Panchayat Poll 2023: 'কয়েকটা মাত্র বুথে ঝামেলা..', ভোট মোটের উপর 'শান্তিতেই' ! দাবি TMC-র

TMC Attacks Central Force: পঞ্চায়েত ভোটের সকাল থেকেই জেলায় জেলায় হিংসা, ছাপ্পা ভোটের অভিযোগ নিয়ে সরব রাজ্যের বিরোধীরা। কী প্রতিক্রিয়া তৃণমূলের ?

 কলকাতা: পঞ্চায়েত ভোটের সকাল থেকেই জেলায় জেলায় হিংসা, ছাপ্পা ভোটের অভিযোগ নিয়ে সরব রাজ্যের বিরোধীরা। শুভেন্দু থেকে অধীরের প্রশ্নেবাণের মুখে রাজ্যের শাসকদল (TMC)। যদিও এদিন গোধূলিবেলায়  শাসকদলের তরফে নয়া সমীকরণ, কী প্রতিক্রিয়া শশী পাঁজার ?

শশী পাঁজা (Shashi Panja) এদিন বলেন, বিরোধী দল চেষ্টা করেছিলেন যাতে সুষ্ঠু নির্বাচন না হয়। মানুষের সহযোগিতা নিয়ে ১৩-১৪টি জেলাতে নির্বিঘ্নে ভোট চলেছে। ৬১৫৩৯ মোট বুথে ভোট। কয়েকটা মাত্র বুথে ঝামেলা, সেটাও হওয়া উচিত না।' যদিও এর পরেই কেন্দ্রীয় বাহিনীর ইস্যুতেই রাজ্যের বিরোধী দলগুলিকে তোপ দাগলেন তিনি। তাঁর কথা অনুযায়ী , 'ঝামেলা'ও কেন হবে ? যেখানে উপস্থিত রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

তিনি বলেন,' সব বিরোধীই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি চেয়েছিলেন। বাহিনী এল, তাঁদের ভূমিকা কী ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।' যদিও তিনি এদিন সীমান্ত রক্ষী বাহিনী নিয়েও নিশানা করেছেন। শশী পাঁজা দলের তরফে বলেন,' বাংলার সীমান্তে বিএসএফ ছিল। তারা নিজেরা প্রভাব খাটাচ্ছেন কোন দলে ভোট দিতে হবে। আমাদের নজরে এসেছে। প্রতিটি মৃত্যু দুঃখজনক, দলমত নির্বিশেষে মৃত্যু কাম্য নয়। বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে।

এদিকে অপরদিকে,  ছাপ্পা ভোটের অভিযোগ তুলে এদিন ট্যুইটে 'ডায়মন্ড হারবার মডেল'কে নিয়ে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন দুপুরে ১৩৭ নং বুথ কেন্দ্রে পোলিং অফিসারের কার্যকলাপের ভিডিও আপলোড করে গুরুতর অভিযোগ তুললেন তিনি। একেই পঞ্চায়েত ভোট ঘিরে হিংসা চারিদিকে। তার উপরে ছাপ্পা ভোট নিয়ে কড়া নজর সব দিকেই। তবুও এর মাঝেই রিগিংয়ের অভিযোগ তুললেন শুভেন্দু। মূলত বরাবরই ডায়মন্ড হারবারকে নিয়ে গর্ব করতে দেখা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে এদিন কারও নামে না করলেও, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ব্লক নং ১ নিয়ে ট্যুইটে অভিযোগ তুললেন শুভেন্দু। 

প্রসঙ্গত, এদিন পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগনা, মালদা, কোচবিহার-সহ একাধিক জেলায় আজ উঠে এসেছে ছাপ্পা ভোটের অভিযোগ উঠে এসেছে। হিংসার অভিযোগও জেলায় জেলায়। ভোট শুরু হতেই বুথ দখলের চেষ্টা অভিযোগ ওঠে। দিনহাটায় তছনছ বুথ। নথিতে আগুন। জ্যাংড়ায় বুথের মধ্যেই মারামারি। জঙ্গল থেকে ব্যালট বাক্স উদ্ধার হয়। বিরোধীদের মেরে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। ভোটের শুরুতেই বুথ দখল ব্যারাকপুরে বাহিনীর সামনেই অবাধে ছাপ্পাভোট চলার অভিযোগ ওঠে। বোমাবাজি-গুলি। নির্দল প্রার্থীর ক্যাম্প ভাঙচুর।  আমডাঙায় টেবিলে বোমা রেখে ভোট লুঠের অভিযোগ উঠেছে।  

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 

হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের পশ্চিম বেলশুঁড় প্রাথমিক বিদ্যালয়ের বুথের ভিতরে ঢুকে গুলি করার অভিযোগ ওঠে দুষকৃতীদের বিরুদ্ধে। কয়েকজন ভোটার জখম হন বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে পাশের বাড়িতে আশ্রয় নেন ভোট কর্মীরা। স্থানীয়দের দাবি, বুথ দখল করে দেদার ছাপ্পা মারা হয়। কিছু ব্যালট লুঠ করে পুকুরে ফেলে দেওয়া হয়।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget